১৫ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
নারীর নিরাপত্তায় পথ দেখাচ্ছে ‘সেইভ আওয়ার উইমেন’ নাগেশ্বরীতে সার ডিলারশিপ নিয়ে বিরোধ, হত্যার হুমকির অভিযোগে ছাত্রদলের মানববন্ধন নরসিংদীর শিবপুরে পূজা মন্ডপে অনুদান প্রদান করছেন মনজুর এলাহী এমপি জামালপুরে ডিবি পুলিশের অভিযানে জাল মার্কিন ডলারসহ গ্রেপ্তার ২ বিদ্যুৎ উৎপাদনে নতুন মাইলফলক, পাবনা পবিস-১ ও শফিক গ্রুপের সমঝোতা স্মারক স্বাক্ষর ভবন নির্মাণে বিধি ভাঙলে আইনি ব্যবস্থা: গণপূর্তমন্ত্রী ঠাকূরগাঁও-১ আসনের উপ-নির্বাচনে সেনা মোতায়েনের পরিকল্পনা নেই-নির্বাচন কমিশনার.। মাতারবাড়ী বিদ্যুৎ কেন্দ্র ও সমুদ্রবন্দর পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি রুহিয়ায় ২৫ বছর ধরে সাইকেলে সংবাদপত্র বিলি, জীবিকার সংগ্রামে হাসান আলী। মহেশখালীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন
আন্তর্জাতিক:
নারীর নিরাপত্তায় পথ দেখাচ্ছে ‘সেইভ আওয়ার উইমেন’ সাতকানিয়ায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে সংবাদ সম্মেলন। রিয়াদ বিমানবন্দরে হামলা: ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের সহায়তার দাবি এনসিপির নেপালে সাহসী সাংবাদিকতার জন্য শহীদুল ইসলাম বাবরকে ফুলেল শুভেচ্ছা সমাজসেবায় বিশেষ অবদান: স্বর্ণপদক ও সম্মাননা পেলেন নাহিদ উজ্জামান শিল্পী শিমলার মুকুটে নেপাল-বাংলাদেশ বন্ধুত্বের অনন্য স্বীকৃতি জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা
     
             

কিশোরগঞ্জে বীর মুক্তিযোদ্ধার  উপর হামলার বিচারের দাবিতে মানববন্ধন 

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

আনোয়ার হোসেন, কিশোরগঞ্জ(নীলফামারী) প্রতিনিধি >>>  নীলফামারীর কিশোরগঞ্জে  আদালতের আদেশ অমান্য করে  বিরোধপূর্ণ জমি দখলের জেরে  বীর  মুক্তিযোদ্ধা আব্দুল জব্বারের উপর হামলার প্রতিবাদ ও বিচারের দাবিতে মানববন্ধন  করা হয়েছে। রোববার দুপুরে উপজেলার অন্যান্য  মুক্তিযোদ্ধা ও এলাকাবাসীর ব্যানারে  স্টেডিয়ামের সামনের সড়কে ঘন্টা ব্যাপী  এ মানববন্ধন  করা হয়। এ মানববন্ধনে বক্তব্য দেন, বীর মুক্তিযোদ্ধা  তমিজ উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা ছাইদুল ইসলাম, ভুক্তভোগী  মুক্তিযোদ্ধার স্ত্রী পারুল  বেগম, ছেলে সুমন  ও  কন্যা জেরিন আক্তার প্রমুখ। এসময়  মুক্তিযোদ্ধাগন বলেন, জীবন  বাজি রেখে আমরা  দেশকে স্বাধীন করেছি। কিন্তু আজ  এ  স্বাধীন দেশে  মুক্তিযোদ্ধাকে অপমান, লাঞ্ছিত  ও হামলার শিকার হতে হচ্ছে। জাতীর জন্য এ বড় লজ্জার কথা। আজ  আমাদের  সহযোদ্ধাকে স্থানীয় সন্ত্রাসী বাহিনীরা মধ্যযুগীয় কায়দার হামলা চালিয়েছে। এতে  গুরুতর আহত  হয়ে  রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে  মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। এ ঘটনায় তিব্র নিন্দা ও  প্রতিবাদ  জানাচ্ছি।  সেই সাথে দোষীদের  গ্রেফতার  করে  আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি। পাশাপাশি মুক্তিযোদ্ধা পরিবারের বক্তাগণ বলেন, ১৯৭১সালে   যুদ্ধ করে   দেশ স্বাধীন করেছে।। এ স্বাধীন দেশে  ভিসা, থাই গেম প্রতারক চক্র  ও ভূমি দস্যুরা আদালতের  জারি করা ১৪৪/৪৫ ধারা ভঙ্গ করে  জমি জবর দখলের চেষ্টায় বাধা দিলে তারা আমাদের  অভিভাবককে নির্মমভাবে পিটিয়ে গুরুতর আহত করেন। আমরা  ভূমিদস্যুদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি। উল্লেখ্য যে, নিতাই ইউনিয়নের পানিয়াল পুকুর কাচারি পাড়া  গ্রামের বাসিন্দা  মুক্তিযোদ্ধা আব্দুল জব্বারের সাথে প্রতিবেশি  আবু বক্কর ও তার গংদের সাথে  বসতবাড়ি সিমানা ও আবাদি জমি নিয়ে বিরোধ চলে আসছিল।  এ  বিরোধপূর্ন জমি  আদালতে করা মামলায়  ১৪৪/৪৫  ধার জারি করা হয়।  এ আদেশ অমান্য করে  গত ২৮ মে  প্রতিপক্ষের লোকজন  জবর দখলের চেষ্টা চালায়। এতে বাধা দিলে  প্রতিপক্ষের লোকজন  দেশীয়  অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে মুক্তিযোদ্ধা ও তার স্ত্রীর উপর হামলা চালায়। এ ঘটনায়  মুক্তিযোদ্ধার ছেলে  রউফুল আজম ৩১ মে আবু বক্করকে প্রধান করে ৬ জনের নাম উল্লেখ করে থানায় একটি লিখিত অভিযোগ করেন। অভিযোগ প্রাপ্তির বিষয়টি নিশ্চিত করে কিশোরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা  আশরাফুল ইসলাম বলেন, মামলা রেকর্ড মূলে আসামিদের বিরুদ্ধে গ্রেফতার অভিযান অব্যাহত আছে। গ্রেফতার করে তাদের  বিরুদ্ধে  আইনানুক ব্যবস্থা গ্রহন করা হবে।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page