১৫ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
নারীর নিরাপত্তায় পথ দেখাচ্ছে ‘সেইভ আওয়ার উইমেন’ নাগেশ্বরীতে সার ডিলারশিপ নিয়ে বিরোধ, হত্যার হুমকির অভিযোগে ছাত্রদলের মানববন্ধন নরসিংদীর শিবপুরে পূজা মন্ডপে অনুদান প্রদান করছেন মনজুর এলাহী এমপি জামালপুরে ডিবি পুলিশের অভিযানে জাল মার্কিন ডলারসহ গ্রেপ্তার ২ বিদ্যুৎ উৎপাদনে নতুন মাইলফলক, পাবনা পবিস-১ ও শফিক গ্রুপের সমঝোতা স্মারক স্বাক্ষর ভবন নির্মাণে বিধি ভাঙলে আইনি ব্যবস্থা: গণপূর্তমন্ত্রী ঠাকূরগাঁও-১ আসনের উপ-নির্বাচনে সেনা মোতায়েনের পরিকল্পনা নেই-নির্বাচন কমিশনার.। মাতারবাড়ী বিদ্যুৎ কেন্দ্র ও সমুদ্রবন্দর পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি রুহিয়ায় ২৫ বছর ধরে সাইকেলে সংবাদপত্র বিলি, জীবিকার সংগ্রামে হাসান আলী। মহেশখালীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন
আন্তর্জাতিক:
নারীর নিরাপত্তায় পথ দেখাচ্ছে ‘সেইভ আওয়ার উইমেন’ সাতকানিয়ায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে সংবাদ সম্মেলন। রিয়াদ বিমানবন্দরে হামলা: ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের সহায়তার দাবি এনসিপির নেপালে সাহসী সাংবাদিকতার জন্য শহীদুল ইসলাম বাবরকে ফুলেল শুভেচ্ছা সমাজসেবায় বিশেষ অবদান: স্বর্ণপদক ও সম্মাননা পেলেন নাহিদ উজ্জামান শিল্পী শিমলার মুকুটে নেপাল-বাংলাদেশ বন্ধুত্বের অনন্য স্বীকৃতি জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা
     
             

বিএনপি নেতা শফির বিরুদ্ধে সরকারি গাছ চুরির মামলা

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

নিজস্ব প্রতিবেদক >>> কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার ভিতরবন্দ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব শফিউল আলম শফির বিরুদ্ধে সরকারি গাছ চুরির অভিযোগে মামলা হয়েছে। জেলা পরিষদের মালিকানাধীন রাস্তার পাশে রোপিত গাছগুলো কেটে বিক্রির ঘটনায় ১৮৬০ সালের দণ্ডবিধির ৩৭৯ ধারায় এ মামলা রুজু হয়। মামলাটি দায়ের করেন জেলা পরিষদের সার্ভেয়ার মো. রাশেদুজ্জামান। জেলা প্রশাসনের স্থানীয় সরকার শাখার সিনিয়র সহকারী কমিশনার ইসরাত জাহান ছনির নির্দেশে গত ২৪ মে নাগেশ্বরী থানায় মামলাটি দায়ের হয় (মামলা নং: ২১/১০২)।এজাহারে বলা হয়েছে, ২০২৪ সালের ৬ ও ৭ আগস্ট কুমরপুর-ভিতরবন্দ-নুনখাওয়া সড়কের পাশ থেকে ৬টি সরকারি গাছ—৩টি ইউক্যালিপটাস, ১টি জাম, ১টি রেইনট্রি ও ১টি শিমুল—কেটে ফেলা হয়। এসব গাছের আনুমানিক বাজারমূল্য ৯৫ হাজার টাকা। স্থানীয়দের জিজ্ঞাসাবাদে চেয়ারম্যান শফির নাম উঠে আসে।জেলা পরিষদ দাবি করেছে, উক্ত গাছগুলো তাদের রোপণকৃত এবং মালিকানাধীন। বন বিভাগও জানিয়েছে, ওই এলাকায় তাদের কোনো গাছ রোপণ করা হয়নি। ফলে গাছ কর্তনের দায়ভার সরাসরি জেলা পরিষদের আওতাভুক্ত বলেই ধরা হচ্ছে। তদন্তভার দেওয়া হয়েছে নাগেশ্বরী থানার উপপরিদর্শক (নিরস্ত্র) আবু শাহিনের ওপর। তবে তার সঙ্গে যোগাযোগ করলে তিনি মামলার বিষয়ে অবগত নন বলে জানান। স্থানীয় সূত্র জানায়, মামলা হওয়ার এক সপ্তাহ পেরিয়ে গেলেও এখনও কোনো গ্রেপ্তার হয়নি। স্থানীয় বিএনপির একাধিক নেতার দাবি, জেলা ও উপজেলা পর্যায়ের বিএনপি নেতারা চেয়ারম্যান শফিকে রক্ষা করতে প্রশাসনের ওপর চাপ প্রয়োগ করছেন। স্থানীয়দের অভিযোগ, এমন স্পষ্ট দুর্নীতির ঘটনা সত্ত্বেও কিছু জাতীয় ও স্থানীয় গণমাধ্যম বিষয়টি প্রকাশে অনাগ্রহ দেখাচ্ছে। এতে প্রশাসনের নিরপেক্ষতা ও গণমাধ্যমের দায়িত্ববোধ নিয়েও প্রশ্ন উঠেছে।এক প্রবীণ বাসিন্দা ক্ষোভ প্রকাশ করে বলেন,“জনগণের ভোটে নির্বাচিত একজন চেয়ারম্যান যদি প্রকাশ্যে সরকারি গাছ কেটে বিক্রি করেন, তাহলে সাধারণ মানুষের কাছে সেটা চুরিই তো! আমাদের আস্থা কোথায় থাকবে?”এ চেয়ারম্যানের বিরুদ্ধে পুরনো অভিযোগও রয়েছে জানা যায়, চেয়ারম্যান শফির বিরুদ্ধে ইউনিয়ন পরিষদের প্রকল্পের অর্থ ও ত্রাণসামগ্রী আত্মসাতের অভিযোগও রয়েছে। এসব অভিযোগে পূর্বেও তদন্ত হলেও রাজনৈতিক প্রভাব খাটিয়ে তিনি পার পেয়ে যান বলে অভিযোগ স্থানীয়দের।২০২৪ সালের ২৯ আগস্ট ‘বৈষম্য বিরোধী ছাত্র জনতা’ সংগঠনের এক নেতার অভিযোগের ভিত্তিতে জেলা প্রশাসন তদন্ত শুরু করে। দীর্ঘ অনুসন্ধানে অভিযোগের সত্যতা পাওয়ার পর চলতি বছরের মে মাসে আইনগত পদক্ষেপ গ্রহণ করা হয়।এ বিষয়ে জানতে চাইলে কুড়িগ্রাম জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজার রহমান মোস্তফা কোনো মন্তব্য করতে রাজি হননি। তবে নাম প্রকাশে অনিচ্ছুক এক উপজেলা বিএনপি নেতা বলেন,“দলীয় ভাবমূর্তি রক্ষায় এ ধরনের ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া জরুরি। না হলে জনসমর্থন হারাতে হবে।”আইনজীবীরা জানিয়েছেন, সরকারি সম্পদ চুরির অভিযোগ প্রমাণিত হলে দণ্ডবিধির ৩৭৯ ধারায় অভিযুক্ত জনপ্রতিনিধির সর্বোচ্চ তিন বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে।আলহাজ্ব শফিউল আলম শফি পদবি: চেয়ারম্যান, ৯নং ভিতরবন্দ ইউনিয়ন পরিষদ রাজনৈতিক পরিচয়: সিনিয়র যুগ্ম আহ্বায়ক, বিএনপি (নাগেশ্বরী উপজেলা)অভিযুক্ত সম্পদ: ৬টি গাছ (৩ ইউক্যালিপটাস, ১ জাম, ১ রেইনট্রি, ১ শিমুল)বাজারমূল্য: আনুমানিক ৯৫,০০০ টাকা মামলা নং: ২১/১০২ ধারা: দণ্ডবিধি ১৮৬০-এর ৩৭৯ মামলার তারিখ: ২৪ মে ২০২৫ বাদী: মো. রাশেদুজ্জামান, সার্ভেয়ার, জেলা পরিষদ

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page