১৫ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
নারীর নিরাপত্তায় পথ দেখাচ্ছে ‘সেইভ আওয়ার উইমেন’ নাগেশ্বরীতে সার ডিলারশিপ নিয়ে বিরোধ, হত্যার হুমকির অভিযোগে ছাত্রদলের মানববন্ধন নরসিংদীর শিবপুরে পূজা মন্ডপে অনুদান প্রদান করছেন মনজুর এলাহী এমপি জামালপুরে ডিবি পুলিশের অভিযানে জাল মার্কিন ডলারসহ গ্রেপ্তার ২ বিদ্যুৎ উৎপাদনে নতুন মাইলফলক, পাবনা পবিস-১ ও শফিক গ্রুপের সমঝোতা স্মারক স্বাক্ষর ভবন নির্মাণে বিধি ভাঙলে আইনি ব্যবস্থা: গণপূর্তমন্ত্রী ঠাকূরগাঁও-১ আসনের উপ-নির্বাচনে সেনা মোতায়েনের পরিকল্পনা নেই-নির্বাচন কমিশনার.। মাতারবাড়ী বিদ্যুৎ কেন্দ্র ও সমুদ্রবন্দর পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি রুহিয়ায় ২৫ বছর ধরে সাইকেলে সংবাদপত্র বিলি, জীবিকার সংগ্রামে হাসান আলী। মহেশখালীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন
আন্তর্জাতিক:
নারীর নিরাপত্তায় পথ দেখাচ্ছে ‘সেইভ আওয়ার উইমেন’ সাতকানিয়ায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে সংবাদ সম্মেলন। রিয়াদ বিমানবন্দরে হামলা: ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের সহায়তার দাবি এনসিপির নেপালে সাহসী সাংবাদিকতার জন্য শহীদুল ইসলাম বাবরকে ফুলেল শুভেচ্ছা সমাজসেবায় বিশেষ অবদান: স্বর্ণপদক ও সম্মাননা পেলেন নাহিদ উজ্জামান শিল্পী শিমলার মুকুটে নেপাল-বাংলাদেশ বন্ধুত্বের অনন্য স্বীকৃতি জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা
     
             

চাটখিলে খালের ওপর নির্মাণাধীন দোকান গুড়িয়ে দিল প্রশাসন

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

আনোয়ারুল আজিমঃচাটখিল (নোয়াখালী) প্রতিনিধি >>> নোয়াখালীর চাটখিলে খালের ওপর অবৈধভাবে স্থাপনা নির্মাণ করে খালের পানির স্বাভাবিক প্রবাহ বাধাগ্রস্ত করার অভিযোগে নির্মাণাধীন ৪টি দোকান গুড়িয়ে দিয়েছে প্রশাসন। শনিবার (৩১ মে) বিকেলে চাটখিল উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিট্রেট মিজানুর রহমানের নেতৃত্বে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে এই উচ্ছেদ অভিযান চালানো হয়।ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, চাটখিল পৌরসভার ২নম্বর ওয়ার্ডের সুন্দরপুর গ্রামের ছুয়ানী মার্কেটে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে খালের ওপর অবৈধভাবে নির্মাণ করা ৪টি দোকান উচ্ছেদে অভিযান চালানো হয়। এর কয়েক মাস আগে এখানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে নির্মাণ কাজ বন্ধ করা হয়েছিলো। তখন মালিকদেরকে স্থাপনা সম্পূর্ণ সরিয়ে নেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছিল। নির্দেশনা না মানার কারণে আজ নির্মাণাধীন স্থাপনাগুলো সম্পূর্ণরূপে গুড়িয়ে দেওয়া হয়।চাটখিল উপজেলা নির্বাহী অফিসার মিজানুর রহমান বলেন, গত বছরের আগস্টের শেষ দিকে আকস্মিক বন্যায় এই উপজেলায় জলাবদ্ধতা সৃষ্টি হয়। খালের পানি প্রবাহ ঠিক না থাকায় এখানে বন্য পরিস্থিতি দীর্ঘ সময় স্থায়ী হয়েছিল। এরকম স্থাপনার কারণে খালের পানি প্রবাহ বাধাগ্রস্তসহ বর্ষা মৌসুমে দীর্ঘ মেয়াদী জলাবদ্ধতা সৃষ্টি হয়। ভোগান্তিতে পড়েন স্থানীয় বাসিন্দারা। খাল দখলমুক্ত করতে এ কার্যক্রম অব্যাহত থাকবে।অভিযানে চাটখিল থানা পুলিশ, চাটখিল পৌরসভা ও চাটখিল উপজেলার কর্মকর্তা ও কর্মচারীরা সহায়তা করেন।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page