১৫ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
নারীর নিরাপত্তায় পথ দেখাচ্ছে ‘সেইভ আওয়ার উইমেন’ নাগেশ্বরীতে সার ডিলারশিপ নিয়ে বিরোধ, হত্যার হুমকির অভিযোগে ছাত্রদলের মানববন্ধন নরসিংদীর শিবপুরে পূজা মন্ডপে অনুদান প্রদান করছেন মনজুর এলাহী এমপি জামালপুরে ডিবি পুলিশের অভিযানে জাল মার্কিন ডলারসহ গ্রেপ্তার ২ বিদ্যুৎ উৎপাদনে নতুন মাইলফলক, পাবনা পবিস-১ ও শফিক গ্রুপের সমঝোতা স্মারক স্বাক্ষর ভবন নির্মাণে বিধি ভাঙলে আইনি ব্যবস্থা: গণপূর্তমন্ত্রী ঠাকূরগাঁও-১ আসনের উপ-নির্বাচনে সেনা মোতায়েনের পরিকল্পনা নেই-নির্বাচন কমিশনার.। মাতারবাড়ী বিদ্যুৎ কেন্দ্র ও সমুদ্রবন্দর পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি রুহিয়ায় ২৫ বছর ধরে সাইকেলে সংবাদপত্র বিলি, জীবিকার সংগ্রামে হাসান আলী। মহেশখালীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন
আন্তর্জাতিক:
নারীর নিরাপত্তায় পথ দেখাচ্ছে ‘সেইভ আওয়ার উইমেন’ সাতকানিয়ায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে সংবাদ সম্মেলন। রিয়াদ বিমানবন্দরে হামলা: ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের সহায়তার দাবি এনসিপির নেপালে সাহসী সাংবাদিকতার জন্য শহীদুল ইসলাম বাবরকে ফুলেল শুভেচ্ছা সমাজসেবায় বিশেষ অবদান: স্বর্ণপদক ও সম্মাননা পেলেন নাহিদ উজ্জামান শিল্পী শিমলার মুকুটে নেপাল-বাংলাদেশ বন্ধুত্বের অনন্য স্বীকৃতি জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা
     
             

সাতকানিয়ায় ৩৯০০ ইয়াবাসহ ৩ নারী আটক।

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

আব্দুল্লাহ আল মারুফ সাতকানিয়া চট্টগ্রাম >>> এনএসআই’র গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সেনাবাহিনী ও পুলিশ যৌথ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ইয়াবা ও অন্যান্য সরঞ্জামসহ ৩ নারীকে আটক করেছে। তারা সম্পর্কে মা এবং মেয়ে।৩১ মে শনিবার বিকালে চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার কেরানিহাট কাঁচা বাজারের পূর্ব পাশে কেঁওচিয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের আওতাধীন ব্যবসায়ী পাড়া রোডে অবস্থিত জনৈক ফরিদের মালিকানাধীন শফি ভিলা নামক বিল্ডিংয়ের তৃতীয় তলার ১১০ নম্বর বাসা হতে তাদের আটক করা হয়। তারা হলো- কক্সবাজার জেলার টেকনাফ পৌরসভার চৌধুরী পাড়ার আমির হোসেনের স্ত্রী নুর নাহার বেগম (৪৫) এবং তার দুই কন্যা যথাক্রমে সাইমা সুলতানা (১৮) ও শারমিন আক্তার (১৪)।এসময় তাদের কাছ থেকে ৩৯০০ পিস ইয়াবা, ১৫টি সিম কার্ড, ৭টি ভোটার আইডি কার্ড, ১টি এন্ড্রয়েড ফোন, ১৫টি জন্ম নিবন্ধন কার্ড, কৃষি ব্যাংক টেকনাফ শাখার ২টি চেক বই জব্ধ করা হয়। ইয়াবার স্থানীয় মূল্য ১১ লাখ ৭০ হাজার টাকা বলে প্রশাসন জানিয়েছে।টকের পর সাংবাদিকদেরকে নুর নাহার বেগম জানায়, “টেকনাফের জনৈক ইসমাইল তাদেরকে এসব ইয়াবা এনে দেয়।”এনএসআই’র সাতকানিয়া উপজেলা প্রতিনিধি রাসেল শেখ জানান, “ইয়াবা ক্রয় – বিক্রয়ের সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে উক্ত বাসায় অভিযান চালানো হয়। প্রশাসনের উপস্থিতি টের পেয়ে পুরুষ কারবারী ও ক্রেতারা পালিয়ে যায়।”সাতকানিয়া থানার অফিসার ইনচার্জ মোঃ জাহেদুল ইসলাম বলেন, “গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সেনাবাহিনী ও থানা পুলিশ যৌথ অভিযান চালিয়ে ইয়াবা ও অন্যান্য সামগ্রীসহ তিন নারীকে আটক করা হয়েছে। মাদকের বিরুদ্ধে প্রশাসনের কঠোর অবস্থান অব্যাহত থাকবে।”উল্লেখ্য, সাতকানিয়ায় ইয়াবার কারবার ভয়াবহভাবে বেড়েছে। কক্সবাজার জেলার বিভিন্ন অসাধু লোক এবং মিয়ানমার হতে আসা রোহিঙ্গারা কৌশলে বাংলাদেশী জাতীয় পরিচয় পত্র তৈরী করে বিভিন্ন ভবনে বাসা ভাড়া নিয়ে এবং দূর্গম এলাকায় সরকারী জায়গায় অবৈধ বসতি গড়ে ইয়াবার কারবার চালিয়ে যাচ্ছে। তাদেরকে শেল্টার দিচ্ছে এক শ্রেণীর অসাধু লোক।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page