২রা নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
জাতিসংঘ জলবায়ু সম্মেলনে যাচ্ছেন সাতকানিয়ার তরুন মোঃ তহীদুল ইসলাম মাছুম চাটখিলে সাংবাদিক সাইফুল ইসলাম রিয়াদের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন, ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের দাবি শিবপুরে শিশু রায়হানের চিকিৎসা শেষে অবশিষ্ট অর্থ বাবার হাতে হস্তান্তর নবনিযুক্ত সাব-রেজিস্ট্রার মাসুদ রানাকে সংবর্ধনা ও ফুলেল শুভেচ্ছা ঈদগাঁওতে অবৈধভাবে বালি উত্তোলনের দায়ে ৫০ হাজার টাকা জরিমানা ও ড্রেজার মেশিন আটক পুঠিয়া সাবরেজিস্ট্রি অফিসের দলিল লেখক সমিতির উদ্যোগে বিদায় ও বরণ সংবর্ধনা শহীদ নজমুল হক বালিকা উচ্চ বিদ্যালয়ের সুবর্ণজয়ন্তী: রাসিক প্রশাসকের সহযোগিতার আশ্বাস চট্টগ্রাম প্রতিদিন -এর সংবাদের তীব্র প্রতিবাদ জামায়াত নেতার চট্টগ্রামের ডিসি’র সাথে টিভি সাংবাদিকদের সৌজন্য সাক্ষাৎ চাটখিলে সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিকের ওপর মাদক কারবারীদের সংঘবদ্ধ হামলা, থানায় মামলা
আন্তর্জাতিক:
জাতিসংঘ জলবায়ু সম্মেলনে যাচ্ছেন সাতকানিয়ার তরুন মোঃ তহীদুল ইসলাম মাছুম ইসরাইলের জাতীয় নির্বাচনের চূড়ান্ত ফল প্রকাশ স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতির সঙ্গে আরজেএফ প্রতিনিধিদলের মতবিনিময় আনোয়ারায় চায়না ইকোনমিক জোনের প্রথম কারখানা চালু হবে ১৮ মাসের মধ্যেই অনুমোদন ছাড়াই কেরানীহাটে বাণিজ্য মেলা: অচল মহাসড়ক ক্ষুব্ধ স্থানীয়রা নারীর নিরাপত্তায় পথ দেখাচ্ছে ‘সেইভ আওয়ার উইমেন’ সাতকানিয়ায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে সংবাদ সম্মেলন। রিয়াদ বিমানবন্দরে হামলা: ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের সহায়তার দাবি এনসিপির নেপালে সাহসী সাংবাদিকতার জন্য শহীদুল ইসলাম বাবরকে ফুলেল শুভেচ্ছা সমাজসেবায় বিশেষ অবদান: স্বর্ণপদক ও সম্মাননা পেলেন নাহিদ উজ্জামান
     
             

মধুপুরে অভিনব কায়দায় ১০লক্ষাধিক টাকার স্বর্ণালঙ্কার চুরি

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

বাবুল রানা মধুপুর টাঙ্গাইল প্রতিনিধি

টাঙ্গাইলের মধুপুরে ক্রেতা সেজে প্রতারণার মাধ্যমে ১০লাখ ৭৫ হাজার টাকা মূল্যের স্বর্ণালঙ্কার নিয়ে লাপাত্তা হয়েছে প্রতারক।রোববার (২১ মে) সাড়ে এগারটা থেকে বেলা সোয়া ১২টার মধ্যে মধুপুর বাসস্ট্যান্ডের আপন জুয়েলার্সে এই ঘটনা ঘটে।আপন জুয়েলার্সের স্বত্তাধিকারী সুজিত কর্মকার জানান, বেলা এগারটার দিকে পাঞ্জাবি পায়জামা পরিহিত এক ব্যক্তি স্বর্ণের গহণা কিনতে আসেন। তিনি গলার হারসহ বেশ কয়েকটি গহনা পছন্দ করে পরিমাপ করে মেমো তৈরি করান। পরে ব্যাংক থেকে টাকা এনে নিয়ে যাবেন বলে একটি ব্যাগে স্বর্ণালঙ্কার রেখে দোকানেই অবস্থান করতে থাকেন ওই ব্যক্তি। পরবর্তীতে অন্য ক্রেতাদের সাথে কথা বলার সুযোগে কর্মচারির নিকট থেকে ব্যাগটি চেয়ে নিয়ে মোবাইল দিয়ে গহনাগুলোর ছবি তুলে কর্মচারিকে ব্যাগটি পুনরায় রাখতে বলেন। কয়েক মিনিট পর ইসলামী ব্যাংক থেকে টাকা আনার কথা বলে বেরিয়ে যান। ওই ব্যক্তিটি দোকান থেকে বেরিয়ে গাড়ি নিয়ে ইসলামী ব্যাংকের দিকে না গিয়ে বাসস্ট্যান্ডের দিকে রওয়ানা হলে সন্দেহের সৃষ্টি হয়। তাৎক্ষণিক গহণার ব্যাগটি চেক করতে গিয়ে দেখা যায় ব্যাগে কোন গহনা নেই। পরে সিসিটিভি ক্যামেরায় দেখা যায়, ব্যাগটি নিয়ে গহনার ছবি তুলে গহনাগুলো ব্যাগে না রেখে তার পরিহিত পাঞ্জাবির বাম পকেটে রেখেছেন। তাৎক্ষণিক বিষয়টি মধুপুর থানা পুলিশকে অবহিত করলে তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক ফখরুল ইসলামের নেতৃত্বে একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেন এবং সিসিটিভির ফুটেজ নিয়ে তদন্ত শুরু করেন। এ সময় মধুপুর পৌরসভার মেয়র সিদ্দিক হোসেন খান ঘটনাস্থলে উপস্থিত ছিলেন।এ ব্যাপারে মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাজহারুল আমিন বিপিএম জানান, আপন জুয়েলার্সের সোনার গহনা খোয়া যাওয়ার ঘটনা জানতে পেরেছি। এখন পর্যন্ত দোকান মালিক কোন অভিযোগ করেননি। তবে মধুপুর থানা পুলিশ ইতোমধ্যেই স্বর্ণালঙ্কার উদ্ধার ও ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।

 

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

চাটখিলে সাংবাদিক সাইফুল ইসলাম রিয়াদের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন, ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের দাবি
শিবপুরে শিশু রায়হানের চিকিৎসা শেষে অবশিষ্ট অর্থ বাবার হাতে হস্তান্তর
নবনিযুক্ত সাব-রেজিস্ট্রার মাসুদ রানাকে সংবর্ধনা ও ফুলেল শুভেচ্ছা
ঈদগাঁওতে অবৈধভাবে বালি উত্তোলনের দায়ে ৫০ হাজার টাকা জরিমানা ও ড্রেজার মেশিন আটক
পুঠিয়া সাবরেজিস্ট্রি অফিসের দলিল লেখক সমিতির উদ্যোগে বিদায় ও বরণ সংবর্ধনা
শহীদ নজমুল হক বালিকা উচ্চ বিদ্যালয়ের সুবর্ণজয়ন্তী: রাসিক প্রশাসকের সহযোগিতার আশ্বাস
চট্টগ্রামের ডিসি’র সাথে টিভি সাংবাদিকদের সৌজন্য সাক্ষাৎ
চাটখিলে সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিকের ওপর মাদক কারবারীদের সংঘবদ্ধ হামলা, থানায় মামলা

You cannot copy content of this page