১৫ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
নারীর নিরাপত্তায় পথ দেখাচ্ছে ‘সেইভ আওয়ার উইমেন’ নাগেশ্বরীতে সার ডিলারশিপ নিয়ে বিরোধ, হত্যার হুমকির অভিযোগে ছাত্রদলের মানববন্ধন নরসিংদীর শিবপুরে পূজা মন্ডপে অনুদান প্রদান করছেন মনজুর এলাহী এমপি জামালপুরে ডিবি পুলিশের অভিযানে জাল মার্কিন ডলারসহ গ্রেপ্তার ২ বিদ্যুৎ উৎপাদনে নতুন মাইলফলক, পাবনা পবিস-১ ও শফিক গ্রুপের সমঝোতা স্মারক স্বাক্ষর ভবন নির্মাণে বিধি ভাঙলে আইনি ব্যবস্থা: গণপূর্তমন্ত্রী ঠাকূরগাঁও-১ আসনের উপ-নির্বাচনে সেনা মোতায়েনের পরিকল্পনা নেই-নির্বাচন কমিশনার.। মাতারবাড়ী বিদ্যুৎ কেন্দ্র ও সমুদ্রবন্দর পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি রুহিয়ায় ২৫ বছর ধরে সাইকেলে সংবাদপত্র বিলি, জীবিকার সংগ্রামে হাসান আলী। মহেশখালীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন
আন্তর্জাতিক:
নারীর নিরাপত্তায় পথ দেখাচ্ছে ‘সেইভ আওয়ার উইমেন’ সাতকানিয়ায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে সংবাদ সম্মেলন। রিয়াদ বিমানবন্দরে হামলা: ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের সহায়তার দাবি এনসিপির নেপালে সাহসী সাংবাদিকতার জন্য শহীদুল ইসলাম বাবরকে ফুলেল শুভেচ্ছা সমাজসেবায় বিশেষ অবদান: স্বর্ণপদক ও সম্মাননা পেলেন নাহিদ উজ্জামান শিল্পী শিমলার মুকুটে নেপাল-বাংলাদেশ বন্ধুত্বের অনন্য স্বীকৃতি জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা
     
             

রাজশাহীতে ছাত্র আন্দোলনের সময় লুন্ঠিত অস্ত্র মিলল পদ্মার পাড়ে

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

সোহেল রানা,তানোর,রাজশাহী,প্রতিনিধি >>> রাজশাহী মহানগরীর কাশিয়াডাঙ্গা থানাধীন বশরীপাড়া গ্রামে অভিযান চালিয়ে ছাত্র আন্দোলনের সময় থানা হতে লুন্ঠিত একটি বিদেশী পিস্তল, একটি ম্যাগজিন এবং শর্টগানের ১২ রাউন্ড গুলি উদ্ধার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-৫।মঙ্গলবার (২৭ মে)  রাত ২টা দিকে র‌্যাব-৫, সিপিএসসি-রাজশাহীর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে পদ্মা নদীর তীরবর্তী কাশবনের ভিতর থেকে এসব অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করে।র‌্যাব সূত্রে জানা যায়, গোপন তথ্যের ভিত্তিতে তারা জানতে পারেন যে, কাশিয়াডাঙ্গা থানা এলাকার পদ্মার পাড় সংলগ্ন কাশবনে ছাত্র আন্দোলনের সময় থানা থেকে লুন্ঠিত অবৈধ আগ্নেয়াস্ত্র, ম্যাগজিন ও গুলি কতিপয় দুষ্কৃতকারী লুকিয়ে রেখেছে।অভিযানে নেতৃত্ব দেন র‌্যাব-৫ এর একটি চৌকস গোয়েন্দা দল, যারা সফলভাবে উক্ত স্থানটি শনাক্ত করে অপারেশন পরিচালনা করে। উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে ছিল একটি বিদেশী পিস্তল, একটি ম্যাগজিন এবং শর্টগানের ১২ রাউন্ড গুলি।পরবর্তীতে উদ্ধারকৃত আলামত কাশিয়াডাঙ্গা থানায় নিয়মিত সাধারণ ডায়েরি (জিডি) মূলে হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে।র‌্যাব জানিয়েছে, প্রতিষ্ঠার শুরু থেকেই তারা দেশের আইন-শৃঙ্খলা রক্ষায় সন্ত্রাসবাদ, চোরাচালান, অবৈধ অস্ত্র ব্যবসা, মাদক ও অন্যান্য অপরাধ দমনে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংস্থাটি জানিয়েছে।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page