১৫ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
নারীর নিরাপত্তায় পথ দেখাচ্ছে ‘সেইভ আওয়ার উইমেন’ নাগেশ্বরীতে সার ডিলারশিপ নিয়ে বিরোধ, হত্যার হুমকির অভিযোগে ছাত্রদলের মানববন্ধন নরসিংদীর শিবপুরে পূজা মন্ডপে অনুদান প্রদান করছেন মনজুর এলাহী এমপি জামালপুরে ডিবি পুলিশের অভিযানে জাল মার্কিন ডলারসহ গ্রেপ্তার ২ বিদ্যুৎ উৎপাদনে নতুন মাইলফলক, পাবনা পবিস-১ ও শফিক গ্রুপের সমঝোতা স্মারক স্বাক্ষর ভবন নির্মাণে বিধি ভাঙলে আইনি ব্যবস্থা: গণপূর্তমন্ত্রী ঠাকূরগাঁও-১ আসনের উপ-নির্বাচনে সেনা মোতায়েনের পরিকল্পনা নেই-নির্বাচন কমিশনার.। মাতারবাড়ী বিদ্যুৎ কেন্দ্র ও সমুদ্রবন্দর পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি রুহিয়ায় ২৫ বছর ধরে সাইকেলে সংবাদপত্র বিলি, জীবিকার সংগ্রামে হাসান আলী। মহেশখালীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন
আন্তর্জাতিক:
নারীর নিরাপত্তায় পথ দেখাচ্ছে ‘সেইভ আওয়ার উইমেন’ সাতকানিয়ায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে সংবাদ সম্মেলন। রিয়াদ বিমানবন্দরে হামলা: ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের সহায়তার দাবি এনসিপির নেপালে সাহসী সাংবাদিকতার জন্য শহীদুল ইসলাম বাবরকে ফুলেল শুভেচ্ছা সমাজসেবায় বিশেষ অবদান: স্বর্ণপদক ও সম্মাননা পেলেন নাহিদ উজ্জামান শিল্পী শিমলার মুকুটে নেপাল-বাংলাদেশ বন্ধুত্বের অনন্য স্বীকৃতি জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা
     
             

রাজশাহীর হাসিবুর হত্যা মামলায় রেজাউল গ্রেপ্তার

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

সোহেল রানা,তানোর,রাজশাহী,প্রতিনিধি >>> রাজশাহীর দুর্গাপুর উপজেলার হোজা অনন্তপুর গ্রামে চাঞ্চল্যকর হাসিবুর হত্যা মামলার এজাহারনামীয় ২ নম্বর আসামী রেজাউল হক (৪৮) কে রাজধানীর মিরপুর এলাকা থেকে গ্রেপ্তার করেছে র‌্যাব। র‌্যাব-৫ রাজশাহী ও র‌্যাব-৪ মিরপুরের যৌথ অভিযানে সোমবার দিবাগত রাত ১২টা ৪৫ মিনিটে মিরপুর থানাধীন জোনাকী রোডের আহমদনগর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।র‌্যাব সূত্রে জানা যায়, প্রতিষ্ঠালগ্ন থেকে র‌্যাব দেশব্যাপী বিভিন্ন অপরাধ নিয়ন্ত্রণ ও অপরাধী গ্রেফতারে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। সন্ত্রাস, খুন, অপহরণ, ধর্ষণসহ নানা অপরাধে জড়িতদের গ্রেপ্তার করে দেশের আইন-শৃঙ্খলা রক্ষায় কার্যকর ভূমিকা পালন করছে বাহিনীটি।হাসিবুর হত্যা মামলার এজাহার অনুযায়ী, জমি সংক্রান্ত বিরোধের জেরে গত ১৪ মে সকাল সাড়ে সাতটার দিকে বাদী আবুল কাশেমের সঙ্গে একই গ্রামের আসামিদের কথা কাটাকাটি হয়। এরপর সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে পূর্বপরিকল্পিতভাবে আসামিরা হাসুয়া, লোহার রড, বাঁশের লাঠি ও দেশীয় অস্ত্রসহ সজ্জিত হয়ে আবুল কাশেমের বাড়ির সামনে হামলা চালায়। এতে কাশেমের ছেলে হাসিবুরসহ কয়েকজন গুরুতর আহত হন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। হাসিবুরের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হলে, রাত ১০টা ১৫ মিনিটে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।এ ঘটনায় পরদিন ১৫ মে দুর্গাপুর থানায় বাদী আবুল কাশেম ১৮ জনকে এজাহারনামীয় এবং ১৫-২০ জনকে অজ্ঞাতনামা আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন। মামলা নম্বর ১৩/২০২৫। ধারা- ১৪৩/৩২৩/৩২৪/৩২৬/৩০৭/৩০২/৫০৬/১১৪/৩৪, দণ্ডবিধি ১৮৬০।র‌্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে রেজাউল হক ঘটনার সঙ্গে তার সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন। তাকে দুর্গাপুর থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page