২০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
সাতকানিয়ায় গভীর রাতে মাদরাসায় তাণ্ডব, রক্তাক্ত এতিম শিশুরা মরজাল ইউপি নির্বাচন: ভোটারদের পছন্দের শীর্ষে আমজাদ হোসেন কাবা শরিফের গিলাফের প্রধান ক্যালিগ্রাফার চট্টগ্রামের মুখতার আলম, বাংলাদেশের অনন্য গৌরব মাত্র পৌনে এক ঘণ্টার বৃষ্টিতে আবারও ভাসল চট্টগ্রাম, চরম ভোগান্তিতে নগরবাসী মিরপুরে পটুয়াখালী পুলিশের ঝটিকা অভিযান: ২০ লাখ টাকার সাজাপ্রাপ্ত আসামি স্বপন গ্রেফতার। সুনামগঞ্জের জাহাঙ্গীরনগরে এক ইয়াবা ব্যবসায়ীকে জনতা ইয়াবাসহ আটক করে,কামড়ে একজন আহত এমপি শাহজাহানকে গুলির হুমকি হোতা পিএস পটিয়ায় শিশু হত্যাকারীর ফাঁসির দাবিতে থানায় বিক্ষোভ মিছিল। পীরগঞ্জে জাতীয় ফল মেলা উদ্বোধন। ফলের স্বাদ ও গুণগত মান রক্ষায় জোর চট্টগ্রামের ডিসির
আন্তর্জাতিক:
হ্যাটট্রিক করে ইতিহাস গড়লেন মেসি কুরাসাওকে হারিয়ে ৭-১ গোলের স্মৃতি ফিরিয়ে আনল জার্মানি মিলান বাংলা প্রেসক্লাব ইতালির আয়োজনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত। মার্কিন বিমান ভূপাতিতের দাবি ইরানের অস্বীকার যুক্তরাষ্ট্রের লেবাননে ইসরাইলি হামলা ৩ স্বাস্থ্যকর্মীসহ নিহত ৫ জাতিসংঘের পরবর্তী মহাসচিব কে লড়াইয়ে ৪ শীর্ষ প্রার্থী মধ্যপ্রাচ্য সংকটে বিপাকে ভারতের বিমান খাত: জ্বালানির আকাশচুম্বী দামে বন্ধ হওয়ার শঙ্কা দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা, জোরদার করা হয়েছে নজরদারি লাহোর থেকে যাতি উমরা স্মৃতির অলিন্দে পাঞ্জাবের আতিথ্য তুরস্কের কাছে ১০০ কোটি ডলার ও সুন্দরী স্ত্রী চাইলেন উগান্ডার সেনাপ্রধান
     
             

কিশোরগঞ্জে রাস্তার ধারে ১ হাজার সজিনার ডাল রোপণ

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

আনোয়ার হোসেন-কিশোরগঞ্জ (নীলফামারী) প্রতিনিধিঃ

জমির সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশ এক ইঞ্চি জমিও যাতে অনাবাদি না থাকে। তা বাস্তবায়নে নীলফামারীর কিশোরগঞ্জে রাস্তার ধারে ১ হাজার পুষ্টিগুণের আঁধার সমৃদ্ধ সবজি সজিনার ডাল রোপণের উদ্বোধন করা হয়েছে।গতকাল শনিবার সকালে উপজেলা প্রশাসনের সহযোগিতায় ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বাস্তবায়নে কিশোরগঞ্জ টেংগনমারী অভিমুখী মন্থনা থেকে খোকার বাজার পর্যন্ত রাস্তার উভয় পাশে সজিনার ডাল রোপণ কাজের উদ্বোধন করেন,জেলা প্রশাসক পঙ্কজ ঘোষ।এতে উপস্থিত ছিলেন,জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ড.এস.এম আবু বক্কর সাইফুল ইসলাম,উপজেলা চেয়ারম্যান শাহ্ আবুল কালাম বারী পাইলট,ইউএনও নূর-ই-আলম সিদ্দিকী,এসিল্যান্ড সানজিদা রহমান,উপজেলা কৃষি কর্মকর্তা লোকমান আলম,অতিরিক্ত কৃষি অফিসার তুষার কান্তি রায়,উদ্ভিদ সংরক্ষণ অফিসার আজিজার রহমান,এমপি প্রতিনিধি রেজাউল আলম স্বপন প্রমূখ।এসময় উপজেলা কৃষি কর্মকর্তা লোকমান আলম বলেন,বাংলাদেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হলেও পুষ্টির দিক থেকে পিছিয়ে রয়েছে।তাই মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশ কোন জমি যেন অনাবাদি না থাকে। এ লক্ষ্যে রাস্তার ধারে সজিনার ডাল রোপন করা করা হয়েছে। যা স্থানীয় নিম্ন আয়ের মানুষ রোপণকৃত সজিনা দেখভাল করবে এবং এটা তারাই সুফল ভোগ করবে।এর মাধ্যমে আর্থিকভাবে লাভবান হবেন এবং পারিবারিক পুষ্টির চাহিদা পূরণ হবে। বিশেষ করে এক ইঞ্চি জমি যাতে অনাবাদী না থাকে এজন্য কৃষিবিভাগের পক্ষ থেকে মাঠ পর্যায়ে কৃষকে বীজ,সার সহায়তাসহ পরামর্শ দিয়ে উদ্বুদ্ধ করা হচ্ছে।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page