১৫ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
রুহিয়ায় ভোটকেন্দ্র ও পূজামণ্ডপ পরিদর্শন ইউএনও রাজশাহী স্বাস্থ্য সুরক্ষায় নিয়মিত হাত ধোয়ার অভ্যাস গড়ে তুলতে হবে: ইউএনও পবা মানসম্মত শিক্ষা ও সৎ মানুষ গঠনে অভিভাবক-শিক্ষক যৌথ প্রচেষ্টার আহ্বান নারীর নিরাপত্তায় পথ দেখাচ্ছে ‘সেইভ আওয়ার উইমেন’ নাগেশ্বরীতে সার ডিলারশিপ নিয়ে বিরোধ, হত্যার হুমকির অভিযোগে ছাত্রদলের মানববন্ধন নরসিংদীর শিবপুরে পূজা মন্ডপে অনুদান প্রদান করছেন মনজুর এলাহী এমপি জামালপুরে ডিবি পুলিশের অভিযানে জাল মার্কিন ডলারসহ গ্রেপ্তার ২ বিদ্যুৎ উৎপাদনে নতুন মাইলফলক, পাবনা পবিস-১ ও শফিক গ্রুপের সমঝোতা স্মারক স্বাক্ষর ভবন নির্মাণে বিধি ভাঙলে আইনি ব্যবস্থা: গণপূর্তমন্ত্রী ঠাকূরগাঁও-১ আসনের উপ-নির্বাচনে সেনা মোতায়েনের পরিকল্পনা নেই-নির্বাচন কমিশনার.।
আন্তর্জাতিক:
নারীর নিরাপত্তায় পথ দেখাচ্ছে ‘সেইভ আওয়ার উইমেন’ সাতকানিয়ায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে সংবাদ সম্মেলন। রিয়াদ বিমানবন্দরে হামলা: ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের সহায়তার দাবি এনসিপির নেপালে সাহসী সাংবাদিকতার জন্য শহীদুল ইসলাম বাবরকে ফুলেল শুভেচ্ছা সমাজসেবায় বিশেষ অবদান: স্বর্ণপদক ও সম্মাননা পেলেন নাহিদ উজ্জামান শিল্পী শিমলার মুকুটে নেপাল-বাংলাদেশ বন্ধুত্বের অনন্য স্বীকৃতি জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা
     
             

তানোরে খড়ের পালা ও গাছ কাটার ঘটনায় থানায় অভিযোগ

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

সোহেল রানা,তানোর(রাজশাহী)প্রতিনিধি >>> রাজশাহী তানোরে পূর্ব শক্রতার জেরে রাতের আধারে খড়ের পালায় আগুন ও গাছ কাটার ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী আবু সুফিয়ান। বৃহস্পতিবার দুপুরের দিকে সুফিয়ান বাদি হয়ে অভিযোগ টি দায়ের করেন। তবে অভিযোগে কাউকে বিবাদী করা হয়নি। গত মঙ্গলবার দিবাগত রাত প্রায় তিনটার দিকে উপজেলার কামারগাঁ ইউনিয়ন ইউপির মাদারিপুর গ্রামে খড়ের পালায় আগুন ও বিভিন্ন প্রজাতীর ফলের গাছ কাটার ঘটনাটি ঘটে। এঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ফলে ঘটনাটি নিয়ে দ্রুত সময়ের মধ্যে তদন্ত সাপেক্ষে দোষীদের খুঁজে বের করে আইনগত ব্যবস্থা গ্রহণের জোর দাবি তুলেছেন ভুক্তভোগী সহ স্থানীয়রা।আবু সুফিয়ান অভিযোগে উল্লেখ করেন, গত ২০ মে মঙ্গলবার দিবাগত রাত প্রায় তিনটার দিকে কে বা কারা ১০ বিঘা জমির খড়ের পালায় আগুন দিয়ে পুড়িয়ে দেয় এবং তিনটি সুপারির গাছ ও ৫ টি আম গাছ কর্তন করে রেখে যায়। অবশ্য দুটি আমগাছে আম ছিল। সে অবস্থায় কেটে ফেলে। ঘটনাটি এক পথচারী যাওয়ার সময় দেখতে পেয়ে খবর দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিস কে বিষয়টি অবহিত করা হলে একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে সবার সহযোগিতা আগুন নিয়ন্ত্রণে আনে। কিন্তু তার আগেই খড়ের পালা পুড়ে ছাই হয়ে যায়। এতে করে আবু সুফিয়ানের ৮০ হাজার টাকার ক্ষতি হয়েছে।স্থানীয়রা জানান, একজনের সাথে আরেক জনের কোন না কোন কারণে দ্বন্দ্ব ফাসাদ থাকতেই পারে। তাই বলে খড়ের পালায় আগুন দিয়ে পুড়িয়ে দিবে, আবার ফলসহ গাছ কেটে ফেলবে এটা কোন ধরনের কথা। খড়ের পালা বা গাছ তো কোন অপরাধ করেনি। তাহলে এসব করে এলাকায় আতঙ্ক ছড়িয়ে লাভ কি। একদিন না একদিন জানা যাবে কারা এসব করেছে। তখন কেমন লাগবে। এসব কোন বিবেক বান মানুষের কাজ হতে পারেনা। খড় গো খাদ্যের প্রধান উপকরণ। খড়ের দামও অনেক।থানার অফিসার ইনচার্জ ওসি আফজাল হোসেন জানান, অভিযোগ পাওয়া গেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page