১৫ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
রুহিয়ায় ভোটকেন্দ্র ও পূজামণ্ডপ পরিদর্শন ইউএনও রাজশাহী স্বাস্থ্য সুরক্ষায় নিয়মিত হাত ধোয়ার অভ্যাস গড়ে তুলতে হবে: ইউএনও পবা মানসম্মত শিক্ষা ও সৎ মানুষ গঠনে অভিভাবক-শিক্ষক যৌথ প্রচেষ্টার আহ্বান নারীর নিরাপত্তায় পথ দেখাচ্ছে ‘সেইভ আওয়ার উইমেন’ নাগেশ্বরীতে সার ডিলারশিপ নিয়ে বিরোধ, হত্যার হুমকির অভিযোগে ছাত্রদলের মানববন্ধন নরসিংদীর শিবপুরে পূজা মন্ডপে অনুদান প্রদান করছেন মনজুর এলাহী এমপি জামালপুরে ডিবি পুলিশের অভিযানে জাল মার্কিন ডলারসহ গ্রেপ্তার ২ বিদ্যুৎ উৎপাদনে নতুন মাইলফলক, পাবনা পবিস-১ ও শফিক গ্রুপের সমঝোতা স্মারক স্বাক্ষর ভবন নির্মাণে বিধি ভাঙলে আইনি ব্যবস্থা: গণপূর্তমন্ত্রী ঠাকূরগাঁও-১ আসনের উপ-নির্বাচনে সেনা মোতায়েনের পরিকল্পনা নেই-নির্বাচন কমিশনার.।
আন্তর্জাতিক:
নারীর নিরাপত্তায় পথ দেখাচ্ছে ‘সেইভ আওয়ার উইমেন’ সাতকানিয়ায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে সংবাদ সম্মেলন। রিয়াদ বিমানবন্দরে হামলা: ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের সহায়তার দাবি এনসিপির নেপালে সাহসী সাংবাদিকতার জন্য শহীদুল ইসলাম বাবরকে ফুলেল শুভেচ্ছা সমাজসেবায় বিশেষ অবদান: স্বর্ণপদক ও সম্মাননা পেলেন নাহিদ উজ্জামান শিল্পী শিমলার মুকুটে নেপাল-বাংলাদেশ বন্ধুত্বের অনন্য স্বীকৃতি জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা
     
             

তানোরে যানবাহন উঠলেই কেঁপে উঠে বেইলী ব্রিজ

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

সোহেল রানা,তানোর(রাজশাহী)প্রতিনিধি >>> রাজশাহীর তানোরে ১৯৯২ সালে শিব নদীর ওপর নির্মিত অস্থায়ী বেইলি ব্রিজটির বয়স ৩৩ বছর পেরিয়েছে। অতিরিক্ত যানবাহন চলাচলের কারণে ক্ষয় হয়ে গেছে ব্রিজের পাতগুলোও। ফলে, বর্ষাকালে বৃষ্টির পানি জমে থাকায় এবং শীত কালে কোঁয়াশা পড়ে পিচ্ছিল হয়ে পড়ায় জীবনের ঝুকি নিয়ে চলাচল করতে হয় যানবাহনসহ মোটরসাইকেল চালকদের। বেইলি ব্রিজটির বিভিন্ন অংশে খসে গেছে পাটাতনের জোড়া লাগানো অংশ। ভারী কোনো যানবাহন উঠলেই কাঁপতে শুরু করে ব্রিজটি। যানবাহন চলছে বেশ ঝুঁকি নিয়েই। সংশ্লিষ্ট সূত্রে খোঁজ নিয়ে জানা গেছে, রাজশাহীর তানোর ও মোহনপুর উপজেলার সাথে যোগাযোগব্যবস্থার উন্নয়ন ও ব্যবসা-বাণিজ্যের প্রসারে ১৯৯২ সালে পানি উন্নয়ন বোর্ড ও স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) উদ্যোগে শিব নদের বুরুজ ঘাট নামক স্থানে অস্থায়ীভাবে প্রায় ১শ ৭৫ মিটার লম্বা এই বেইলি ব্রিজটি নির্মাণ করা হয়। এরপর ৩৩ বছর পেরিয়ে গেলেও ব্রিজটি মেরামত কিংবা সংস্কারের কাজ করা হয়নি। এমনকি নতুন করে স্থায়ী কোনো ব্রিজ নির্মাণেরও কোনো উদ্যোগ নেয়নি কর্তৃপক্ষ। প্রতিদিনই ছোট-বড় মিলিয়ে অসংখ্য যানবাহন ঝুঁকি নিয়ে ব্রিজটির ওপর দিয়ে চলাচল করছে। এতে যে কোনো সময় বড় কোনো দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা স্থানীয়দের। গতকাল বুধবার দুপুরে সরেজমিনে গিয়ে দেখা গেছে, ব্রিজের পাতগুলো ক্ষয় হয়ে গেছে। কোনো গাড়ি ব্রেক করলেই ভয় রয়েছে পিছলে যাওয়ার। ফলে, জীবনের ঝুঁকি নিয়েই চলাচল করতে হচ্ছে ওই বেইলি ব্রিজ দিয়ে। ব্রিজের রেলিংগুলোর মাঝেও অনেক ফাঁকা। তাই দুর্ঘটনায় নিচে পড়ারও আশঙ্কা রয়েছে। স্থানীয়রা বলছেন, মোহনপুর ও তানোর উপজেলায় প্রচুর ধান ও সবজি উৎপাদন হয়। এগুলো এক উপজেলা থেকে অন্য উপজেলায় নিয়মিতভাবেই আনা নেয়ার সহজ রাস্তা এটি। যখনই ছোট থেকে মাঝারি কোনো ট্রাক পণ্য নিয়ে ব্রিজটিতে ওঠে তখনই শব্দ করে কাঁপতে শুরু করে ব্রিজটি। বড় ট্রাক উঠলে জোরেু জোরে কাঁপতে শুরু করে। এছাড়া বৃষ্টি হলে ব্রিজটিতে গাড়ি নিয়ে ওঠা খুবই ঝুঁকিপূর্ণ হয়ে যায়। আজিজুল নামের এক ট্রাকচালক বলেন, ট্রাক নিয়ে ব্রিজে উঠতেই শব্দ হয় এবং কাঁপে। মনে হয় এই বুঝি ভেঙে পড়ল। এলজিইডির তানোর উপজেলা প্রকৌশলী সাইদুর রহমান বলেন, অস্থায়ী বেইলি ব্রিজগুলোতে একটু ঝুঁকি থাকে। এই ব্রিজ সড়ক ও জনপদের রাস্তায়। ব্রিজটির বিষয়ে সব দায়দায়িত্ব সড়ক ও জনপদ বিভাগের বলে জানান তিনি।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page