১৫ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
রুহিয়ায় ভোটকেন্দ্র ও পূজামণ্ডপ পরিদর্শন ইউএনও রাজশাহী স্বাস্থ্য সুরক্ষায় নিয়মিত হাত ধোয়ার অভ্যাস গড়ে তুলতে হবে: ইউএনও পবা মানসম্মত শিক্ষা ও সৎ মানুষ গঠনে অভিভাবক-শিক্ষক যৌথ প্রচেষ্টার আহ্বান নারীর নিরাপত্তায় পথ দেখাচ্ছে ‘সেইভ আওয়ার উইমেন’ নাগেশ্বরীতে সার ডিলারশিপ নিয়ে বিরোধ, হত্যার হুমকির অভিযোগে ছাত্রদলের মানববন্ধন নরসিংদীর শিবপুরে পূজা মন্ডপে অনুদান প্রদান করছেন মনজুর এলাহী এমপি জামালপুরে ডিবি পুলিশের অভিযানে জাল মার্কিন ডলারসহ গ্রেপ্তার ২ বিদ্যুৎ উৎপাদনে নতুন মাইলফলক, পাবনা পবিস-১ ও শফিক গ্রুপের সমঝোতা স্মারক স্বাক্ষর ভবন নির্মাণে বিধি ভাঙলে আইনি ব্যবস্থা: গণপূর্তমন্ত্রী ঠাকূরগাঁও-১ আসনের উপ-নির্বাচনে সেনা মোতায়েনের পরিকল্পনা নেই-নির্বাচন কমিশনার.।
আন্তর্জাতিক:
নারীর নিরাপত্তায় পথ দেখাচ্ছে ‘সেইভ আওয়ার উইমেন’ সাতকানিয়ায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে সংবাদ সম্মেলন। রিয়াদ বিমানবন্দরে হামলা: ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের সহায়তার দাবি এনসিপির নেপালে সাহসী সাংবাদিকতার জন্য শহীদুল ইসলাম বাবরকে ফুলেল শুভেচ্ছা সমাজসেবায় বিশেষ অবদান: স্বর্ণপদক ও সম্মাননা পেলেন নাহিদ উজ্জামান শিল্পী শিমলার মুকুটে নেপাল-বাংলাদেশ বন্ধুত্বের অনন্য স্বীকৃতি জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা
     
             

কিশোরগঞ্জের জীবন্ত কিংবদন্তি: মনু মিয়া

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

রুবেল হোসাইন, কন্ট্রিবিউটিং রিপোর্টার – কিশোরগঞ্জ >>> জীবনটা যেখানেই শেষ হোক, সেই শেষ যাত্রার প্রস্তুতিতে নিঃস্বার্থ এক সেবকের নাম—মনু মিয়া। কিশোরগঞ্জ জেলার ইটনা উপজেলার জয়সিদ্ধি গ্রামের এই মানুষটি ৪৯ বছরে খনন করেছেন তিন হাজারেরও বেশি কবর। প্রতিটি কবরের হিসাব রেখে চলেন একটি ডায়েরিতে।কিন্তু সংখ্যার চাইতেও বেশি গুরুত্বপূর্ণ যেটি, তা হলো—তিনি জীবনের শেষ বিদায়ে কাউকে কোনোদিন অর্থের বিনিময়ে সহযোগিতা দেননি। দা, কুদাল, কুন্তি আর তার বিশ্বস্ত ঘোড়াকে সঙ্গী করে মৃত্যুসংবাদ পেলেই ছুটে যান প্রয়োজনীয় কাজে। তার ভাষায়, “মানুষের এই শেষ সময়ে পাশে থাকাটাই আমার ইবাদত। আমি এই কাজ করি শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য।”মনু মিয়ার জীবন শুরু থেকেই সংগ্রামের। ছোটবেলায় মা-বাবাকে হারিয়ে নেমে পড়েছিলেন জীবনযুদ্ধে। কোনদিন কারো কাছে হাত পাতেননি। সংসারে আছেন শুধু স্ত্রী ও এক সময়কার তার অতি প্রিয় লাল ঘোড়া—যার সঙ্গে ছিল দীর্ঘ ৩০ বছরের সম্পর্ক।কিছুদিন আগে হঠাৎ অসুস্থ হয়ে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন তিনি। এ সময় কে বা কারা যেন তার ঘোড়াটিকে হত্যা করে। হাসপাতাল থেকে সুস্থ হয়ে ফিরে এসে যখন এই হৃদয়বিদারক খবর পান, তখনো মনু মিয়া ভেঙে পড়েননি। বরং অন্যদের সান্ত্বনা দিতে দেখা গেছে তাকে।ঘটনাটি জানাজানি হওয়ার পর অনেকেই এগিয়ে আসেন নতুন ঘোড়া কিংবা আর্থিক সহায়তা দিতে। তবে মনু মিয়া তা গ্রহণ করতে রাজি হননি। তার এই মানসিকতার পেছনে রয়েছে একটি আধ্যাত্মিক ইতিহাস।জয়সিদ্ধি গ্রামেরই একজন বিশিষ্ট কামেল বুযুর্গ ছিলেন মিসির মাওলানা, যাঁর দরবার ছিল মনু মিয়ার বাড়িতে। তার ভাবশিষ্য হাজী সুরত আলীর সার্বক্ষণিক সঙ্গী ছিলেন মনু মিয়া। হাজী সুরত আলীর কথাই ছিল তার জীবনের দিকনির্দেশনা। সেই আদর্শেই অনুপ্রাণিত হয়ে আজও তিনি মানবসেবায় নিয়োজিত।মনু মিয়া বলেন, “আমি কারও কাছ থেকে কিছু নিই না। চাই না। আমি শুধু সবার দোয়া ও ভালোবাসা চাই।”এই নিঃস্বার্থ আত্মত্যাগ, নিরব অনুপ্রেরণা আর আধ্যাত্মিক আদর্শের ধারক মনু মিয়া সত্যিই কিশোরগঞ্জের জীবন্ত কিংবদন্তি।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page