২৮শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
নগরকান্দায় ডাঙ্গীতে ১৬ টি পরিবার জহির উদ্দিন লুলু চোকদারের সাথে বিএনপিতে যোগদান চাটখিলে গাঁজাসহ আটক: যুবকের এক মাসের কারাদণ্ড কক্সবাজার সদর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত আমানতের সুরক্ষায় চট্টগ্রামে সোমবার ইসলামী ব্যাংক গ্রাহকদের বিক্ষোভের ডাক শ্যামনগরে বেসরকারি উন্নয়ন সংস্থা ‘লিডার্স’ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত ইতিহাস গড়ে নকআউটে কেপ ভার্দে, প্রতিপক্ষ বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা আনোয়ারায় হত্যাচেষ্টা মামলার প্রধান আসামি সাতকানিয়ায় গ্রেপ্তার মহেশখালীতে পুলিশের অভিযানে ধলঘাটার চিহ্নিত সন্ত্রাসী অহিদ ডাকাত আটক বিএনপির ত্যাগী নেতা রফিক বিন চৌধুরীকে স্মরণ, তিন বছরেও স্মরণসভা না হওয়ায় ক্ষোভ প্রকাশ ঈদের ছুটিতে দেশে এসে নিভে গেল দুই প্রবাসীর জীবন, রাঙ্গুনিয়ায় কয়েক ঘণ্টার ব্যবধানে দুই ঝুলন্ত মরদেহ উদ্ধার
আন্তর্জাতিক:
শাম্মী তুলতুল—বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের সাহিত্য জগতে এক উজ্জ্বল নক্ষত্র হ্যাটট্রিক করে ইতিহাস গড়লেন মেসি কুরাসাওকে হারিয়ে ৭-১ গোলের স্মৃতি ফিরিয়ে আনল জার্মানি মিলান বাংলা প্রেসক্লাব ইতালির আয়োজনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত। মার্কিন বিমান ভূপাতিতের দাবি ইরানের অস্বীকার যুক্তরাষ্ট্রের লেবাননে ইসরাইলি হামলা ৩ স্বাস্থ্যকর্মীসহ নিহত ৫ জাতিসংঘের পরবর্তী মহাসচিব কে লড়াইয়ে ৪ শীর্ষ প্রার্থী মধ্যপ্রাচ্য সংকটে বিপাকে ভারতের বিমান খাত: জ্বালানির আকাশচুম্বী দামে বন্ধ হওয়ার শঙ্কা দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা, জোরদার করা হয়েছে নজরদারি লাহোর থেকে যাতি উমরা স্মৃতির অলিন্দে পাঞ্জাবের আতিথ্য
     
             

ভৈরবের অদম্য মাঝি: ৩৮ বছরেও থামেনি বৈঠার টান

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

তানিম মল্লিক, কনট্রিবিউটিং রিপোর্টার >>> খুলনা বিশ্ববিদ্যালয় ‘বউ, তিনটা ছেলে, আর মরা মেয়েটার রেখে যাওয়া নাতি—সবাই তাকিয়ে থাকে আমার দিকে। আমি যদি দাঁড় না টানি, নৌকা না চালাই, সংসার চলবে কী করে?’
প্রতিদিন নদীর বুকে সূর্য ওঠে, আবার রাতের আঁধারে মিলিয়ে যায় দিগন্ত। সেই আলো-আঁধারির খেলা যেন প্রতিনিয়ত নতুন করে লিখে জীবনসংগ্রামের গল্প। এমনই এক গল্পের নায়ক মোহাম্মদ আবুল কালাম শেখ যিনি খুলনার রূপসা উপজেলার চর মুসাব্বাতপুরের নিবেদিতপ্রাণ এক মাঝি। ৩৮ বছর ধরে ভৈরব নদে বৈঠা হাতে শুধু নৌকা চালান না, সাথে এগিয়ে নেন জীবনের পথচলাও।১৯৮৮ সাল থেকে বৈঠা হাতে ভৈরব নদীর বুকে ছুটে চলা আবুল কালামের রক্তে যেন মিশে আছে এই পেশা।তিনি জানান, তার বাবা এবং বড় ভাইও ছিলেন মাঝি। বংশ পরম্পরায় পাওয়া এই পেশাটিকেই তিনি আঁকড়ে ধরেছেন জীবনের প্রয়োজনে। অন্যান্য কাজ তাকে কখনো টানেনি।রোদ, ঝড়, বৃষ্টি প্রকৃতির কোনো প্রতিকূলতাই থামাতে পারেনি তাকে। প্রতিদিন ভোর থেকে সন্ধ্যা অবধি ১২-১৩ ঘণ্টা নিরলস পরিশ্রম করেন। দৈনিক ইনকাম ৫০০ অথবা ৮০০ টাকা । সেই পরিশ্রমেই জ্বলে তার পরিবারের চুলা, সন্তানরা পায় স্কুলে যাওয়ার সুযোগ। এই একটানা সংগ্রাম যেনো এক জীবন্ত দৃষ্টান্ত।জীবনের পথচলায় এসেছে নানা বিপর্যয়। নৌকা ডুবে যাওয়া, যাত্রীদের অবজ্ঞা, সমাজের অবহেলা স্বত্বেও দমে যাননি কালাম মাঝি। বরং আরও দৃঢ়ভাবে নিজেকে দাঁড় করিয়েছেন। তাঁর মুখে উচ্চারিত একটি বাক্য যেন তার চরিত্রেরই সারাংশ, ‘কোনো পেশাই ছোট নয়।’এই কথার মাধ্যমে তিনি যেমন নিজেকে সম্মান দেন, তেমনি সমাজকে মনে করিয়ে দেন, সম্মান পাওয়ার অধিকার সবার আছে।
তবে এত কষ্টের পরও ভাগ্যের পাতায় নেই কোনো সহায়তার ছাপ। আবুল কালাম শেখ জানান, কোনোদিনও সরকারের পক্ষ থেকে সাহায্যের মুখ দেখেননি। এলাকার চেয়ারম্যান-মেম্বারের কাছে বহুবার গিয়েছেন—কিন্তু ফিরেছেন খালি হাতে। যেন নদীর মাঝেই ফেলে রাখা হয়েছে তাঁদের প্রাপ্য অধিকারগুলো, যা আর তীরে এসে পৌঁছায় না।
তার সহকর্মী মোহাম্মদ ইলিয়াস শেখ বলেন, ‘এই পেশা সম্মানের, তবু মাঝিদের জীবন অবহেলায় ভরা।’তিনি জানান, বছরের পর বছর নদীতে কাটিয়ে দেওয়ার পরও মাঝিদের মৌলিক সুযোগ-সুবিধা বলতে কিছু নেই। অর্থাভাবে অনেক সময় সন্তানের পড়ালেখা বন্ধ হয়ে যায়। তাদের কাছে নৌকা চালানো শুধু একটি পেশা নয়, এ এক জীবনভর লড়াই।তবুও তারা থেমে যান না। মুখে কোনো অভিযোগ নেই, কষ্টের কথা চেপে রেখে প্রতিদিন চালিয়ে যান নৌকা। সেই নৌকার সঙ্গে বহন করেন জীবনের ভারও। এই সহ্যশক্তি ও আত্মত্যাগই প্রমাণ করে মাঝির জীবনও হতে পারে মহৎ ও গৌরবময়।মাঝিদের দলনেতা বাদল মোল্লার চোখে আবুল কালাম শেখ একজন ব্যতিক্রমী মানুষ। তিনি বলেন, ‘আবুল কালাম খুব পরিশ্রমী। আগে যেমন সৎ ও শান্ত স্বভাবের ছিল, এখনও তেমনই আছে। তবে এখন তার অভিজ্ঞতা অনেক বেশি। নদীর ঢেউ দেখেই তিনি দিনের পূর্বাভাস দিতে পারেন। নতুন মাঝিদের তিনি সাহায্য করেন। আমি তাকে কখনো কারো সাথে ঝগড়া করতে দেখিনি। অনেক কষ্টেও তিনি ভেঙে পড়েন না। তিনি একজন দায়িত্বশীল মানুষ। নদীর অনেক পরিবর্তন হয়েছে, কিন্তু আবুল কালামের কাজের প্রতি আন্তরিকতা আজও আগের মতোই আছে।’

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

নগরকান্দায় ডাঙ্গীতে ১৬ টি পরিবার জহির উদ্দিন লুলু চোকদারের সাথে বিএনপিতে যোগদান
চাটখিলে গাঁজাসহ আটক: যুবকের এক মাসের কারাদণ্ড
কক্সবাজার সদর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত
আমানতের সুরক্ষায় চট্টগ্রামে সোমবার ইসলামী ব্যাংক গ্রাহকদের বিক্ষোভের ডাক
শ্যামনগরে বেসরকারি উন্নয়ন সংস্থা ‘লিডার্স’ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
ইতিহাস গড়ে নকআউটে কেপ ভার্দে, প্রতিপক্ষ বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা
আনোয়ারায় হত্যাচেষ্টা মামলার প্রধান আসামি সাতকানিয়ায় গ্রেপ্তার
বিএনপির ত্যাগী নেতা রফিক বিন চৌধুরীকে স্মরণ, তিন বছরেও স্মরণসভা না হওয়ায় ক্ষোভ প্রকাশ

You cannot copy content of this page