১৬ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩১শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
সদরের দক্ষিণ ডিককুলে মাদকাসক্ত ছোট ভাইয়ের হামলায় বড় ভাই গুরুতর আহত আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৬ উদযাপন উপলক্ষে অভ্যন্তরীণ আইন-শৃঙ্খলা রক্ষার্থে বিজিবি মোতায়েন সম্পর্কে প্রেস ব্রিফিং প্রদান প্রসংগে রুহিয়ায় ভোটকেন্দ্র ও পূজামণ্ডপ পরিদর্শন ইউএনও রাজশাহী স্বাস্থ্য সুরক্ষায় নিয়মিত হাত ধোয়ার অভ্যাস গড়ে তুলতে হবে: ইউএনও পবা মানসম্মত শিক্ষা ও সৎ মানুষ গঠনে অভিভাবক-শিক্ষক যৌথ প্রচেষ্টার আহ্বান নারীর নিরাপত্তায় পথ দেখাচ্ছে ‘সেইভ আওয়ার উইমেন’ নাগেশ্বরীতে সার ডিলারশিপ নিয়ে বিরোধ, হত্যার হুমকির অভিযোগে ছাত্রদলের মানববন্ধন নরসিংদীর শিবপুরে পূজা মন্ডপে অনুদান প্রদান করছেন মনজুর এলাহী এমপি জামালপুরে ডিবি পুলিশের অভিযানে জাল মার্কিন ডলারসহ গ্রেপ্তার ২ বিদ্যুৎ উৎপাদনে নতুন মাইলফলক, পাবনা পবিস-১ ও শফিক গ্রুপের সমঝোতা স্মারক স্বাক্ষর
আন্তর্জাতিক:
নারীর নিরাপত্তায় পথ দেখাচ্ছে ‘সেইভ আওয়ার উইমেন’ সাতকানিয়ায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে সংবাদ সম্মেলন। রিয়াদ বিমানবন্দরে হামলা: ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের সহায়তার দাবি এনসিপির নেপালে সাহসী সাংবাদিকতার জন্য শহীদুল ইসলাম বাবরকে ফুলেল শুভেচ্ছা সমাজসেবায় বিশেষ অবদান: স্বর্ণপদক ও সম্মাননা পেলেন নাহিদ উজ্জামান শিল্পী শিমলার মুকুটে নেপাল-বাংলাদেশ বন্ধুত্বের অনন্য স্বীকৃতি জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা
     
             

নোয়াখালীতে ডিয়ার ছোয়াদ এর হজ্জ প্রশিক্ষণ অনুষ্ঠিত

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

আনোয়ারুল আজিমঃ চাটখিল (নোয়াখালী) প্রতিনিধি >>> নোয়াখালীর চাটখিলে হজ্জ যাত্রীদের নিয়ে সরকার অনুমোদিত হজ্জ ট্রাভেল এজেন্সি ডিয়ার ছোয়াদ হজ্জ ইন্টারন্যাশনাল (লাইসেন্স নং ৭২৭) এর হজ্জ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।শনিবার (৩ মে) চাটখিল পৌর বাজারের স্কাইভিউ রেস্টুরেন্টে এই হজ্জ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। শতাধিক হজ্জ যাত্রীদের কে ধর্মীয় দিক থেকে বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ প্রদান করেন অভিজ্ঞ ওলামায়ে কেরাম।অনুষ্ঠানে হাজীদেরকে নির্ভুলভাবে হজ করার বিষয়ে কোরআন সুন্নাহর আলোকে হজের হুকুম আহকাম আলোচনা করে হাদিসের উদ্ধৃতি দিয়ে বিশিষ্ট ওলামাগণ বলেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন ‘যে ব্যক্তি একমাত্র আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য হজ্জ করে, আর কোনোরূপ অশ্লীলতা ও গোনাহে লিপ্ত না হয়, সে হজ্জ শেষে সদ্য ভূমিষ্ঠ শিশুর ন্যায় নিষ্পাপ হয়ে বাড়ি ফিরে আসে। একটি কবুল হজ্জের বিনিময় জান্নাত ছাড়া আর কিছুই হতে পারে না।’ডিয়ার ছোয়াদ হজ্জ ইন্টারন্যাশনাল এর চেয়ারম্যান আবু জাহেদুল আমিন টিপুর সভাপতিত্বে, ডিয়ার ছোয়াদ হজ্জ ইন্টারন্যাশনাল এর ব্যবস্থাপনা পরিচালক মাওলানা সাখাওয়াত উল্লাহ’র সার্বিক ব্যবস্থাপনায়, হজ্ব পরিচালক মাওলানা আবু সাদেকের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য দেন শহিদ তাজ উদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী অধ্যাপক ডাক্তার এটিএম জাবেদ হাসান, চাটখিল উপজেলা জামে মসজিদের খতিব মাওলানা আবুল কালাম আহমদী, মাওলানা মাহাবুবুল করিম, মাওলানা মুকবুল আহমেদ, মাওলানা ফিরোজ আহমেদ, মাওলানা নুরুল আমিন, মাওলানা আব্দুল বাতেন, মাওলানা জামাল উদ্দিন প্রমুখ।হজ যাত্রী মাওলানা মাজহারুল ইসলাম আজাদ বলেন, হজে গমনের আগে এই প্রশিক্ষণ তাদেরকে নির্ভুল ও শুদ্ধভাবে হজের ফরজ ও সুন্নতগুলো পালনে সাহায্য করবে।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page