১৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
রাজশাহী জেলা সমাজসেবা কমপ্লেক্সে প্রভাবশালীর বাঁশের আড়ত প্রায় ২০ বছর ধরে সরকারি জায়গা বাণিজ্যিক কাজে ব্যবহারের অভিযোগ নারীসহ অবরুদ্ধ সাবেক ওসি মাহবুবকে উদ্ধার: দরজা ভেঙে বের করল পুলিশ ও ফায়ার সার্ভিস ‎মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যানের সাথে নবনির্বাচিত সিবিএ নেতাদের সৌজন্য সাক্ষাৎ কিশোরগঞ্জে নাগরিক প্ল্যাটফর্মের উদ্যোগে জলবায়ু, নারী ও কিশোরীদের প্রজনন স্বাস্থ্য সুরক্ষায় করণীয় বিষয়ক সভা  অনুষ্ঠিত  সুনামগঞ্জের নতুনপাড়ায় পূজা উদযাপন পরিষদের অফিস উদ্বোধন করে পৌর প্রশাসক রুহিয়ায় গাছের চারা বিতরণ, অস্থায়ী উপজেলা কার্যালয়ে বৃক্ষরোপণ ইউএনও ২৪ দিন পর ব্রহ্মপুত্রের শাখা নদীতে ভেসে উঠল নিখোঁজ শিশুর রোহান মিয়ার মরদেহ নগরকান্দায় ডাঙ্গী ইউনিয়ন চেয়ারম্যানের বিরুদ্ধে উন্নয়ন প্রকল্পে অনিয়ম-অর্থ লুটপাটের অভিযোগ নিরাপদ খাবার নিশ্চিত করতে প্রতি শনিবার রেস্তোরাঁগুলোতে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান সাতকানিয়ায় প্রান্তিক পেশাজীবীদের ১০ দিনব্যাপী সফট স্কিলস প্রশিক্ষণ সমাপ্ত
আন্তর্জাতিক:
জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক ফিলিস্তিনি শরণার্থীদের সেবায় অটল ইউএনআরডব্লিউএ, কার্যক্রম বন্ধের দাবি প্রত্যাখ্যান বদলাচ্ছে বৈশ্বিক বিমান চলাচলের চিত্র: দুবাইয়ের ট্রানজিট প্রবণতা ও নতুন ডিজিটাল নিয়ম নেপালে বন্যা ও ভূমিধস: ১৫৭ জনের প্রাণহানি, নিখোঁজ চার শতাধিক জাতিসংঘের ভোকেশনাল কেন্দ্রে ইসরাইলি বাহিনীর তল্লাশি, অগ্নিনির্বাপণে বাধা বিশ্বজুড়ে মার্কিন ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত: ট্রাম্প প্রশাসনের নতুন পদক্ষেপ
     
             

মহাদেবপুরে পরীক্ষামূলক চিনা বাদাম চাষ

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

সুমন কুমার ঘোষ বুলেট নওগাঁ জেলাঃ

নওগাঁর মহাদেবপুরে পরীক্ষামূলকভাবে চিনা বাদামের চাষ করা হয়েছে। উপজেলা সদরের উপজেলা কমপ্লেক্সের ৩নং গেট রেইন্ট্রিতলার পশ্চিমে আত্রাই নদীর তীরে এক বিঘা জমিতে চাষ করা বাদামের গাছ অল্পদিনেই বেশ সুন্দর হয়েছে। পুরো মাঠজুড়ে সবুজের সমারোহ তৈরি হয়েছে।
নিজের বাদাম খেতে আগাছা নিড়ানির কাজ করছিলেন ওই এলাকার চাষি দুলাল হোসেন। তিনি জানালেন, মান্দা উপজেলায় তার আত্মীয়দের বাদাম চাষ দেখে তিনিও তা চাষ করার জন্য উৎসাহীত হোন। এজন্য তিনি নাটোর থেকে উন্নতজাতের ৮ কেজি বাদাম বীজ আনেন। নানাভাবে কাজ করে বীজ থেকে বিছন তৈরি করেন। এরপর রোপণ করেন এই জমিতে। ঠিকমত জমি চাষ, সার ও সেঁচ দিয়ে রোপণ করায় অল্পদিনেই বাদাম গাছ পুরো জমিতে ছড়িয়ে পড়ে। নতুন ফসলের ভাল গাছের সমারোহ দেখে আনন্দে নেচে উঠে মন। প্রতিদিনই অন্তত: একবার এই জমিতে আসেন তিনি। আগাছা নিড়ানো, গরু-ছাগলের হাত থেকে ফসল রক্ষা প্রভৃতি কাজে ব্যস্ত থাকেন। বাড়ন্ত নতুন গাছের দিকে চেয়ে চিক চিক করে উঠে তার দুচোখ। নতুন ফসল বাদামের ভাল ফলন হবে এমনটিই আশা করেন তিনি।
জানতে চাইলে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোমরেজ আলী জানান, মহাদেবপুর উপজেলায় তেমন বাদামের চাষ হয়না। চাষি দুলাল হোসেন শখ করে এর চাষ করেছেন। তাকে সার্বিক সহযোগীতা দেয়া হচ্ছে। এই এলাকার জমি খুবই উর্বর ও বাদাম চাষের উপযোগী বলেও তিনি জানান।
দুলাল হোসেনের দেখাদেখি অন্য চাষিরাও এখানে বাদাম চাষে উদ্বুদ্ধ হবেন এই আশা করছেন স্থানীয়রা।#

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page