১৬ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩১শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
সদরের দক্ষিণ ডিককুলে মাদকাসক্ত ছোট ভাইয়ের হামলায় বড় ভাই গুরুতর আহত আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৬ উদযাপন উপলক্ষে অভ্যন্তরীণ আইন-শৃঙ্খলা রক্ষার্থে বিজিবি মোতায়েন সম্পর্কে প্রেস ব্রিফিং প্রদান প্রসংগে রুহিয়ায় ভোটকেন্দ্র ও পূজামণ্ডপ পরিদর্শন ইউএনও রাজশাহী স্বাস্থ্য সুরক্ষায় নিয়মিত হাত ধোয়ার অভ্যাস গড়ে তুলতে হবে: ইউএনও পবা মানসম্মত শিক্ষা ও সৎ মানুষ গঠনে অভিভাবক-শিক্ষক যৌথ প্রচেষ্টার আহ্বান নারীর নিরাপত্তায় পথ দেখাচ্ছে ‘সেইভ আওয়ার উইমেন’ নাগেশ্বরীতে সার ডিলারশিপ নিয়ে বিরোধ, হত্যার হুমকির অভিযোগে ছাত্রদলের মানববন্ধন নরসিংদীর শিবপুরে পূজা মন্ডপে অনুদান প্রদান করছেন মনজুর এলাহী এমপি জামালপুরে ডিবি পুলিশের অভিযানে জাল মার্কিন ডলারসহ গ্রেপ্তার ২ বিদ্যুৎ উৎপাদনে নতুন মাইলফলক, পাবনা পবিস-১ ও শফিক গ্রুপের সমঝোতা স্মারক স্বাক্ষর
আন্তর্জাতিক:
নারীর নিরাপত্তায় পথ দেখাচ্ছে ‘সেইভ আওয়ার উইমেন’ সাতকানিয়ায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে সংবাদ সম্মেলন। রিয়াদ বিমানবন্দরে হামলা: ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের সহায়তার দাবি এনসিপির নেপালে সাহসী সাংবাদিকতার জন্য শহীদুল ইসলাম বাবরকে ফুলেল শুভেচ্ছা সমাজসেবায় বিশেষ অবদান: স্বর্ণপদক ও সম্মাননা পেলেন নাহিদ উজ্জামান শিল্পী শিমলার মুকুটে নেপাল-বাংলাদেশ বন্ধুত্বের অনন্য স্বীকৃতি জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা
     
             

রাঙ্গুনিয়ায় গৃহবধূর লাশ উদ্ধারের ঘটনায় পরিবারের সংবাদ সম্মেল,জড়িতদের শাস্তির দাবী

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

নুরুল আবছার চৌধুরী,নিজস্ব প্রতিবেদক >>> রাঙ্গুনিয়ায় উম্মে হাবিবা তানহা (২২) নামের এক গৃহবধূর লাশ উদ্ধারের ঘটনায় জড়িতদের শাস্তির দাবীতে সংবাদ সম্মেলন করেছে নিহতের পরিবার। বুধবার (২৩ এপ্রিল) দুপুরে রাঙ্গুনিয়া প্রেস ক্লাবের হলরুমে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়৷ এতে তার পরিবার দাবী করছে, গৃহবধূ তানহাকে শ্বশুর বাড়ির লোকজন পরিকল্পীতভাবে হত্যা করেছে। শ্বশুর, শাশুড়ি, জা এবং ভাসুরকে আইনের আওতায় এনে জিজ্ঞাসাবাদ করলেই এর সত্যতা পাওয়া যাবে বলে জানান তারা।এরআগে গেল ১৫ এপ্রিল সকাল ৯টায় উপজেলার দক্ষিণ রাজানগর ইউনিয়নের ৬নং ওয়ার্ড ছাদেকের পাড়া হাজী জেবল হোসেনের শ্বশুর বাড়ির শয়নকক্ষ থেকে গৃহবধূ উম্মে হাবিবা তানহা’র ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ। সে প্রবাসী মো. মোর্শেদ আলমের স্ত্রী এবং লালানগর ১নং ওয়ার্ড মাস্টার বাড়ি এলাকার মো. সিরাজের মেয়ে। গত দুই বছর আগে তাদের বিয়ে হয়েছিলো। আগেরদিন বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়ির লোকজনকে সাথে নিয়ে ঘুরে এসেছিলেন। এরপর সকালে ঘুম থেকে না উঠলে ঘরের দরজা ভেঙে দেখেন গৃহবধূ হাবিবার মরদেহ ওড়না পেচানো অবস্থায় জানালার গ্রীলের সাথে ঝুলানো। পরে থানায় খবর দেয়া হলে, পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্ত শেষে দাফন করা হয়।সংবাদ সম্মেলনে বক্তব্য দেন পিতা অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা ইমাম হোসেন, পিতা সিরাজুল ইসলাম, মা শিমুল আক্তার, খালা জান্নাতুল আদন বৃষ্টি এবং মামা আবু বক্কর।তারা দাবী করেন, তাদের মেয়েকে পরিকল্পীতভাবে শ্বাসরোধ করে হত্যা করে জানালার সাথে ঝুলিয়ে রেখে আত্মহত্যার নাটক সাজিয়েছে। কিছুদিন পূর্বে তাদের মেয়েকে ভাসুরের স্ত্রী তুচ্ছ ঘটনায় মারধর করে এবং প্রায়শই তুচ্ছতাচ্ছিল্য করে কথা বলে। ঘটনার আগেরদিন রাতেও প্রবাসী স্বামীর সাথে তার ফোনে কথা হয়েছিলো। এই ঘটনায় তারা হত্যা মামলা করতে চাইলেও থানায় ইউডি মামলা নিয়েছে। তারা এই ঘটনায় সুষ্ঠু তদন্তের মাধ্যমে জড়িতদের শাস্তির দাবী জানান।এদিকে উম্মে হাবিবা তানহাকে পরিকল্পীতভাবে হত্যা করা হয়েছে দাবী করে গত বুধবার সকালে মানববন্ধন ও প্রতিবাদ মিছিল করেছে উত্তর রাঙ্গুনিয়া উচ্চ বিদ্যালয়ের ২০২২ ব্যাচের শিক্ষার্থীরা।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page