৩রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে চট্টগ্রাম জেলা প্রেসক্লাবে আলোচনা সভা পটিয়ায় গণহত্যা দিবস পালিত। সাতকানিয়ায় এসইউজে’র নেতৃত্বে রুবেল ও তারেক শিবপুরে সুশিক্ষা ফাউন্ডেশনের আয়োজনে বৃত্তি প্রদান নতুন কুঁড়ি স্পোর্টস–২০২৬ এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত সোনারগাঁয়ে মহাসড়কে অজ্ঞাত গাড়ির ধাক্কায় চালক ও মালিক নিহত এমপি জসিমের হাত ধরে বিএনপিতে এলডিপির হাজারো কর্মী টিসিবির পণ্য গ্রাহকদের না দিয়ে গুদামজাত করার অপরাধে, ডিলার জসিমের ৫০ হাজার টাকা জরিমানা আওয়ামী লীগ সরকারের শেষ ১০ বছরে ৫০ লাখ কোটি টাকা বিদেশে পাচার হয়েছে ________সখিপুরে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আযম খান। ফরিদপুরের নগরকান্দায় বেপরোয়া গতির অভিযোগে ট্রাকচালককে পিটিয়ে হত্যা
আন্তর্জাতিক:
লেবাননে ইসরাইলি হামলা ৩ স্বাস্থ্যকর্মীসহ নিহত ৫ জাতিসংঘের পরবর্তী মহাসচিব কে লড়াইয়ে ৪ শীর্ষ প্রার্থী মধ্যপ্রাচ্য সংকটে বিপাকে ভারতের বিমান খাত: জ্বালানির আকাশচুম্বী দামে বন্ধ হওয়ার শঙ্কা দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা, জোরদার করা হয়েছে নজরদারি লাহোর থেকে যাতি উমরা স্মৃতির অলিন্দে পাঞ্জাবের আতিথ্য তুরস্কের কাছে ১০০ কোটি ডলার ও সুন্দরী স্ত্রী চাইলেন উগান্ডার সেনাপ্রধান ইউরেনিয়াম সমৃদ্ধকরণে কোনো সীমাবদ্ধতা মানবে না ইরান।। ইসরায়েলি ও মার্কিন বিমান হামলায় আহত ইরানি নেতা কামাল খারাজির মৃত্যু নিখোঁজ পাইলট উদ্ধারের আড়ালে ইউরেনিয়াম চুরির চেষ্টা ছিল বলে অভিযোগ ইরানের ইরানকে ট্রাম্পের আলটিমেটাম ৪৮ ঘণ্টায় হরমুজ না খুললে নামবে নরক
     
             

চাটখিলে চিহ্নিত মামলাবাজের বিরুদ্ধে এলাকাবাসীর সংবাদ সম্মেলন

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

আনোয়ারুল আজিমঃ চাটখিল (নোয়াখালী) প্রতিনিধি >>> নোয়াখালীর চাটখিলে চিহ্নিত এক মামলাবাজ বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে স্থানীয়রা। সোমবার (২১ এপ্রিল) বিকেলে উপজেলার হাটপুকুরিয়া-ঘাটলাবাগ ইউনিয়নের বক্তারপুর, রমাপুর ও গোবিন্দপুর ৩ গ্রামের ভুক্তভোগী জনগণ এই সংবাদ সম্মেলনের আয়োজন করে। রমাপুর বাজারে অনুষ্ঠিত এই সংবাদ সম্মেলনে কয়েক শত লোক উপস্থিত ছিলেন।সাংবাদিক সম্মেলনে এলাকাবাসীর পক্ষ লিখিত বক্তব্য পাঠ করেন আব্দুল্লাহ আল নোমান । এসময় সেখানে আরো উপস্থিত ছিলেন স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য মতিউর রহমান মিন্টু, কাজী মিজানুর রহমান, হারুনুর রশিদ ভূঁইয়া, মোঃ এনায়েত উল্লাহ, নাছির উদ্দিন ভূঁইয়াসহ আরো অনেকে।লিখিত বক্তব্যে তারা অভিযোগ করে বলেন, অবসরপ্রাপ্ত তহশিলদার সাইদুর রহমান এই এলাকার সন্তান। সে বিগত কয়েক যুগ থেকে এলাকার মানুষ জনের নিকট থেকে অর্থ হাতিয়ে নেওয়ার উদ্দেশ্যে মানুষজনকে মিথ্যা, ভূয়া ও বিভিন্ন প্রতারণা মূলক মামলা দিয়ে হেনস্থা করে আসছেন। যে কেউ তার এসব অন্যায়ের প্রতিবাদ করলে তাকে বিভিন্ন ভূয়া মামলা দিয়ে হয়রানি করেন। এ নিয়ে ৩ গ্রামের প্রায় সহশ্রাধিক মানুষ গণস্বাক্ষর গ্রহণ করেন। সাইদুর রহমান স্থানীয় ইউসুফ কোম্পানির কাছে ১ লক্ষ টাকা চেয়েও না পেয়ে এখন সেই কোম্পানিসহ তার আত্মীয়স্বজনকে বিভিন্ন ভাবে হয়রানি করে আসছেন।স্থানীয় বাসিন্দা কাজী মিজানুর রহমান বলেন, ‘সে চাকুরিরত অবস্থায় সরকারি কর্মকর্তাদের স্বাক্ষর জাল করে অর্থ হাতিয়ে নেওয়ায় বিভাগীয় মামলায় চাকুরি থেকে তৎকালীন সময়ে সাময়িক বরখাস্ত হন। দুর্নীতির মামলায় তিনি সাজা পেয়েছেন। তার নামে নিজ জামাতার স্বাক্ষর জাল করে ব্যাংক থেকে অর্থ উত্তোলনের মামলা বর্তমানে ডিবিতে তদন্তাধীন রয়েছে। তার বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে ব্লাকমেইল করে অর্থ হাতিয়ে নেওয়ার প্রমাণও আমাদের আছে।’সংবাদ সম্মেলনে তিন গ্রামের মানুষ এই জুলুমবাজ, মামলাবাজ, প্রতারক সন্ত্রাসী সাইদুর রহমান থেকে স্থানীয়দের আইনি সুরক্ষা প্রদান ও প্রতারক চক্রের হোতাদেরকে আইনের আওতায় নিয়ে দৃষ্টান্ত মূলক শাস্তি প্রদানে প্রশাসনের সহায়তা কামনা করছেন।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page