১৬ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩১শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
সদরের দক্ষিণ ডিককুলে মাদকাসক্ত ছোট ভাইয়ের হামলায় বড় ভাই গুরুতর আহত আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৬ উদযাপন উপলক্ষে অভ্যন্তরীণ আইন-শৃঙ্খলা রক্ষার্থে বিজিবি মোতায়েন সম্পর্কে প্রেস ব্রিফিং প্রদান প্রসংগে রুহিয়ায় ভোটকেন্দ্র ও পূজামণ্ডপ পরিদর্শন ইউএনও রাজশাহী স্বাস্থ্য সুরক্ষায় নিয়মিত হাত ধোয়ার অভ্যাস গড়ে তুলতে হবে: ইউএনও পবা মানসম্মত শিক্ষা ও সৎ মানুষ গঠনে অভিভাবক-শিক্ষক যৌথ প্রচেষ্টার আহ্বান নারীর নিরাপত্তায় পথ দেখাচ্ছে ‘সেইভ আওয়ার উইমেন’ নাগেশ্বরীতে সার ডিলারশিপ নিয়ে বিরোধ, হত্যার হুমকির অভিযোগে ছাত্রদলের মানববন্ধন নরসিংদীর শিবপুরে পূজা মন্ডপে অনুদান প্রদান করছেন মনজুর এলাহী এমপি জামালপুরে ডিবি পুলিশের অভিযানে জাল মার্কিন ডলারসহ গ্রেপ্তার ২ বিদ্যুৎ উৎপাদনে নতুন মাইলফলক, পাবনা পবিস-১ ও শফিক গ্রুপের সমঝোতা স্মারক স্বাক্ষর
আন্তর্জাতিক:
নারীর নিরাপত্তায় পথ দেখাচ্ছে ‘সেইভ আওয়ার উইমেন’ সাতকানিয়ায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে সংবাদ সম্মেলন। রিয়াদ বিমানবন্দরে হামলা: ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের সহায়তার দাবি এনসিপির নেপালে সাহসী সাংবাদিকতার জন্য শহীদুল ইসলাম বাবরকে ফুলেল শুভেচ্ছা সমাজসেবায় বিশেষ অবদান: স্বর্ণপদক ও সম্মাননা পেলেন নাহিদ উজ্জামান শিল্পী শিমলার মুকুটে নেপাল-বাংলাদেশ বন্ধুত্বের অনন্য স্বীকৃতি জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা
     
             

অস্ত্র ও গুলিসহ সুন্দরবনের বনদস্যু করিম শরীফ বাহিনীর ২সদস্যকে আটক এবং ২জিম্মি জেলেকে উদ্ধার করেছে কোস্ট গার্ড

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

মোংলা (বাগেরহাট) প্রতিনিধি >>> অস্ত্র ও গুলিসহ সুন্দরবনের বনদস্যু করিম শরীফ বাহিনীর ২ সদস্যকে আটক করেছে কোস্ট গার্ড। এছাড়া দস্যুদের জিম্মি থেকে ২ জেলেকে উদ্ধার করা হয়েছে। কোস্ট গার্ড সদর দপ্তরের (ঢাকা) মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক জানান, বনদস্যু করিম শরীফ বাহিনীর সদস্যরা খুলনার দাকোপের সুন্দরবন সংলগ্ন কামারখোলা এলাকায় অস্ত্র ও গুলিসহ অবস্থান করছে এমন গোপন তথ্যের ভিত্তিতে শনিবার রাত ১১টার দিকে ওই এলাকায় অভিযান চালায় কোস্ট গার্ড ও পুলিশ।  এ সময় অভিযানকারীরা ওই এলাকা থেকে ১টি একনলা বন্দুক, ২ রাউন্ড তাজা গুলি ও ১ রাউন্ড ফাঁকা গুলিসহ বনদস্যু মোঃ শাজাহান মোল্লা (৪৮) কে আটক করা হয়। এছাড়া শনিবার দিবাগত রাত ৩ টায় সুন্দরবন সংলগ্ন নলিয়ান ঠাকুরবাড়ি খেয়া ঘাট এলাকা হতে করিম শরীফ বাহিনীর আরেক সদস্য মোঃ সুমন হাওলাদার (৩০) কে আটক করা হয়। জিজ্ঞাসাবাদে জানা যায় আটককৃতরা দীর্ঘদিন ধরে বনদস্যু করিম শরীফের সঙ্গে ডাকাতি এবং ডাকাত দলকে অস্ত্র, গোলাবারুদ ও রসদ সরবরাহ করে সহযোগিতা করে আসছিল। আটককৃত বনদস্যু মোঃ শাজাহান মোল্লা (৪৮) খুলনা জেলার দাকোপ থানার বাসিন্দা ও মোঃ সুমন হাওলাদার (৩০) বাগেরহাট জেলার মোংলা থানার বাসিন্দা।অপর দিকে কোস্ট গার্ডের সাঁড়াশী অভিযানে রবিবার ভোর ৫ টায় সুন্দরবনের আড়শিবসা নদী সংলগ্ন এলাকা হতে বনদস্যু করিম শরীফ বাহিনীর কাছে জিম্মি থাকা ২ জেলেকে উদ্ধার করা হয়েছে।সিয়াম উল হক আরো জানান, কোস্ট গার্ড আইনশৃঙ্খলা রক্ষার্থে উপকূলীয় ও নদী তীরবর্তী অঞ্চলে ২৪ ঘণ্টাব্যাপী টহল কার্যক্রম অব্যাহত রেখেছে। যার ফলে এসব অঞ্চলের আইনশৃঙ্খলা পরিস্থিতি অনেকাংশে উন্নত হয়েছে। সুন্দরবনকে দস্যুমুক্ত করতে কোস্ট গার্ডের এই ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page