১৬ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩১শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
সদরের দক্ষিণ ডিককুলে মাদকাসক্ত ছোট ভাইয়ের হামলায় বড় ভাই গুরুতর আহত আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৬ উদযাপন উপলক্ষে অভ্যন্তরীণ আইন-শৃঙ্খলা রক্ষার্থে বিজিবি মোতায়েন সম্পর্কে প্রেস ব্রিফিং প্রদান প্রসংগে রুহিয়ায় ভোটকেন্দ্র ও পূজামণ্ডপ পরিদর্শন ইউএনও রাজশাহী স্বাস্থ্য সুরক্ষায় নিয়মিত হাত ধোয়ার অভ্যাস গড়ে তুলতে হবে: ইউএনও পবা মানসম্মত শিক্ষা ও সৎ মানুষ গঠনে অভিভাবক-শিক্ষক যৌথ প্রচেষ্টার আহ্বান নারীর নিরাপত্তায় পথ দেখাচ্ছে ‘সেইভ আওয়ার উইমেন’ নাগেশ্বরীতে সার ডিলারশিপ নিয়ে বিরোধ, হত্যার হুমকির অভিযোগে ছাত্রদলের মানববন্ধন নরসিংদীর শিবপুরে পূজা মন্ডপে অনুদান প্রদান করছেন মনজুর এলাহী এমপি জামালপুরে ডিবি পুলিশের অভিযানে জাল মার্কিন ডলারসহ গ্রেপ্তার ২ বিদ্যুৎ উৎপাদনে নতুন মাইলফলক, পাবনা পবিস-১ ও শফিক গ্রুপের সমঝোতা স্মারক স্বাক্ষর
আন্তর্জাতিক:
নারীর নিরাপত্তায় পথ দেখাচ্ছে ‘সেইভ আওয়ার উইমেন’ সাতকানিয়ায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে সংবাদ সম্মেলন। রিয়াদ বিমানবন্দরে হামলা: ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের সহায়তার দাবি এনসিপির নেপালে সাহসী সাংবাদিকতার জন্য শহীদুল ইসলাম বাবরকে ফুলেল শুভেচ্ছা সমাজসেবায় বিশেষ অবদান: স্বর্ণপদক ও সম্মাননা পেলেন নাহিদ উজ্জামান শিল্পী শিমলার মুকুটে নেপাল-বাংলাদেশ বন্ধুত্বের অনন্য স্বীকৃতি জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা
     
             

উখিয়ায় অপহ্নত ৪ জেলের ৫ মাসেও সন্ধান মিলেনি:পরিবারে স্বজনদের আহাজারী!

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

শ.ম.গফুর >>> উখিয়ার পালংখালী খাল থেকে মিয়ানমারের বিদ্রোহী বাহিনী আরাকান আর্মি কর্তৃক অপহ্নত ৫ জেলের মধ্যে এক জেলের ভাসমান মৃতদেহ উদ্ধার হলেও অপর ৪ জনের হদিস মিলেনি ৫ মাসেও।তারা জীবিত না মৃত আছে তার সন্ধান না পাওয়ার তাদের পরিবারে শোকের মাতম চলছে।পরিবারের উপার্জনক্ষম ব্যক্তিদের শুন্যতায় দেখা দিয়েছে চরম সংকট। খেয়ে না খেয়ে চলছে তাদের পরিবার।যাদের উপার্জনে পরিবারের জীবিকা নির্বাহ হতো তারা আজ নেই ৫ মাসের অধিক সময়।৫ জেলেকে ইউনিয়নের আনজুমান পাড়া সীমান্তের এপারের পালংখালী খাল (ওপারের মেদাই খাল) থেকে গত বছরের ১৪ নভেম্বর মিয়ানমারের রাখাইন রাজ্য নিয়ন্ত্রণে নেওয়া আরাকান আর্মির সদস্যরা অপহরণ করে নিয়ে যায়। অপহ্নত ৪ জেলের পরিবার এখনো আশায় রয়েছেন ফিরে আসবেন।তাই অনিশ্চয়তার পথ চেয়ে বসে আছে ৪ জেলের পরিবার-পরিজন।অপহৃতরা পালংখালী ইউনিয়নের সীমান্ত ঘেঁষা আনজুমান পাড়া এলাকার জিয়াবুলের ছেলে সাইফুল ইসলাম,  নুর মোহাম্মদের ছেলে লুৎফর রহমান (২২),মন্জুর আলমের ছেলে মো. ইউসুফ ও আব্দুল্লাহ’র ছেলে ইউসুফ জালাল বলে জানা গেছে।অপহৃত জেলেদের পরিবার সুত্রে জানা গেছে, গত  ১৪ নভেম্বর ২০২৪ সালে পালংখালীস্থ আনজুমান পাড়া সীমান্তের মেদাই খালে জীবন-জীবিকার তাগিদে মাছ ধরতে গেলে সশস্ত্র গোষ্ঠি আরাকান আর্মির সদস্যরা তাদেরকে আটক করে নিয়ে যায়। আটকের দুদিন পর অপহৃত জেলেদের মধ্যে  ছৈয়দুল বশরের গুলিবিদ্ধ মরদেহ ভাসমান অবস্থায় নাফনদীর উপশাখা মেদাই খাল থেকে উদ্ধার পরবর্তী তার স্বজনদের কাছে হস্তান্তর করেন উখিয়া থানা পুলিশ। আরাকান আর্মিদের এহেন কর্মকাণ্ডে দিনদিন অতিষ্ঠ হয়ে পড়ছে উখিয়া,-টেকনাফের সীমান্ত ঘেষা বাসিন্দারা।এদিকে অপহ্নত ৪ জেলের স্বজনদের কান্নায় এলাকার বাতাস ভারী হয়ে উঠছে। আরাকান আর্মির কাছ থেকে সন্তানদের ফিরিয়ে আনতে বাংলাদেশ সরকারের সর্বোচ্চ সহযোগিতা কামনা করেছেন অপহৃতের পরিবার।পালংখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম. গফুর উদ্দিন চৌধুরী বলেন, গত ৫ মাস পূর্বে আনজুমান পাড়ার ৫ জেলে খালে মাছ ধরতে গেলে আরাকান আর্মির সদস্যরা তাদের আটক করে নিয়ে যায়। দুইদিন পর এক জেলের লাশ পাওয়া গেছে। অনেক চেষ্টা করেও বাকী ৪ জনকে ফেরং আনতে পারি নাই। তিনি আরো বলেন, রাখাইন রাজ্য মিয়ানমার সরকারের নিয়ন্ত্রণে না থাকাতে বাংলাদেশ-মিয়ানমারের সাথে পতাকা বৈঠকও করতে পারছে না! অপহৃত ৪ জেলেকে রাখাইন থেকে ফেরৎ আনতে স্বজনরা কক্সবাজার জেলা প্রশাসক, উখিয়া ৬৪ ও টেকনাফ ২ বিজিবির কার্যালয়ে আবেদন করেছে বলে জানিয়েছেন চেয়ারম্যান এম.গফুর উদ্দিন চৌধুরী।এ সংক্রান্তে উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ কামরুল হোসেন চচৌধুরী বলেন, আরকান আর্মি ধরে নিয়ে যাওয়া ৪ জেলে এখনো ফিরে নাই সেটা অবগত আছি। সীমান্ত পরিস্থিতি দেখার জন্য আলাদা বাহিনী আছে।যদি, অপহৃতদের পরিবার  জিডির কপিটা বিজিবি ও কোস্টগার্ডকে দেয়, তাহলে তারাই দ্রুত ব্যবস্থা নিবেন বলে জানিয়েছেন এ কর্মকর্তা।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page