১৬ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩১শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
সদরের দক্ষিণ ডিককুলে মাদকাসক্ত ছোট ভাইয়ের হামলায় বড় ভাই গুরুতর আহত আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৬ উদযাপন উপলক্ষে অভ্যন্তরীণ আইন-শৃঙ্খলা রক্ষার্থে বিজিবি মোতায়েন সম্পর্কে প্রেস ব্রিফিং প্রদান প্রসংগে রুহিয়ায় ভোটকেন্দ্র ও পূজামণ্ডপ পরিদর্শন ইউএনও রাজশাহী স্বাস্থ্য সুরক্ষায় নিয়মিত হাত ধোয়ার অভ্যাস গড়ে তুলতে হবে: ইউএনও পবা মানসম্মত শিক্ষা ও সৎ মানুষ গঠনে অভিভাবক-শিক্ষক যৌথ প্রচেষ্টার আহ্বান নারীর নিরাপত্তায় পথ দেখাচ্ছে ‘সেইভ আওয়ার উইমেন’ নাগেশ্বরীতে সার ডিলারশিপ নিয়ে বিরোধ, হত্যার হুমকির অভিযোগে ছাত্রদলের মানববন্ধন নরসিংদীর শিবপুরে পূজা মন্ডপে অনুদান প্রদান করছেন মনজুর এলাহী এমপি জামালপুরে ডিবি পুলিশের অভিযানে জাল মার্কিন ডলারসহ গ্রেপ্তার ২ বিদ্যুৎ উৎপাদনে নতুন মাইলফলক, পাবনা পবিস-১ ও শফিক গ্রুপের সমঝোতা স্মারক স্বাক্ষর
আন্তর্জাতিক:
নারীর নিরাপত্তায় পথ দেখাচ্ছে ‘সেইভ আওয়ার উইমেন’ সাতকানিয়ায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে সংবাদ সম্মেলন। রিয়াদ বিমানবন্দরে হামলা: ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের সহায়তার দাবি এনসিপির নেপালে সাহসী সাংবাদিকতার জন্য শহীদুল ইসলাম বাবরকে ফুলেল শুভেচ্ছা সমাজসেবায় বিশেষ অবদান: স্বর্ণপদক ও সম্মাননা পেলেন নাহিদ উজ্জামান শিল্পী শিমলার মুকুটে নেপাল-বাংলাদেশ বন্ধুত্বের অনন্য স্বীকৃতি জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা
     
             

ফুলবাড়ীতে খাদ্যে নিষিদ্ধ দ্রব্য ব্যবহার করায় জরিমানা ও সিলগালা

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

মোঃ সামিউল ইসলাম দিনাজপুর জেলা প্রতিনিধি >>> দিনাজপুরের ফুলবাডীতে মানব স্বাস্থ্যের জন্য ক্ষতিকর রাসায়নিক দ্রব্য, কাপড়ের রং, চামড়ায় ব্যবহারের খোলা লবণ খাদ্যদ্রব্যে ব্যবহার করায় এবং মেয়াদ উল্লেখ না থাকায় দুই প্রতিষ্ঠানে জরিমানা ও একটিতে সিলগালা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।বুধবার (১৬ এপ্রিল) বিকালে নিয়মিত বাজার তদারকির অংশ হিসেবে ফুলবাডী পৌর শহরের পদ্মকলী সুইটসে ও ২টি বেকারি কারখানায় এই অভিযান পরিচালনা করেন দিনাজপুর ভোক্তা -অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. বোরহান উদ্দিন। এ সময় অভিযানে যুক্ত ছিলেন জেলা ক্যাবের প্রচার সম্পাদক ও উপজেলা ক্যাবের সভাপতি মাসউদ রানা, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জেলা প্রতিনিধি মো. এহসানুল করিম, উপজেলা ক্যাবের সদস্য মো. শাহেদ হোসেন। এতে সহযোগিতা করেন ফুলবাড়ী থানা পুলিশ ফোর্স।জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ব্যত্যয় ঘটানোর অপরাধে হাজীর মোড় এলাকায় প্রত্যাশা এগ্রো (ওয়ান্ডারফুড) বেকারি কারখানায় খাদ্যপণ্যে স্যাকারিন,শাল্টূ, খোলা লবণ ইত্যাদি নিষিদ্ধ দ্রব্য মিশ্রণসহ অস্বাস্থ্যকর পরিবেশে বেকারি পণ্য উৎপাদন করায় কারখানার মালিক আব্দুল মান্নানকে ৭ হাজার টাকা, পদ্মকলি সুইটসে দইয়ের বাটি ও গোলের বোতলে মেয়াদ, পরিমাণ ও মূল্য উল্লেখ না থাকায় এবং মিষ্টি সংরক্ষণের কক্ষে ওয়াশরুমের দরজা খোলা থাকায় ৩৭ধারায় ৫ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়। এছাড়াও হাজির মোড় যমুনা নদীর পাড়ে সততা বেকারির কারখানায় স্যাকারিন, সাল্টু, হাইড্রোজ, কাপড়ের রং , চামড়ায় ব্যবহারের খোলা লবণ ইত্যাদি নিষিদ্ধ দ্রব্য খাদ্য পণ্যে ব্যবহারের কারণে জব্দ করা হয়। এ সময় ম্যানেজার পালিয়ে গেলে দীর্ঘ সময় অপেক্ষার পরেও মালিকপক্ষের কেউ না আসায় কারখানাটি সিলগালা করে সাময়িকভাবে বন্ধ রাখার নোটিশ প্রদান করা হয়।ভোক্তা অধিদপ্তরের সহকারী পরিচালক মো. বোরহানউদ্দিন জানান, বাণিজ্য মন্ত্রণালয় ও জেলা প্রশাসকের নির্দেশক্রমে আমাদের এ অভিযান পরিচালিত হয়েছে। আমরা জনগণের স্বার্থ রক্ষায় মাঠে কাজ করে যাচ্ছি।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page