১৬ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩১শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
সদরের দক্ষিণ ডিককুলে মাদকাসক্ত ছোট ভাইয়ের হামলায় বড় ভাই গুরুতর আহত আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৬ উদযাপন উপলক্ষে অভ্যন্তরীণ আইন-শৃঙ্খলা রক্ষার্থে বিজিবি মোতায়েন সম্পর্কে প্রেস ব্রিফিং প্রদান প্রসংগে রুহিয়ায় ভোটকেন্দ্র ও পূজামণ্ডপ পরিদর্শন ইউএনও রাজশাহী স্বাস্থ্য সুরক্ষায় নিয়মিত হাত ধোয়ার অভ্যাস গড়ে তুলতে হবে: ইউএনও পবা মানসম্মত শিক্ষা ও সৎ মানুষ গঠনে অভিভাবক-শিক্ষক যৌথ প্রচেষ্টার আহ্বান নারীর নিরাপত্তায় পথ দেখাচ্ছে ‘সেইভ আওয়ার উইমেন’ নাগেশ্বরীতে সার ডিলারশিপ নিয়ে বিরোধ, হত্যার হুমকির অভিযোগে ছাত্রদলের মানববন্ধন নরসিংদীর শিবপুরে পূজা মন্ডপে অনুদান প্রদান করছেন মনজুর এলাহী এমপি জামালপুরে ডিবি পুলিশের অভিযানে জাল মার্কিন ডলারসহ গ্রেপ্তার ২ বিদ্যুৎ উৎপাদনে নতুন মাইলফলক, পাবনা পবিস-১ ও শফিক গ্রুপের সমঝোতা স্মারক স্বাক্ষর
আন্তর্জাতিক:
নারীর নিরাপত্তায় পথ দেখাচ্ছে ‘সেইভ আওয়ার উইমেন’ সাতকানিয়ায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে সংবাদ সম্মেলন। রিয়াদ বিমানবন্দরে হামলা: ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের সহায়তার দাবি এনসিপির নেপালে সাহসী সাংবাদিকতার জন্য শহীদুল ইসলাম বাবরকে ফুলেল শুভেচ্ছা সমাজসেবায় বিশেষ অবদান: স্বর্ণপদক ও সম্মাননা পেলেন নাহিদ উজ্জামান শিল্পী শিমলার মুকুটে নেপাল-বাংলাদেশ বন্ধুত্বের অনন্য স্বীকৃতি জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা
     
             

রাবি সেন্ট্রাল অ্যালামনাইতে স্থায়ী সদস্য সাংবাদিক রাজু মোস্তাফিজ

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

মিজানুর রহমান (জামীল) কুড়িগ্রাম >>> রাজশাহী বিশ্ববিদ্যালয় সেন্ট্রাল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের আজীবন সদস্য হলেন কুড়িগ্রাম প্রেস ক্লাবের সভাপতি ও বিশিষ্ট সাংবাদিক মো. মোস্তাফিজার রহমান (রাজু মোস্তাফিজ)। তার সদস্য নম্বর ৫৯৩০।রাজু মোস্তাফিজ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সোহরাওয়ার্দী হলের সাবেক ছাত্র। শিক্ষাজীবন শেষে সাংবাদিকতাকে পেশা হিসেবে বেছে নিয়ে প্রান্তিক মানুষের কণ্ঠস্বর হিসেবে কাজ করে যাচ্ছেন তিনি। কর্মজীবনের শুরুতে দৈনিক রূপালীতে বিশ্ববিদ্যালয় প্রতিবেদক হিসেবে যুক্ত হন এবং ১৯৯৩ সালে যোগ দেন দৈনিক জনকণ্ঠে। বর্তমানে তিনি ৭১ টেলিভিশনের কুড়িগ্রাম প্রতিনিধি হিসেবে কর্মরত।দীর্ঘ সাংবাদিকতা জীবনে রাজু মোস্তাফিজ কুড়িগ্রামের ফতোয়া, দোররা ও প্রান্তিক মানুষের ওপর নির্যাতনের নানা ঘটনা তুলে ধরেছেন সাহসিকতার সঙ্গে। উলিপুরের হাজরাকে নিয়ে করা ধারাবাহিক প্রতিবেদন জাতীয় ও আন্তর্জাতিকভাবে আলোচিত হয়। সংসদেও এসব নিয়ে আলোচনার সূত্রপাত ঘটে।সাংবাদিকদের নেতৃত্বে তিনি কুড়িগ্রাম প্রেস ক্লাবের সভাপতি হিসেবে প্রায় চার বছর ধরে দায়িত্ব পালন করছেন। তার প্রচেষ্টায় প্রেস ক্লাব ভবনের নির্মাণকাজ এগিয়ে চলছে। পাশাপাশি “এগিয়ে যাবে কুড়িগ্রাম” নামের একটি প্ল্যাটফর্মের মাধ্যমে জেলার মেধাবী ও আর্থিকভাবে অসচ্ছল শিক্ষার্থীদের পাশে দাঁড়াচ্ছেন তিনি।একজন সাংবাদিক ও সংগঠক হিসেবে রাজু মোস্তাফিজের অবদান কুড়িগ্রামের সাংবাদিক সমাজ এবং সাধারণ মানুষের কাছে প্রশংসিত। অ্যালামনাইয়ের আজীবন সদস্য হিসেবে অন্তর্ভুক্তি তার কর্মজীবনের আরেকটি গুরুত্বপূর্ণ স্বীকৃতি হিসেবে বিবেচিত হচ্ছে।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page