১৬ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩১শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
সদরের দক্ষিণ ডিককুলে মাদকাসক্ত ছোট ভাইয়ের হামলায় বড় ভাই গুরুতর আহত আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৬ উদযাপন উপলক্ষে অভ্যন্তরীণ আইন-শৃঙ্খলা রক্ষার্থে বিজিবি মোতায়েন সম্পর্কে প্রেস ব্রিফিং প্রদান প্রসংগে রুহিয়ায় ভোটকেন্দ্র ও পূজামণ্ডপ পরিদর্শন ইউএনও রাজশাহী স্বাস্থ্য সুরক্ষায় নিয়মিত হাত ধোয়ার অভ্যাস গড়ে তুলতে হবে: ইউএনও পবা মানসম্মত শিক্ষা ও সৎ মানুষ গঠনে অভিভাবক-শিক্ষক যৌথ প্রচেষ্টার আহ্বান নারীর নিরাপত্তায় পথ দেখাচ্ছে ‘সেইভ আওয়ার উইমেন’ নাগেশ্বরীতে সার ডিলারশিপ নিয়ে বিরোধ, হত্যার হুমকির অভিযোগে ছাত্রদলের মানববন্ধন নরসিংদীর শিবপুরে পূজা মন্ডপে অনুদান প্রদান করছেন মনজুর এলাহী এমপি জামালপুরে ডিবি পুলিশের অভিযানে জাল মার্কিন ডলারসহ গ্রেপ্তার ২ বিদ্যুৎ উৎপাদনে নতুন মাইলফলক, পাবনা পবিস-১ ও শফিক গ্রুপের সমঝোতা স্মারক স্বাক্ষর
আন্তর্জাতিক:
নারীর নিরাপত্তায় পথ দেখাচ্ছে ‘সেইভ আওয়ার উইমেন’ সাতকানিয়ায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে সংবাদ সম্মেলন। রিয়াদ বিমানবন্দরে হামলা: ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের সহায়তার দাবি এনসিপির নেপালে সাহসী সাংবাদিকতার জন্য শহীদুল ইসলাম বাবরকে ফুলেল শুভেচ্ছা সমাজসেবায় বিশেষ অবদান: স্বর্ণপদক ও সম্মাননা পেলেন নাহিদ উজ্জামান শিল্পী শিমলার মুকুটে নেপাল-বাংলাদেশ বন্ধুত্বের অনন্য স্বীকৃতি জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা
     
             

ধর্ষণ মামলা তুলে নিতে হুমকির অভিযোগে সংবাদ সম্মেলন

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

এম নুরনবী আহমেদ চট্টগ্রাম বিভাগীয় প্রতিনিধি বাংলাদেশ সংবাদ প্রতিদিন >>> নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় ধর্ষণের অভিযোগ এনে থানায় মামলা দায়ের করায় হুমকি-ধমকি ও হত্যাসহ মামলা তুলেনিতে বিভিন্ন ভাবে হয়রানির অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছে এক ভুক্তভোগী গৃহবধূ।মঙ্গলবার (১৫ এপ্রিল) সকালে উপজেলার প্রেসক্লাবে এসে সংবাদ সম্মেলন করেন ভুক্তভোগী ঐ গৃহবধূ ও তার স্বামী।এসময় তারা জানান,গত বুধবার সন্ধ্যায় উপজেলার সিরাজপুর ইউনিয়নের নিজ বাড়িতে স্বামী-স্ত্রীর উভয়ের মাঝে হওয়া ঝগড়ার মিমাংসার কথা বলে স্বামীকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়ে স্ত্রীকে ধর্ষণ করে উপজেলার সিরাজপুরের আক্কাছ উদ্দিন আকাশ ও ইমন ওরফে জুনা ইমন নামের দুই কিশোর গ্যাং লিডার।এ ঘটনায় ভুক্তভোগী বাদী হয়ে কোম্পানীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করলে পুলিশ ঘটনার সাথে সম্পৃক্ত কিশোর গ্যাং লিডার আক্কাস উদ্দিন আকাশকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করেন। এতে ক্ষিপ্ত হয়ে আসামিপক্ষ মামলা তুলে নিতে বিভিন্নভাবে হুমকি-ধমকি দিচ্ছেন বলে অভিযোগ করেন ভুক্তভোগী ঐ গৃহবধু।মামলা সূত্রে জানা যায়, গত বুধবার রাতে উপজেলার সিরাজপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের মেহের আলী কামলা বাড়িতে এ ঘটনা ঘটে। পারিবারিক বিরোধের কারণে গৃহবধূর স্বামী বাড়ি ছেড়ে চলে যান। ওই অবস্থায় রাতে অভিযুক্তরা গৃহবধূর বাড়িতে গিয়ে ভয়ভীতি দেখিয়ে তাকে বের করে আনে। পরে স্বামীকে খুঁজে দেওয়ার আশ্বাস দিয়ে পাশের একটি পরিত্যক্ত ঘরে নিয়ে তাকে ধর্ষণ করা হয়।এবিষয়ে জানতে চাইলে কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মুহাম্মদ ফয়জুল আজিম বলেন, “ভুক্তভোগী নারীর লিখিত অভিযোগের ভিত্তিতে ধর্ষণ মামলা গ্রহণ করে একজন আসামিকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। অপর আসামিকে গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page