৩রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
রোহিঙ্গা ক্যাম্প থেকে হত্যা মামলার দীর্ঘদিনের পলাতক আসামি ‘মাস্টার শুক্কুর আলম’ র‌্যাব-১৫ কর্তৃক গ্রেফতার ঢাকা থেকে চুরি হওয়া পর্যটন বোট পটুয়াখালীতে উদ্ধার করল কোস্ট গার্ড। ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণে বাংলাদেশে কাজ করছে যুক্তরাষ্ট্র: চট্টগ্রাম চেম্বারে পল ফ্রস্ট পীরগঞ্জের মাছ ধরার অবৈধ কারেন্ট জাল জব্দ ও জরিমানা। ঈদগাঁওতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ পরীক্ষায় অসদুপায়ের সুযোগ নেই- জেলা প্রশাসক কালুখালীতে বাস-পিকআপের মুখোমুখি সংঘর্ষে নিহত ১ পানি সরবরাহ প্রযুক্তি শিখতে ৫৪ দিনের জাপান সফরে ওয়াসার দুই কর্মকর্তা পটিয়ায় শিশু জায়হান হত্যার আসামি নিহার আদালতে স্বীকারোক্তি প্রদান জামালগঞ্জে প্রভাবশালী কর্তৃক জোরপূর্বক নীরিহ ব্যাক্তির জায়গা দখলের অভিযোগ মোঃরফিকুল ইসলাম সোহাগ
আন্তর্জাতিক:
শাম্মী তুলতুল—বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের সাহিত্য জগতে এক উজ্জ্বল নক্ষত্র হ্যাটট্রিক করে ইতিহাস গড়লেন মেসি কুরাসাওকে হারিয়ে ৭-১ গোলের স্মৃতি ফিরিয়ে আনল জার্মানি মিলান বাংলা প্রেসক্লাব ইতালির আয়োজনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত। মার্কিন বিমান ভূপাতিতের দাবি ইরানের অস্বীকার যুক্তরাষ্ট্রের লেবাননে ইসরাইলি হামলা ৩ স্বাস্থ্যকর্মীসহ নিহত ৫ জাতিসংঘের পরবর্তী মহাসচিব কে লড়াইয়ে ৪ শীর্ষ প্রার্থী মধ্যপ্রাচ্য সংকটে বিপাকে ভারতের বিমান খাত: জ্বালানির আকাশচুম্বী দামে বন্ধ হওয়ার শঙ্কা দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা, জোরদার করা হয়েছে নজরদারি লাহোর থেকে যাতি উমরা স্মৃতির অলিন্দে পাঞ্জাবের আতিথ্য
     
             

বাংলাদেশিদের না পাওয়ায় ধস নেমেছে ভারতের পর্যটন ব্যবসায়

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

আন্তর্জাতিক ডেস্ক>>> শেষ পাঁচদিন হল শিলিগুড়ি ও ঢাকার মধ্যে বাস চলাচলা করেনি।যাত্রী না থাকায় বাসের কাউন্টারও ফাঁকা।একদিকে ভিসা জটিলতায় বাংলাদেশি পর্যটকের আকাল,অন্যদিকে ভারতীয় গণমাধ্যমে বাংলাদেশ সম্পর্কে নেতিবাচক সম্প্রচার সবমিলিয়ে ভয়ে আতঙ্কে ভারত থেকেও পর্যটকরা বাংলাদেশ মুখী হওয়ার সাহস করছেন না।এমন পরিস্থিতিতে বাস চালিয়ে কোনো লাভ হচ্ছে না বলে অনির্দিষ্টকালের জন্য ঢাকা-শিলিগুড়ির মধ্যে বাস পরিষেবা বন্ধ করে দিয়েছে মালিকপক্ষ।প্রায় লাটে উঠেছে হোটেল ব্যবসা। উত্তরবঙ্গের টুরিজমের সঙ্গে যুক্ত ব্যবসায়ীরা ভারত সরকারকে উদ্দেশ্য করে এবার প্রশ্ন করতে শুরু করেছে আর কতদিন চলবে এভাবে?পর্যটনের পাশাপাশি চিকিৎসা,পড়াশোনার জন্য বহু মানুষ বাংলাদেশ থেকে পশ্চিমবঙ্গের উত্তরসহ শিলিগুড়িতে আসেন।মূলত চ্যাংরাবান্ধা সীমান্ত হয়ে শিলিগুড়ি একবার পৌঁছাতে পারলে খুলে যায় পর্যটনের দুয়ার।দার্জিলিং,সিকিম, আসাম ও বিহার থেকে থেকে নেপাল-ভুটান এমনকী চীন সীমান্ত।পর্যটনের অভাব সম্ভাবনার কারণে সারা বছর ভিড় লেগে থাকে এই এলাকায়।স্বাভাবিক কারণেই সময়ের ব্যবধানে পর্যটকদের সুবিধার জন্য চালু হয়েছিল ঢাকা থেকে শিলিগুড়ি সরাসরি ট্রেন ও বাস চলাচল।কিন্তু ৫ আগস্টের পর বাংলাদেশের অস্থিতিশীল পরিবেশের কারণে ভারতের পক্ষ থেকে ট্রেন পরিষেবা বন্ধ করে দেয়া হয়।আর এবার পর্যটক সংকটে অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে হওয়ার পথে বাস পরিষেবাও।যে বেসরকারি পরিবহণ সংস্থা তাদের একজোড়া বাস শিলিগুড়ি ও ঢাকার মধ্যে চালাত।গত আগস্ট মাসের আগেও তাদের বাসে যাত্রীদের ভিড় ঠাসা থাকত।পরিমাণ সংস্থাটি বলছে সেখানে পাঁচদিন অপেক্ষা করেও যাত্রী মিলছে না।পরিবহণ সংস্থার একটি কাউন্টার মাল্লাগুড়ি এলাকায় রয়েছে।মঙ্গলবার সেখানে গিয়ে দেখা গেল দুজন কর্মী বসে রয়েছেন।গোটা কাউন্টার ফাঁকা।কাউন্টারে কর্মরত সংস্থার কর্মী শিবোপ্রসাদ ঘোষ বলেন, ‘বাংলাদেশের পরিস্থিতির জন্য প্যাসেঞ্জার হচ্ছেই না,যাও ২-১ জন হচ্ছে দুই একজন দিয়ে তো বাস চালানো সম্ভব না।ভারত সরকার ভিসা দিচ্ছেন না,ভিসা না দিলে কিভাবে বাস চলাচল স্বাভাবিক হবে?আমরা চাইছি ভারত সরকার ফের ভিসা দেয়া শুরু করুক,এতে আমাদের বাস পরিষেবা চালু হবে।তিনি আরও বলেন, ‘তিনজন কর্মী কাউন্টারে কাজ করি।কাউন্টার চালাতে খরচ রয়েছে।এমন চললে তো কাউন্টারের ঝাঁপ বন্ধ করে দেয়া ছাড়া উপায় থাকবে না।’

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page