৩রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
সাতকানিয়ায় এসইউজে’র নেতৃত্বে রুবেল ও তারেক শিবপুরে সুশিক্ষা ফাউন্ডেশনের আয়োজনে বৃত্তি প্রদান নতুন কুঁড়ি স্পোর্টস–২০২৬ এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত সোনারগাঁয়ে মহাসড়কে অজ্ঞাত গাড়ির ধাক্কায় চালক ও মালিক নিহত এমপি জসিমের হাত ধরে বিএনপিতে এলডিপির হাজারো কর্মী টিসিবির পণ্য গ্রাহকদের না দিয়ে গুদামজাত করার অপরাধে, ডিলার জসিমের ৫০ হাজার টাকা জরিমানা আওয়ামী লীগ সরকারের শেষ ১০ বছরে ৫০ লাখ কোটি টাকা বিদেশে পাচার হয়েছে ________সখিপুরে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আযম খান। ফরিদপুরের নগরকান্দায় বেপরোয়া গতির অভিযোগে ট্রাকচালককে পিটিয়ে হত্যা সাতকানিয়ায় মেধা বৃত্তি প্রদান করলেন শাহজাহান চৌধুরী সাতকানিয়ায় সরকারি প্রণোদনা পেলেন ১৯ শ কৃষক
আন্তর্জাতিক:
লেবাননে ইসরাইলি হামলা ৩ স্বাস্থ্যকর্মীসহ নিহত ৫ জাতিসংঘের পরবর্তী মহাসচিব কে লড়াইয়ে ৪ শীর্ষ প্রার্থী মধ্যপ্রাচ্য সংকটে বিপাকে ভারতের বিমান খাত: জ্বালানির আকাশচুম্বী দামে বন্ধ হওয়ার শঙ্কা দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা, জোরদার করা হয়েছে নজরদারি লাহোর থেকে যাতি উমরা স্মৃতির অলিন্দে পাঞ্জাবের আতিথ্য তুরস্কের কাছে ১০০ কোটি ডলার ও সুন্দরী স্ত্রী চাইলেন উগান্ডার সেনাপ্রধান ইউরেনিয়াম সমৃদ্ধকরণে কোনো সীমাবদ্ধতা মানবে না ইরান।। ইসরায়েলি ও মার্কিন বিমান হামলায় আহত ইরানি নেতা কামাল খারাজির মৃত্যু নিখোঁজ পাইলট উদ্ধারের আড়ালে ইউরেনিয়াম চুরির চেষ্টা ছিল বলে অভিযোগ ইরানের ইরানকে ট্রাম্পের আলটিমেটাম ৪৮ ঘণ্টায় হরমুজ না খুললে নামবে নরক
     
             

১৩টি ভিন্ন ক্যাটাগরিতে সদস্য নিবে চট্টগ্রাম সাংবাদিক সংস্থা

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

নিউজ ডেক্স >>> চট্টগ্রাম বিভাগের নিপীড়িত, বঞ্চিত ও অধিকারহারা সাংবাদিকদের জন্য প্রতিষ্ঠিত প্ল্যাটফর্ম ‘চট্টগ্রাম সাংবাদিক সংস্থা (চসাস)’ ১৩টি ভিন্ন ক্যাটাগরিতে নতুন সদস্য সংগ্রহ কার্যক্রম শুরু করেছে। এই সদস্যতা কার্যক্রমে চট্টগ্রাম বিভাগের ১১টি জেলার (চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি, বান্দরবান, খাগড়াছড়ি, ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া ও কুমিল্লা) সাংবাদিক, গণমাধ্যমকর্মী, গবেষক ও সংশ্লিষ্ট পেশাজীবীরা আবেদন করতে পারবেন। সোমবার (১৪ এপ্রিল) এক বিজ্ঞপ্তির মাধ্যমে চট্টগ্রাম সাংবাদিক সংস্থার সাধারণ সম্পাদক ওসমান এহতেসাম এ তথ্য জানান। সংস্থাটি জানায়, চসাস-এর মূল লক্ষ্য সাংবাদিকদের পেশাগত স্বার্থ রক্ষা, দক্ষতা উন্নয়ন ও পারস্পরিক সংহতি জোরদার করা।সদস্যতার ক্যাটাগরি ও যোগ্যতা:১. সাধারণ সদস্য – গণমাধ্যমে অন্তত দুই বছর ধরে পেশাদার সাংবাদিকতা করছেন এমন ব্যক্তি, ২. সহযোগী সদস্য – উপজেলা পর্যায়ের সাংবাদিক বা একই জেলায় কর্মরত একাধিক গণমাধ্যমকর্মী, ৩. ফ্রিল্যান্স সাংবাদিক সদস্য – নিয়মিত কনটেন্ট তৈরি করে গণমাধ্যমে প্রকাশকারী স্বাধীন সাংবাদিক, ৪. বিশেষ/সম্মানিত/দাতা সদস্য – প্রশাসন, সুশীল সমাজ বা গণমাধ্যমের খ্যাতনামা ব্যক্তিত্ব, ৫. অনারারি সদস্য – সদস্যদের পরিবারবর্গ, যেমন স্বামী/স্ত্রী বা সন্তান, ৬. অনারারি জীবন সদস্য – সংস্থার জন্য অসামান্য অবদান রাখা ব্যক্তি, ৭. গবেষণা ও প্রশিক্ষণ সদস্য – সাংবাদিকতা বিষয়ে গবেষক বা প্রশিক্ষক, ৮. প্রবাসী সাংবাদিক সদস্য – বিদেশে কর্মরত বাংলাদেশি সাংবাদিক, ৯. প্রযুক্তি ও ডিজিটাল মিডিয়া সদস্য – ডিজিটাল কনটেন্ট নির্মাতা বা মিডিয়া টেকনোলজিস্ট, ১০. নাগরিক সাংবাদিক সদস্য – সামাজিক যোগাযোগমাধ্যম বা ব্লগে সক্রিয় নাগরিক সাংবাদিক, ১১. আপদকালীন সদস্য – সংকটাপন্ন সাংবাদিকদের জন্য অস্থায়ী সদস্যপদ, ১২. পৃষ্ঠপোষক সদস্য – সংস্থার উন্নয়নে অর্থায়নকারী ব্যক্তি বা প্রতিষ্ঠান, ১৩. সাহিত্যিক ও সাংস্কৃতিক সদস্য – গণমাধ্যম সংশ্লিষ্ট সাহিত্যিক ও সাংস্কৃতিক অঙ্গনের ব্যক্তিত্ব।আবেদন প্রক্রিয়া:আগ্রহী প্রার্থীদের আগামী ১৪ জুন ২০২৫ তারিখের মধ্যে প্রয়োজনীয় কাগজপত্রসহ আবেদন জমা দিতে হবে। আবেদনপত্র, বিস্তারিত তথ্য ও নির্দেশনা সংস্থার ফেসবুক পেজ ‘চট্টগ্রাম সাংবাদিক সংস্থা-চসাস’ থেকে সংগ্রহ করা যাবে। আবেদনপত্রের সঙ্গে সাংবাদিকতার প্রমাণ, পরিচয়পত্র ও প্রকাশিত কাজের নমুনা সংযুক্ত করতে হবে। যোগাযোগের জন্য: মোবাইল (হোয়াটসঅ্যাপ): 01405-867487, ইমেইল: newsswapnerbangla@gmail.com, ওয়েবসাইট: www.chasas.com

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page