১৬ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩১শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
সদরের দক্ষিণ ডিককুলে মাদকাসক্ত ছোট ভাইয়ের হামলায় বড় ভাই গুরুতর আহত আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৬ উদযাপন উপলক্ষে অভ্যন্তরীণ আইন-শৃঙ্খলা রক্ষার্থে বিজিবি মোতায়েন সম্পর্কে প্রেস ব্রিফিং প্রদান প্রসংগে রুহিয়ায় ভোটকেন্দ্র ও পূজামণ্ডপ পরিদর্শন ইউএনও রাজশাহী স্বাস্থ্য সুরক্ষায় নিয়মিত হাত ধোয়ার অভ্যাস গড়ে তুলতে হবে: ইউএনও পবা মানসম্মত শিক্ষা ও সৎ মানুষ গঠনে অভিভাবক-শিক্ষক যৌথ প্রচেষ্টার আহ্বান নারীর নিরাপত্তায় পথ দেখাচ্ছে ‘সেইভ আওয়ার উইমেন’ নাগেশ্বরীতে সার ডিলারশিপ নিয়ে বিরোধ, হত্যার হুমকির অভিযোগে ছাত্রদলের মানববন্ধন নরসিংদীর শিবপুরে পূজা মন্ডপে অনুদান প্রদান করছেন মনজুর এলাহী এমপি জামালপুরে ডিবি পুলিশের অভিযানে জাল মার্কিন ডলারসহ গ্রেপ্তার ২ বিদ্যুৎ উৎপাদনে নতুন মাইলফলক, পাবনা পবিস-১ ও শফিক গ্রুপের সমঝোতা স্মারক স্বাক্ষর
আন্তর্জাতিক:
নারীর নিরাপত্তায় পথ দেখাচ্ছে ‘সেইভ আওয়ার উইমেন’ সাতকানিয়ায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে সংবাদ সম্মেলন। রিয়াদ বিমানবন্দরে হামলা: ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের সহায়তার দাবি এনসিপির নেপালে সাহসী সাংবাদিকতার জন্য শহীদুল ইসলাম বাবরকে ফুলেল শুভেচ্ছা সমাজসেবায় বিশেষ অবদান: স্বর্ণপদক ও সম্মাননা পেলেন নাহিদ উজ্জামান শিল্পী শিমলার মুকুটে নেপাল-বাংলাদেশ বন্ধুত্বের অনন্য স্বীকৃতি জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা
     
             

রাঙ্গুনিয়ায় মনমুগ্ধকর সাংষ্কৃতিক আয়োজনে মন ছুঁয়ে যায় দর্শকদের

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

নুরুল আবছার চৌধুরী নিজস্ব প্রতিবেদক >>> ঈদের কিছুদিন পরের সন্ধ্যা। আকাশে তখনো ঈদের চাঁদের রেশ। এরই সাথে যোগ হয়েছে বর্ষ বিদায় ও বরণের আমেজ। শহুরে কোলাহল থেকে খানিক দূরে, নদী ও পাহাড়ঘেরা রাঙ্গুনিয়ার সৈয়দবাড়ি বিসিসিউএল সমবায় মার্কেট চত্বর যেন পরিণত হয়েছিল এক টুকরো সংস্কৃতির আলোকোজ্জ্বল মঞ্চে। নাচ—গান, আবৃত্তি আর হাসিমুখে মিশে যাওয়া শত মানুষের পদচারণায় শনিবার (১২ এপ্রিল) রাতটা হয়ে উঠেছিল ভিন্নরকম।রাঙ্গুনিয়া প্রেস ক্লাব ও ‘স্বজন সমাবেশ’ এর আয়োজনে বর্ষ বিদায় ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান যেন ছিল রাঙ্গুনিয়ার সংস্কৃতিমনা মানুষের প্রাণের উৎসব। এই মিলনমেলা শুধুমাত্র বিনোদনের জন্য নয়, এটি ছিল এক মানবিক—সাংস্কৃতিক বার্তার বহিঃপ্রকাশ যেখানে শিল্প, সাহিত্য ও সাংবাদিকতা এক মোহনায় এসে মিলেছে। ঈদের পরপরই এমন আয়োজন—যেখানে স্থানীয় প্রতিভার সঙ্গে মঞ্চ ভাগ করে নেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত শিল্পীরাও। কণ্ঠে ছিল আবেগ, ছন্দে ছিল উচ্ছ্বাস, চোখে ছিল ভালোবাসা। বেতার শিল্পী ফুলকি বড়ুয়ার কণ্ঠে গাওয়া গান, জাতীয় পুরস্কারপ্রাপ্ত অপ্সরী বড়ুয়া ফ্লোরার পরিবেশনা এবং উদীয়মান কণ্ঠশিল্পী সমৃদ্ধি হালদার স্নেহা, দীপ্তাক্ষী শর্মা কৌশিকী, মো. খুদরাত নীল—এর মন ছুঁয়ে যাওয়া গানে দর্শকেরা হারিয়ে যান আনন্দের জগতে। নৃত্য পরিবেশন করেন জাতীয় মানের শিল্পী সৃজনা বড়ুয়া, আবৃত্তি করেন জান্নাতুল তামান্না, আফতাবী হোসাইন মুসকান, নাজাত হোসাইন মেহরিন— যাদের অনবদ্য পরিবেশনায় প্রাণ পায় বাংলা ভাষা ও সংষ্কৃতি। অনুষ্ঠানের যন্ত্রসংগীতায়োজনে ছিলেন ঝুলন দত্ত, দুর্জয় দাশ, মান্না বড়ুয়া, শিবলু, শিবু, কিশানসহ একদল মেধাবী যন্ত্রশিল্পী।অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম জেলা পুলিশের সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. নুরুল আমিন। উদ্বোধক ছিলেন রাঙামাটি মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী অধ্যাপক (শিশুরোগ) ডা. এম এ মোরশেদ। সভাপতিত্ব করেন রাঙ্গুনিয়া প্রেস ক্লাবের সভাপতি মো. ইলিয়াছ তালুকদার। সঞ্চালনায় ছিলেন রাঙ্গুনিয়া প্রেস ক্লাব সাধারণ সম্পাদক মো. নুরুল আবছার চৌধুরী, শিক্ষক সুবর্ণা বড়ুয়া ও সাংবাদিক আব্বাস হোসাইন আফতাব। বক্তব্য রাখেন সাংষ্কৃতিক ব্যক্তিত্ব, শিক্ষক, সমাজসেবক, প্রশাসনিক কর্মকর্তা, সাংবাদিকসহ নানা পেশার প্রতিনিধি। তাঁরা সবাই এই আয়োজনকে ‘রাঙ্গুনিয়ার সংস্কৃতিচর্চার জীবন্ত প্রমাণ’ হিসেবে উল্লেখ করেন। এই ঈদ পুনর্মিলনী ও বর্ষবিদায় অনুষ্ঠান ছিল কেবল একটি সাংস্কৃতিক সন্ধ্যা নয়, বরং এটি ছিল এক আন্তরিক বার্তা—‘ঈদের আনন্দ সবার জন্য’। আয়োজনের মাধ্যমে প্রমাণিত হয়েছে, রাঙ্গুনিয়ায় সংস্কৃতির শিকড় এখনো গভীরে, এবং তরুণ প্রজন্মও সেই ঐতিহ্য ধারণে আগ্রহী।

আয়োজনে প্রাণ দিয়েছে স্বজন সমাবেশের শতাধিক স্বেচ্ছাসেবক, সংগঠক, সদস্য ও সংবাদকর্মী। অনুষ্ঠানের আহ্বায়ক ছিলেন স্বজন সমাবেশ রাঙ্গুনিয়ার সাংষ্কৃতিক বিষয়ক সম্পাদক মেধাবী তবলা বাদক রানা বড়ুয়া, সদস্য সচিব সেতুল মির্জা। উপস্থিত ছিলেন স্বজন সমাবেশ রাঙ্গুনিয়ার সভাপতি সনজীব সুশীল, সহ—সভাপতি শিক্ষক মো. শাহ আলম, যুগ্ম সম্পাদক মো. ইদ্রিস, প্রচার সম্পাদক তাহসান খান ইমন, অর্থ সম্পাদক মোরশেদুর রহমান, সহ অর্থ সম্পাদক মুবিন উদ্দিনসহ আরো অনেক স্বজন।সাংবাদিকতা, সমাজসেবা ও সংস্কৃতির প্রতিনিধিত্বে ছিলেন কবির হোসেন, আজগর আলী খাঁন, কাজী মোশাররফ, আকাশ আহমেদ, শান্তি রঞ্জন চাকমা, জগলুল হুদা, আইয়ুব চৌধুরী, হাবীবুল্লাহ মিসবাহ্, আরিফুল হাসনাত, জাহেদ হাছান তালুকদার, ফাহিম শাহরিয়ার, দেলোয়ার হোসেন, সানজিদা লিজা, নেজামুল হক সায়েম, মুক্তি সাধন বড়ুয়া, অর্পণ বড়ুয়া, সৌরভ সাহা, সৌমিত্র প্রসাদ পিন্টুসহ আরও অনেকে।আয়োজনের মিডিয়া পার্টনার ছিল পাক্ষিক চলমান রাঙ্গুনিয়া পত্রিকা। তাঁদের উপস্থিতি ও প্রচারে অনুষ্ঠানের সৌন্দর্য্য ও গুরুত্ব আরও বিস্তৃত হয়ে পৌঁছায় বৃহত্তর দর্শক ও পাঠকের কাছে।ঈদ মানে শুধু খুশি বা আত্মীয়ের সঙ্গে মিলন নয়, ঈদ হতে পারে সংস্কৃতির পুনর্জাগরণ, ভালোবাসার বিনিময় আর মনের মিলনের এক পরিপূর্ণ উপলক্ষ। রাঙ্গুনিয়ার ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান সেই সত্যকেই আবার প্রমাণ করে দিলো। এই আয়োজন শুধু একটি রাতের স্মৃতি হয়ে থাকছে না, বরং হয়ে থাকছে রাঙ্গুনিয়ার সাংস্কৃতিক অগ্রাত্রার অন্যতম মাইলফলক। ***
ছবির ক্যপশন:
রাঙ্গুনিয়ার সাংষ্কৃতিক অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন সমৃদ্ধি হালদার স্নেহা

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page