৩রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
সাতকানিয়ায় এসইউজে’র নেতৃত্বে রুবেল ও তারেক শিবপুরে সুশিক্ষা ফাউন্ডেশনের আয়োজনে বৃত্তি প্রদান নতুন কুঁড়ি স্পোর্টস–২০২৬ এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত সোনারগাঁয়ে মহাসড়কে অজ্ঞাত গাড়ির ধাক্কায় চালক ও মালিক নিহত এমপি জসিমের হাত ধরে বিএনপিতে এলডিপির হাজারো কর্মী টিসিবির পণ্য গ্রাহকদের না দিয়ে গুদামজাত করার অপরাধে, ডিলার জসিমের ৫০ হাজার টাকা জরিমানা আওয়ামী লীগ সরকারের শেষ ১০ বছরে ৫০ লাখ কোটি টাকা বিদেশে পাচার হয়েছে ________সখিপুরে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আযম খান। ফরিদপুরের নগরকান্দায় বেপরোয়া গতির অভিযোগে ট্রাকচালককে পিটিয়ে হত্যা সাতকানিয়ায় মেধা বৃত্তি প্রদান করলেন শাহজাহান চৌধুরী সাতকানিয়ায় সরকারি প্রণোদনা পেলেন ১৯ শ কৃষক
আন্তর্জাতিক:
লেবাননে ইসরাইলি হামলা ৩ স্বাস্থ্যকর্মীসহ নিহত ৫ জাতিসংঘের পরবর্তী মহাসচিব কে লড়াইয়ে ৪ শীর্ষ প্রার্থী মধ্যপ্রাচ্য সংকটে বিপাকে ভারতের বিমান খাত: জ্বালানির আকাশচুম্বী দামে বন্ধ হওয়ার শঙ্কা দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা, জোরদার করা হয়েছে নজরদারি লাহোর থেকে যাতি উমরা স্মৃতির অলিন্দে পাঞ্জাবের আতিথ্য তুরস্কের কাছে ১০০ কোটি ডলার ও সুন্দরী স্ত্রী চাইলেন উগান্ডার সেনাপ্রধান ইউরেনিয়াম সমৃদ্ধকরণে কোনো সীমাবদ্ধতা মানবে না ইরান।। ইসরায়েলি ও মার্কিন বিমান হামলায় আহত ইরানি নেতা কামাল খারাজির মৃত্যু নিখোঁজ পাইলট উদ্ধারের আড়ালে ইউরেনিয়াম চুরির চেষ্টা ছিল বলে অভিযোগ ইরানের ইরানকে ট্রাম্পের আলটিমেটাম ৪৮ ঘণ্টায় হরমুজ না খুললে নামবে নরক
     
             

তানোরে পুকুর সংস্কারের নামে মাটি বিক্রি, দেড় লাখ টাকা জরিমানা

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

সোহেল রানা,তানোর(রাজশাহী)প্রতিনিধি >>> রাজশাহীর তানোরে অবৈধভাবে পুকুর খনন ও সংস্কার এবং পাকা সড়ক দিয়ে মাটি বহন করার অপরাধে এক ব্যক্তিকে দেড় লাখ টাকা জরিমানা করা হয়েছে।খনন ও সংস্কার এবং পাকা সড়ক দিয়ে মাটি বহন করার অপরাধে আমিনুল ইসলাম (৪৩) নামের এক ব্যক্তিকে দেড় লাখ টাকা জরিমানা করা হয়েছে। রোববার (১৩ এপ্রিল) বেলা সাড়ে ১২ টায় উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মাশতুরা আমিনা এ জরিমানা করেন।অর্থদন্ডপ্রাপ্ত আমিনুল ইসলাম তানোর উপজেলার চাঁন্দুড়িয়া ইউনিয়নের হাড়দহ বিলের ‘অর্গানিক বাংলা ফিশারিজ’ নামক একটি প্রতিষ্ঠানের প্রজেক্ট অফিসার হিসেবে কর্মরত রয়েছেন।ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, ‘অর্গানিক বাংলা ফিশারিজ’ এর সংশ্লিষ্টরা উপজেলার চাঁন্দুড়িয়া ইউনিয়নের হাড়দহ বিলের সিলিমপুর ও জুড়ানপুর এলাকায় জমির শ্রেণি পরিবর্তন না করেই মাটি কাটার খননযন্ত্র (ভেকু) দিয়ে অবৈধভাবে পুকুর খনন ও সংস্কার করছিলেন। এরপর মাটি ট্রাক্টরের মাধ্যমে বিভিন্ন জায়গায় বহন করছিলেন। এতে সরকারি পাকা সড়ক নষ্ট হচ্ছিল। অভিযোগ পেয়ে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) লিয়াকত সালমানের নির্দেশনায় সহকারী কমিশনার (ভূমি) মাশতুরা আমিনা সেখানে অভিযান পরিচালনা করেন। এ সময় প্রাথমিকভাবে দোষ স্বীকার করায় ‘অর্গানিক বাংলা ফিশারিজ’ নামক প্রতিষ্ঠানের প্রজেক্ট অফিসার আমিনুল ইসলামকে দেড় লাখ টাকা জরিমানা করা হয়। এছাড়া মাটি কাটার মেশিন ও ট্রাক্টর অকার্যকর করার পাশাপাশি সকল কার্যক্রম বন্ধ করা হয়েছে।পরে, একই ইউনিয়নের কাঠালপাড়া এলাকায় অবৈধভাবে মাটি কাটার খবর পেয়ে তাৎক্ষণিক ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়। এসময়ে সেখানে কাউকে উপস্থিত পাওয়া যায়নি। তবে অবৈধভাবে মাটি কেটে পুকুর খননের কাজে ব্যবহৃত এক্সকেভেটর (ভেকু) মেশিন অকার্যকর করা হয়েছে। উল্লেখ্য, উক্ত স্থানে অবৈধভাবে মাটি কাটার অপরাধে দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে ইতোপূর্বে একটি নিয়মিত মামলা চলমান রয়েছে।ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় তানোর ইউনিয়ন ভূমি অফিসের উপ-সহকারী কর্মকর্তা তানভীর আহমেদ সজীব, তানোর থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) খায়রুল সহ সঙ্গীয় ফোর্স এবং উপজেলা ভূমি অফিসের স্টাফরা উপস্থিত ছিলেন।বিষয়টি নিশ্চিত করেছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) লিয়াকত সালমান। তিনি এ প্রতিবেদককে জানান, তানোরে অবৈধভাবে পুকুর খনন এবং পুকুর সংস্কারের নামে ও আবাদি জমির মাটি কেটে বিক্রি ঠেকাতে উপজেলা প্রশাসনের কঠোর নজরদারি রয়েছে। এনিয়ে নিয়মিত ভ্রাম্যমাণ অভিযান পরিচালনা করা হচ্ছে। জরিমানাও করা হয়েছে। যা আগামীতে অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page