১৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
শিবপুরের পুটিয়ায় কমিউনিটি ক্লিনিক পরিদর্শনে জাপান সরকারের প্রতিনিধি দল ফরিদপুরের নগরকান্দায় স্বেচ্ছাসেবক লীগ নেতার পদত্যাগ সুনামগঞ্জে ২৬ লাখ ৮০ হাজার ভারতীয় নাসির বিড়িসহ পিকআপ জব্দ,১ আটক দেওয়ানগঞ্জ তারাটিয়ায় সড়ক অবরোধ করে বিক্ষোভ, ভোগান্তিতে সাধারণ মানুষ সাগর-রুনি হত্যার রহস্য উদঘাটনের দাবিতে রাজশাহীতে মানববন্ধন ফরিদপুরে শিশু শাকিব হত্যা মামলার আসামি গ্রেফতার, অটোভ্যান উদ্ধার সাতকানিয়ায় দেওদিঘী বাজারে মোবাইল কোর্ট: ৫ প্রতিষ্ঠানকে ৭০ হাজার টাকা জরিমানা কোম্পানীগঞ্জে ডাকাতির প্রস্তুতির অভিযোগে ৬ জন গ্রেপ্তার। ঈদগাঁওতে আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ নিয়ন্ত্রণে ৮ জন গ্রেফতার সাতকানিয়ায় জাহিদ হত্যা মামলা: প্রধান আসামি মিষ্টি জসিমসহ গ্রেপ্তার ১১
আন্তর্জাতিক:
জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক ফিলিস্তিনি শরণার্থীদের সেবায় অটল ইউএনআরডব্লিউএ, কার্যক্রম বন্ধের দাবি প্রত্যাখ্যান বদলাচ্ছে বৈশ্বিক বিমান চলাচলের চিত্র: দুবাইয়ের ট্রানজিট প্রবণতা ও নতুন ডিজিটাল নিয়ম নেপালে বন্যা ও ভূমিধস: ১৫৭ জনের প্রাণহানি, নিখোঁজ চার শতাধিক জাতিসংঘের ভোকেশনাল কেন্দ্রে ইসরাইলি বাহিনীর তল্লাশি, অগ্নিনির্বাপণে বাধা বিশ্বজুড়ে মার্কিন ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত: ট্রাম্প প্রশাসনের নতুন পদক্ষেপ
     
             

লালমনিরহাটে কালবৈশাখীর তাণ্ডব, শতাধিক ঘরবাড়ি লণ্ডভন্ড। হঠাৎ ঝড়ে উপড়ে গেছে গাছ ও বিদ্যুতের খুঁটি।

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

মোঃ সুমন মিয়া লালমনিরহাট প্রতিনিধি >>> মৌসুমের প্রথম কালবৈশাখী ঝড়ে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় শতাধিক ঘরবাড়ি ও দোকানপাট লণ্ডভণ্ড হয়ে গেছে। ঝড়ে উপড়ে গেছে গাছ ও বিদ্যুতের খুঁটি। বিচ্ছিন্ন রয়েছে বিদ্যুৎ সংযোগ।বৃহস্পতিবার ভোরে শুরু হওয়া ঝড়টি কয়েক মিনিট স্থায়ী হলেও তীব্র বাতাস ও বৃষ্টিপাতে পৌর শহরের কলেজ মোড়সহ আশপাশের এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলেন, পাটগ্রাম উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আতাউর রহমান।ঝড়ে দিনমজুর আকবর আলীর ঘর লণ্ডভণ্ড হয়ে গেছে। তিনি বলেন, “সকালে হঠাৎ ঝড়ে আমার ঘর উল্টে যায়। পরিবারের সবাই কোনোরকম প্রাণে বেঁচেছি। ঘরবাড়ি ভেঙে যাওয়ায় কী করব বুঝতে পারছি না।”আকবরের মত পৌর এলাকার কলেজ মোড়ের সাদ্দাম, রাসেল ও রবিউলের ঘর ঝড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। তারা বলেন, ঝড়ে তাদের ১২ থেকে ১৩টি দোকানের টিনের চাল ও বেড়া উড়ে গেছে। এতে চরম ক্ষতির মুখে পড়েছেন তারা।প্রকল্প কর্মকর্তা আতাউর রহমান বলেন, “ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছি। ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানদের মাধ্যমে ক্ষতিগ্রস্তদের তালিকা প্রস্তুত করা হচ্ছে।”ক্ষতিগ্রস্তদের তালিকা করে দ্রুত প্রয়োজনীয় সহায়তার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে বলে জানান পাটগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জিল্লুর রহমান।লালমনিরহাট কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক সাইকুল আরিফিন বলেন, ঝড়ে ভুট্টা ও সবজি ক্ষেতের ব্যাপক ক্ষতি হয়েছে। ক্ষতির পরিমাণ নির্ধারণে উপজেলা কৃষি কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে।সকালে ঝড় হলেও বিকাল পর্যন্ত বেশ কয়েকটি গ্রামে বিদ্যুৎ সংযোগ স্বাভাবিক হয়নি বলে জানান স্থানীয়রা।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page