১৬ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩১শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
সদরের দক্ষিণ ডিককুলে মাদকাসক্ত ছোট ভাইয়ের হামলায় বড় ভাই গুরুতর আহত আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৬ উদযাপন উপলক্ষে অভ্যন্তরীণ আইন-শৃঙ্খলা রক্ষার্থে বিজিবি মোতায়েন সম্পর্কে প্রেস ব্রিফিং প্রদান প্রসংগে রুহিয়ায় ভোটকেন্দ্র ও পূজামণ্ডপ পরিদর্শন ইউএনও রাজশাহী স্বাস্থ্য সুরক্ষায় নিয়মিত হাত ধোয়ার অভ্যাস গড়ে তুলতে হবে: ইউএনও পবা মানসম্মত শিক্ষা ও সৎ মানুষ গঠনে অভিভাবক-শিক্ষক যৌথ প্রচেষ্টার আহ্বান নারীর নিরাপত্তায় পথ দেখাচ্ছে ‘সেইভ আওয়ার উইমেন’ নাগেশ্বরীতে সার ডিলারশিপ নিয়ে বিরোধ, হত্যার হুমকির অভিযোগে ছাত্রদলের মানববন্ধন নরসিংদীর শিবপুরে পূজা মন্ডপে অনুদান প্রদান করছেন মনজুর এলাহী এমপি জামালপুরে ডিবি পুলিশের অভিযানে জাল মার্কিন ডলারসহ গ্রেপ্তার ২ বিদ্যুৎ উৎপাদনে নতুন মাইলফলক, পাবনা পবিস-১ ও শফিক গ্রুপের সমঝোতা স্মারক স্বাক্ষর
আন্তর্জাতিক:
নারীর নিরাপত্তায় পথ দেখাচ্ছে ‘সেইভ আওয়ার উইমেন’ সাতকানিয়ায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে সংবাদ সম্মেলন। রিয়াদ বিমানবন্দরে হামলা: ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের সহায়তার দাবি এনসিপির নেপালে সাহসী সাংবাদিকতার জন্য শহীদুল ইসলাম বাবরকে ফুলেল শুভেচ্ছা সমাজসেবায় বিশেষ অবদান: স্বর্ণপদক ও সম্মাননা পেলেন নাহিদ উজ্জামান শিল্পী শিমলার মুকুটে নেপাল-বাংলাদেশ বন্ধুত্বের অনন্য স্বীকৃতি জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা
     
             

ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গী সীমান্তে থেকে দুই বাংলাদেশী যুবককে ধরে নিয়ে গেছে বিএসএফ !

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

মোঃ মজিবর রহমান শেখ ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি >>> ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলার নাগর ভিটা সীমান্ত এলাকা থেকে দুই বাংলাদেশি যুবককে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। বৃহস্পতিবার (১০ এপ্রিল) সকাল সাড়ে ৬ টার দিকে বালিয়াডাঙ্গী উপজেলার বড়পলাশবাড়ী ইউনিয়নের নাগর ভিটা সীমান্তের মেইন পিলার ৩৭৬ ও সাব পিলার ৪ এলাকা থেকে তাদের আটক করে বিএসএফ। এ বিষয়ে ঠাকুরগাঁও ৫০ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানজীর আহমেদ বলেন, ঐ দুই যুবককে সীমান্তের শূন্য রেখা থেকে ৫০০ গজ দূরে ভারতের অভ্যন্তরে বিএসএফ তাদের আটক করে বিএসএফ। বালিয়াডাঙ্গী থানার তদন্তকারী কর্মকর্তা (ওসি) দিবাকর অধিকারী বিষয়টি নিশ্চিত করেছেন। দুই যুবক হলেন- বালিয়াডাঙ্গী উপজেলার মাশানডাঙ্গী কলোনি এলাকার জাহিদুর রহমানের ছেলে মো. আব্দুল হামিদ (৩৩) ও তসলিম উদ্দিনের ছেলে মো. ইব্রাহিম (৪৬)। নাগরভিটা ক্যাম্পের বিজিবি সূত্র জানায়, ১০ এপ্রিল বৃহস্পতিবার ভোরে যখন বৃষ্টি হচ্ছিল ঠিক ৬ টা ৪০ মিনিটের দিকে বালিয়াডাঙ্গী উপজেলার বড় পলাশবাড়ী ইউনিয়নের নাগরভিটা সীমান্তের ৩৭৬ নম্বর মূল পিলারের ৪ নম্বর সাব–পিলার এলাকা দিয়ে ঐ দুই যুবক ভারতের ভেতরে প্রবেশ করেন। ঐ সময় বিএসএফের ১৫২ বেগুনবাড়ি টহল দল তাকে আটক করে। পরে তাকে বিএসএফের ক্যাম্পে নেওয়া হয়। স্থানীয়দের বরাতে জানা গেছে, ১০ এপ্রিল বৃহস্পতিবার সকালে বালিয়াডাঙ্গী উপজেলার বড়পলাশবাড়ী ইউনিয়নের নাগর ভিটা মেইন সীমান্ত পিলারের আশপাশ থেকে বাংলাদেশি দুই যুবক আব্দুল হামিদ ও ইব্রাহিমকে আটক করে নিয়ে যায়, ভারতের সীমান্তরক্ষী বাহিনীর উত্তর দিনাজপুর জেলার গোয়ালপুকুর তিনগাঁও ক্যাম্প বিএসএফ।এ বিষয়ে বালিয়াডাঙ্গী থানার তদন্তকারী কর্মকর্তা (ওসি) দিবাকর অধিকারী বলেন, সকালে জানতে পারি বালিয়াডাঙ্গী উপজেলার বড়পলাশবাড়ী ইউনিয়নের দুই যুবককে সীমান্ত এলাকা থেকে ধরে নিয়ে গেছে বিএসএফ। তবে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) থেকে আমাদের এখন পর্যন্ত কিছুই জানানো হয়নি।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page