১৬ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩১শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
সদরের দক্ষিণ ডিককুলে মাদকাসক্ত ছোট ভাইয়ের হামলায় বড় ভাই গুরুতর আহত আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৬ উদযাপন উপলক্ষে অভ্যন্তরীণ আইন-শৃঙ্খলা রক্ষার্থে বিজিবি মোতায়েন সম্পর্কে প্রেস ব্রিফিং প্রদান প্রসংগে রুহিয়ায় ভোটকেন্দ্র ও পূজামণ্ডপ পরিদর্শন ইউএনও রাজশাহী স্বাস্থ্য সুরক্ষায় নিয়মিত হাত ধোয়ার অভ্যাস গড়ে তুলতে হবে: ইউএনও পবা মানসম্মত শিক্ষা ও সৎ মানুষ গঠনে অভিভাবক-শিক্ষক যৌথ প্রচেষ্টার আহ্বান নারীর নিরাপত্তায় পথ দেখাচ্ছে ‘সেইভ আওয়ার উইমেন’ নাগেশ্বরীতে সার ডিলারশিপ নিয়ে বিরোধ, হত্যার হুমকির অভিযোগে ছাত্রদলের মানববন্ধন নরসিংদীর শিবপুরে পূজা মন্ডপে অনুদান প্রদান করছেন মনজুর এলাহী এমপি জামালপুরে ডিবি পুলিশের অভিযানে জাল মার্কিন ডলারসহ গ্রেপ্তার ২ বিদ্যুৎ উৎপাদনে নতুন মাইলফলক, পাবনা পবিস-১ ও শফিক গ্রুপের সমঝোতা স্মারক স্বাক্ষর
আন্তর্জাতিক:
নারীর নিরাপত্তায় পথ দেখাচ্ছে ‘সেইভ আওয়ার উইমেন’ সাতকানিয়ায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে সংবাদ সম্মেলন। রিয়াদ বিমানবন্দরে হামলা: ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের সহায়তার দাবি এনসিপির নেপালে সাহসী সাংবাদিকতার জন্য শহীদুল ইসলাম বাবরকে ফুলেল শুভেচ্ছা সমাজসেবায় বিশেষ অবদান: স্বর্ণপদক ও সম্মাননা পেলেন নাহিদ উজ্জামান শিল্পী শিমলার মুকুটে নেপাল-বাংলাদেশ বন্ধুত্বের অনন্য স্বীকৃতি জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা
     
             

নিহত মকবুল আলীর পরিবারের নিরাপত্তার দাবীতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

সুনামগঞ্জ জেলা প্রতিনিধি >>> সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার মান্নারগাঁও ইউনিয়নের রাজারগাঁও গ্রামের নিহত মকবুল আলী ওরফে মকবুল মিয়ার পরিবারবর্গ ও স্বজনের উদ‍্যোগে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে সুনামগঞ্জ শহরের পৌর মার্কেটে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।সংবাদ সম্মেলনে লিখিত বক্তব‍্য পাঠ করেন নিহত মকবুল আলীর স্ত্রী মোছা. রহমতুন নেছা।তিনি তাঁর বক্তব‍্যে জানান, মান্নারগাঁও ইউপি’র রাজারগাঁও গ্রামের নিহত মকবুল আলী হত্যা মামলার আসামীরা জামিন পেয়ে মামলা তুলে নেওয়ার হুমকি দিচ্ছে এবং নানাভাবে ষড়যন্ত্রের মাধ‍্যমে হয়রানি করছে।তিনি জানান, বিগত ২২.০৭.২০২৪ ইং সোমবার সকাল অনুমান ৯ ঘটিকায় ভূমি সংক্রান্ত শত্রুতার জের ধরে আসামীরা মকবুল আলী ওরফে মকবুল মিয়াকে বেদড়ক মারপিট করে। এ ঘটনায় মকবুল আলী মারা যান। এ ঘটনার তিন দিন পর গত ২৫.০৭.২০২৪ইং দোয়ারাবাজার থানায় ৩৪ জনকে আসামী করে মামলা দায়ের করেন। পরবর্তীতে পালিয়ে থাকা আসামীরা আদালত থেকে জামিন নেয়। হ‍ত‍্যা মামলার এসব আসামীরা জামিন পাওয়ার পর বাদী ও তার পরিবারের লোকজনকে নানাভাবে হয়রানি করছে এবং প্রতিনিয়ত প্রাণনাশের হুমকি দিয়ে আসছে।তিনি জানান, আমরা যে মকবুল আলী ওরফে মকবুল মিয়া হত‍্যা মামলা দায়ের করেছি, সেই মামলায় উল্লেখিত আসামীদের মধ‍্য থেকে কিছু আসামীর নাম চার্জশীট থেকে বাদ দেয় পুলিশ। চার্জশীট থেকে বাদ পড়া আসামীগণ এবং আদালত থেকে জামিন পাওয়া আসামীগণসহ অন‍্যান‍্য আসামীগণ আক্রোশমূলকভাবে নিহতের পরিবার ও স্বজনদের চলাফেরায় নানা ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে।তিনি আরও জানান, বর্তমানে তাদের উপর বেপরোয়া হয়ে উঠেছে আসামীগণ। যেকোনো সময় জানমালের ক্ষতি করতে পারে এমন আশংকা তাদের। রাতের বেলায় ঘর-বাড়িতে ইট পাটকেল নিক্ষেপ করে। যেকোনো সময় গরু ছাগল চুরি করা, ঘরের মালামাল লুট করা ইত‍্যাদি দুশ্চিন্তায় আছেন তারা।তাই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করে তাদের জানমালের নিরাপত্তা চান নিহতের পরিবার ও স্বজনেরা।এ সময় সংবাদ সম্মেলনে নিহতের মেয়ে সুর জাহান বেগম ও নুর জাহান বেগম, ছেলে সুজন মিয়া, স্ত্রী নাজমা বেগম, গোপেন্দ্র কুমার দাস, পঞ্চানন দাসসহ বিভিন্ন মিডিয়ার গণমাধ‍্যমকর্মীরা উপস্থিত ছিলেন মোঃরফিকুল ইসলাম সোহাগ সুনামগঞ্জ জেলা প্রতিনিধি

৭/৪/২৫

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page