২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
সোনারগাঁয়ে আইনশৃঙ্খলায় পরিবর্তনের বার্তা, ওসি হিসেবে যোগ দিচ্ছেন গোলাম সারোয়ার চকরিয়ায় নারী পাচারকারী চক্রের হোতা শিমা গ্রেপ্তার: অপহৃত মাদরাসাছাত্রী উদ্ধার স্থবির শান্তি আলোচনা শুরু করতে প্রস্তাব দিয়েছে ইরান যে ৬ কৌশলে চিনি খাওয়া ছাড়তে পারেন জিরা নাকি মৌরির পানি? চাটখিলে আন্তর্জাতিক শ্রমিক দিবসে সমাবেশ, আলোচনা সভা ও বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত সাতকানিয়ায় মে দিবসের বর্ণাঢ্য কর্মসূচি-প্রধান অতিথি শাহজাহান চৌধুরী শিবপুরে মহান মে দিবস পালিত পটুয়াখালীতে মে দিবস ও স্বাস্থ্য দিবস পালন: আলোচনায় শ্রমিকের নিরাপত্তা ও ন্যায্য মজুরি কক্সবাজারে প্রশ্ন ফাঁসের গুজব ছড়িয়ে প্রতারণা কিশোর গ্রেফতার।
আন্তর্জাতিক:
লেবাননে ইসরাইলি হামলা ৩ স্বাস্থ্যকর্মীসহ নিহত ৫ জাতিসংঘের পরবর্তী মহাসচিব কে লড়াইয়ে ৪ শীর্ষ প্রার্থী মধ্যপ্রাচ্য সংকটে বিপাকে ভারতের বিমান খাত: জ্বালানির আকাশচুম্বী দামে বন্ধ হওয়ার শঙ্কা দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা, জোরদার করা হয়েছে নজরদারি লাহোর থেকে যাতি উমরা স্মৃতির অলিন্দে পাঞ্জাবের আতিথ্য তুরস্কের কাছে ১০০ কোটি ডলার ও সুন্দরী স্ত্রী চাইলেন উগান্ডার সেনাপ্রধান ইউরেনিয়াম সমৃদ্ধকরণে কোনো সীমাবদ্ধতা মানবে না ইরান।। ইসরায়েলি ও মার্কিন বিমান হামলায় আহত ইরানি নেতা কামাল খারাজির মৃত্যু নিখোঁজ পাইলট উদ্ধারের আড়ালে ইউরেনিয়াম চুরির চেষ্টা ছিল বলে অভিযোগ ইরানের ইরানকে ট্রাম্পের আলটিমেটাম ৪৮ ঘণ্টায় হরমুজ না খুললে নামবে নরক
     
             

উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করলেন অস্ট্রেলিয়ান হাইকমিশনের প্রতিনিধি দল

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

শ.ম.গফুর >>> উখিয়ার ময়নারঘোনা রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন অস্ট্রেলিয়ান হাই কমিশনার মিসেস সুসান রাইলের নেতৃত্বে ৫ সদস্যের একটি প্রতিনিধিদল। এ সময় তারা আইওএম পরিচালিত উইমেন্স গার্লস সেভ স্পেস এবং রোহিঙ্গা কালচারাল মেমোরি সেন্টার ঘুরে দেখেন।রবিবার (৬ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় উখিয়া ময়নারঘোনা ১১ ও ১৮ নম্বর রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেন।প্রতিনিধিদলের সদস্যদের মধ্যে ছিলেন ঢাকাস্থ অস্ট্রেলিয়ান হাইকমিশনার মিসেস সুসান রাইল, বাংলাদেশ অস্ট্রেলিয়ান হাইকমিশনারের সচিব (১ম) মি. নিক ম্যাকলিন, অস্ট্রেলিয়ান হাইকমিশনারের উপদেষ্টা সচিব (৩য়) মা. হামাহ হোসেন, অস্ট্রেলিয়ান হাইকমিশনারের সিনিয়র হিউম্যানিটেরিয়ান প্রোগ্রাম ম্যানেজার মিসেস বনশ্রী সরকার, অস্ট্রেলিয়ান হাইকমিশনারের হিউম্যানিটেরিয়ান প্রোগ্রাম অফিসার মি. হাসিন সাদাব ভূঁইয়া।রোহিঙ্গা ক্যাম্পে আইনশৃঙ্খলায় নিয়োজিত ৮ এপিবিএন উপপরিদর্শক মোহাম্মদ আশিকুর রহমান জানান, সকালে উখিয়া ময়নারঘোনা রোহিঙ্গা ক্যাম্পে অস্ট্রেলিয়ান হাই কমিশনারের নেতৃত্বে ৫ সদস্যের একটি প্রতিনিধিদল পরিদর্শনে আসেন। তারা ক্যাম্প ১২’র জি/২ ব্লকে অবস্থিত ইউএনএইচসিআর পরিচালিত যৌথ নিবন্ধন সাইটে উপস্থিত ব্যক্তিবর্গের সাথে মতবিনিময় করেন এবং তাদের কার্যক্রম সম্পর্কে অবগত হন।এছাড়াও তারা রোহিঙ্গাদের ডাটাবেজ রেজিস্ট্রার সেন্টার পরিদর্শন করেন। মিয়ানমার থেকে আগত নতুন রোহিঙ্গাদের ডাটা রেজিষ্ট্রেশন কার্যক্রম প্রক্রিয়া ঘুরে দেখেন।এদিকে দুপুরে প্রতিনিধিদলটি ক্যাম্প ১৮ ই ব্লকে আইওএম’র পরিচালিত উইমেন্স গার্লস শ্যাপ স্পেস এবং রোহিঙ্গা কালচারাল মেমোরি সেন্টার পরিদর্শন করেন। ম্যাপ-স্কেচের মাধ্যমে পূর্বে মিয়ানমারে রোহিঙ্গাদের বসবাসরত এরিয়া এবং বর্তমানে উক্ত ক্যাম্পের এরিয়া সম্পর্কে বিস্তারিত ব্রিফিং প্রদান করেন।প্রতিনিধিদলটি পরবর্তীতে দুপুর ২টা ৫০ মিনিটের সময় উখিয়ার ময়নারঘোনা রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প থেকে কক্সবাজারের উদ্দেশ্যে রওনা হ্ন।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page