২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
সোনারগাঁয়ে আইনশৃঙ্খলায় পরিবর্তনের বার্তা, ওসি হিসেবে যোগ দিচ্ছেন গোলাম সারোয়ার চকরিয়ায় নারী পাচারকারী চক্রের হোতা শিমা গ্রেপ্তার: অপহৃত মাদরাসাছাত্রী উদ্ধার স্থবির শান্তি আলোচনা শুরু করতে প্রস্তাব দিয়েছে ইরান যে ৬ কৌশলে চিনি খাওয়া ছাড়তে পারেন জিরা নাকি মৌরির পানি? চাটখিলে আন্তর্জাতিক শ্রমিক দিবসে সমাবেশ, আলোচনা সভা ও বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত সাতকানিয়ায় মে দিবসের বর্ণাঢ্য কর্মসূচি-প্রধান অতিথি শাহজাহান চৌধুরী শিবপুরে মহান মে দিবস পালিত পটুয়াখালীতে মে দিবস ও স্বাস্থ্য দিবস পালন: আলোচনায় শ্রমিকের নিরাপত্তা ও ন্যায্য মজুরি কক্সবাজারে প্রশ্ন ফাঁসের গুজব ছড়িয়ে প্রতারণা কিশোর গ্রেফতার।
আন্তর্জাতিক:
লেবাননে ইসরাইলি হামলা ৩ স্বাস্থ্যকর্মীসহ নিহত ৫ জাতিসংঘের পরবর্তী মহাসচিব কে লড়াইয়ে ৪ শীর্ষ প্রার্থী মধ্যপ্রাচ্য সংকটে বিপাকে ভারতের বিমান খাত: জ্বালানির আকাশচুম্বী দামে বন্ধ হওয়ার শঙ্কা দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা, জোরদার করা হয়েছে নজরদারি লাহোর থেকে যাতি উমরা স্মৃতির অলিন্দে পাঞ্জাবের আতিথ্য তুরস্কের কাছে ১০০ কোটি ডলার ও সুন্দরী স্ত্রী চাইলেন উগান্ডার সেনাপ্রধান ইউরেনিয়াম সমৃদ্ধকরণে কোনো সীমাবদ্ধতা মানবে না ইরান।। ইসরায়েলি ও মার্কিন বিমান হামলায় আহত ইরানি নেতা কামাল খারাজির মৃত্যু নিখোঁজ পাইলট উদ্ধারের আড়ালে ইউরেনিয়াম চুরির চেষ্টা ছিল বলে অভিযোগ ইরানের ইরানকে ট্রাম্পের আলটিমেটাম ৪৮ ঘণ্টায় হরমুজ না খুললে নামবে নরক
     
             

পটুয়াখালী জেলা কারাগারে কারারক্ষীর ঝুলন্ত মরদেহ উদ্ধার।

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

মোঃ আরাফাত তালুকদার জেলা প্রতিনিধি পটুয়াখালী >>> পটুয়াখালী জেলা কারাগারে শাজিদুল ইসলাম (৪২) নামে এক কারারক্ষীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি আত্মহত্যা করেছেন। তবে বিষয়টি তদন্তাধীন রয়েছে। কারাগার সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো মঙ্গলবার রাত ৭টা ৩০ মিনিটে রোল কলের সময় শাজিদুল ইসলামকে উপস্থিত না পেয়ে সহকর্মীরা তার খোঁজ নিতে শুরু করেন। একপর্যায়ে তারা ব্যারাকে গিয়ে তার কক্ষের দরজা বন্ধ দেখতে পান। সন্দেহ হলে দরজা খুলে ভেতরে প্রবেশ করে তারা তাকে সিলিং ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। সঙ্গে সঙ্গে বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হলে তারা ঘটনাস্থলে এসে তাকে উদ্ধার করে পটুয়াখালী সদর হাসপাতালে নিয়ে যান। তবে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার পর সহকর্মীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। প্রাথমিকভাবে তারা ধারণা করছেন, ঈদের ছুটির জন্য আবেদন করলে তা না মঞ্জুর করায় এবং উপরন্তু গালিগালাজের শিকার হওয়ায় মানসিক চাপে তিনি আত্মহত্যা করেছেন। তবে বিষয়টি নিশ্চিত হতে আইনশৃঙ্খলা বাহিনী তদন্ত শুরু করেছে। এ বিষয়ে পটুয়াখালী জেলা পুলিশ সুপার বলেন, শাজিদুল ইসলামের ঝুলন্ত মরদেহ উদ্ধারের বিষয়টি আমরা শুনেছি। বর্তমানে তার পরিবারের সঙ্গে কথা বলা হচ্ছে এবং ঘটনার বিস্তারিত তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এ ঘটনায় তার পরিবার, সহকর্মী ও কারাগারের অন্যান্য কর্মচারীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। তদন্ত শেষে তার মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটন হবে বলে সংশ্লিষ্টরা আশাবাদী।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page