৩রা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
শাজাহানপুরে একই কৃষকের সেচের ট্রান্সফরমার বারবার চুরি, প্রতিকার নেই সাতকানিয়ায় বিএনপির প্রার্থী মনোনয়ন কর্মশালার সময়সূচি ঘোষণা নেপালে সাহসী সাংবাদিকতার জন্য শহীদুল ইসলাম বাবরকে ফুলেল শুভেচ্ছা রাজশাহীতে সড়কে শৃঙ্খলা ফেরাতে বিশেষ অভিযান, আটক ৫৫ যানবাহন ফরিদপুর পৌরসভায় পরিচ্ছন্নতা ও মশক নিধন কার্যক্রম রাজশাহী সীমান্তে বিজিবি কর্তৃক পৃথক স্থানে অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ ভারতীয় মাদক এবং চোরাচালানী মালামাল জব্দ চাটখিলে শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে মেয়র প্রার্থী মাসুদ রানা’র ছাতা বিতরণ প্রধানমন্ত্রীকে নব্য ফ্যাসিবাদের পাহারাদার বললেন নাসিরউদ্দীন পাটোয়ারী কোম্পানীগঞ্জ ছাত্রদলের নবগঠিত কমিটিকে শুভেচ্ছা জানিয়ে আনন্দ মিছিল। আসন্ন শারদীয় দূর্গোৎসব শান্তিপূর্ণ পরিবেশে উদযাপনের লক্ষ্যে সুনামগঞ্জে মতবিনিময় সভা
আন্তর্জাতিক:
নেপালে সাহসী সাংবাদিকতার জন্য শহীদুল ইসলাম বাবরকে ফুলেল শুভেচ্ছা সমাজসেবায় বিশেষ অবদান: স্বর্ণপদক ও সম্মাননা পেলেন নাহিদ উজ্জামান শিল্পী শিমলার মুকুটে নেপাল-বাংলাদেশ বন্ধুত্বের অনন্য স্বীকৃতি জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক ফিলিস্তিনি শরণার্থীদের সেবায় অটল ইউএনআরডব্লিউএ, কার্যক্রম বন্ধের দাবি প্রত্যাখ্যান বদলাচ্ছে বৈশ্বিক বিমান চলাচলের চিত্র: দুবাইয়ের ট্রানজিট প্রবণতা ও নতুন ডিজিটাল নিয়ম
     
             

সোনাকানিয়ার ইউপি সদস্যের উপর হামলা, অর্থ লুট

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

দক্ষিণ চট্টগ্রামের সাতকানিয়ায় নিজ ব্যবসা প্রতিষ্ঠান থেকে মোটরসাইকেলযোগে বাড়ি ফেরার পথে সাবেক এক ইউপি সদস্যের উপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে।

মঙ্গলবার (১ এপ্রিল) রাতে উপজেলার সোনাকানিয়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ডিলার পাড়ার তিনপথের মাথা এলাকায় এ ঘটনা ঘটে।

হামলার শিকার ইউপি সদস্যের নাম আবদুল মজিদ (৪৮)। তিনি সোনাকানিয়া ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি সদস্য ও  মির্জাখীল বাজারের মধুবন নামক মিষ্টির দোকানের ব্যবসায়ী এবং ওই এলাকার মৃত কালু মিয়ার ছেলে। সন্ত্রাসীরা চলে যাওয়ার সময় আবদুল মজিদের সাথে থাকা ১ লাখ ৩০ হাজার টাকা ও মোবাইল ফোন লুটে নেয় তারা।

সাবেক ইউপি সদস্যের ছোটভাই মোহাম্মদ আবদুল মালেক জানান, আমার ভাই দোকান বন্ধ করে রাতে মোটরসাইকেল নিয়ে বাড়িতে আসার পথে আমাদের পাড়ার (ডিলার পাড়া) তিন পথের মাথায় পৌঁছলে সশস্ত্র সন্ত্রাসীরা প্রথমে মুখে স্প্রে মারে। পরে ধারালো কিরিচের কোপ দিয়ে মাথার ডান পাশে আঘাত করে মাটিতে ফেলে দেয়। এসময় তাদের হাতে থাকা লোহার রড ও মোটরসাইকেলের চেন দিয়ে ডান পাসহ সমস্ত শরীর আঘাত করে মৃত ভেবে রাস্তার পাশে ফেলে দিয়ে ফাঁকা গুলি ছুড়তে ছুড়তে পূর্বদিকে চলে যায়।এসময় সন্ত্রাসীরা বড় ভাইয়ের নিকট থাকা কালো পলিথিনে মোড়ানো এক লাখ ৩০ হাজার টাকা ও তার ব্যবহৃত মোবাইল নিয়ে যায়। এ ঘটনায় আমরা থানায় মামলা করব।

সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা  (ওসি) মো.জাহেদুল ইসলাম জানান, খবর পেয়ে আজ বুধবার সকালে সাবেক ইউপি সদস্যের বাড়িতে পুলিশ পাঠিয়ে বিস্তারিত জানার চেষ্টা করেছি। বিষয়টি নিয়ে আরও বেশি জানার জন্য তদন্ত চলমান রয়েছে। তবে এ ঘটনায় এখনও কেউ থানায় অভিযোগ বা মামলা করেনি।

সূত্র  পূর্বকোণ

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page