১৬ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩১শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
সদরের দক্ষিণ ডিককুলে মাদকাসক্ত ছোট ভাইয়ের হামলায় বড় ভাই গুরুতর আহত আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৬ উদযাপন উপলক্ষে অভ্যন্তরীণ আইন-শৃঙ্খলা রক্ষার্থে বিজিবি মোতায়েন সম্পর্কে প্রেস ব্রিফিং প্রদান প্রসংগে রুহিয়ায় ভোটকেন্দ্র ও পূজামণ্ডপ পরিদর্শন ইউএনও রাজশাহী স্বাস্থ্য সুরক্ষায় নিয়মিত হাত ধোয়ার অভ্যাস গড়ে তুলতে হবে: ইউএনও পবা মানসম্মত শিক্ষা ও সৎ মানুষ গঠনে অভিভাবক-শিক্ষক যৌথ প্রচেষ্টার আহ্বান নারীর নিরাপত্তায় পথ দেখাচ্ছে ‘সেইভ আওয়ার উইমেন’ নাগেশ্বরীতে সার ডিলারশিপ নিয়ে বিরোধ, হত্যার হুমকির অভিযোগে ছাত্রদলের মানববন্ধন নরসিংদীর শিবপুরে পূজা মন্ডপে অনুদান প্রদান করছেন মনজুর এলাহী এমপি জামালপুরে ডিবি পুলিশের অভিযানে জাল মার্কিন ডলারসহ গ্রেপ্তার ২ বিদ্যুৎ উৎপাদনে নতুন মাইলফলক, পাবনা পবিস-১ ও শফিক গ্রুপের সমঝোতা স্মারক স্বাক্ষর
আন্তর্জাতিক:
নারীর নিরাপত্তায় পথ দেখাচ্ছে ‘সেইভ আওয়ার উইমেন’ সাতকানিয়ায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে সংবাদ সম্মেলন। রিয়াদ বিমানবন্দরে হামলা: ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের সহায়তার দাবি এনসিপির নেপালে সাহসী সাংবাদিকতার জন্য শহীদুল ইসলাম বাবরকে ফুলেল শুভেচ্ছা সমাজসেবায় বিশেষ অবদান: স্বর্ণপদক ও সম্মাননা পেলেন নাহিদ উজ্জামান শিল্পী শিমলার মুকুটে নেপাল-বাংলাদেশ বন্ধুত্বের অনন্য স্বীকৃতি জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা
     
             

সুন্দরবনের তেইশের ছিলায় আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৬ ইউনিট

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

প্রতিনিধি মোংলা >>> সুন্দরবনের তেইশের ছিলার শাপলার বিল এলাকার আগুন অন্তত আধা কিলোমিটারজুড়ে ছড়িয়ে পড়ায় আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট।খুলনা ফায়ার সার্ভিসের উপ-পরিচালক মতিয়ার রহমান জানান, ‘কলমতেজী এলাকার আগুনের তুলনায় এটি আরও তীব্র। আগুন বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়েছে। বাগেরহাট ও খুলনা থেকে ছয়টি ফায়ার সার্ভিস ইউনিট রোববার থেকে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। এখন পানি ছিটানো শুরু হয়েছে।’ তিনি জানান ৮টি ইউনিটের ৪১ জন সদস্য সকালে আবার কাজ শুরু করেছে । আমাদের সাথে বনবিভাগ ও স্থানীয় লোকজন সহযোগিতা করছেন।সুন্দরবন পূর্ব বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) কাজী মোহাম্মদ নুরুল করিম বলেন, ‘আমরা যখন কলমতেজী টহল ফাঁড়ির আগুন নেভানোর কাজ করছিলাম, তখন শাপলার বিল এলাকায় নতুন করে আগুনের সূত্রপাত হয়।’তিনি জানান, ড্রোন ও জিপিএস ট্র্যাকিং ব্যবহার করে ফায়ার সার্ভিস কর্মীরা গতকাল সকাল সাড়ে ১১টার দিকে আগুনের উৎস শনাক্ত করেন এবং দ্রুত ঘটনা¯স্থলে পৌঁছান।এখানে এসে আমরা কিছু এলাকায় তীব্র আগুন দেখতে পাই। অন্যদিকে কিছু জায়গা থেকে ঘন ধোঁয়া বের হচ্ছে। বনের ভেতরে হালকা বাতাস থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ছে।স্থানীয় গ্রামবাসী ও বন কর্মকর্তাদের সহায়তায় আমরা আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ করেছি। এরপর পাইপের সাহায্যে আমরা পানি দেওয়া শুরু করেছি।তবে কত একর বনভূমি আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। কলমতেজীর মতো, শাপলার বিলের আশপাশেও পানির উৎস তিন কিলোমিটার দূরে।কলমতেজির আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে থাকলেও এলাকাটি পর্যবেক্ষণে রাখা হয়েছে।শনিবার সুন্দরবন পূর্ব বন বিভাগের চাঁদপাই রেঞ্জের কলোমতেজী টহল ফাঁড়ি এলাকায় আগুন লাগে। তবে ফায়ার সার্ভিস সেটি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। তবুও ওই এলাকাটিতে সতর্কতার জন্য এলাকাটি নজরদারিতে রাখা হয়েছে।আগুনের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণে চাঁদপাই রেঞ্জের সহকারী বন সংরক্ষক দীপন চন্দ্র দাসের নেতৃত্বে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।চাঁদপাই রেঞ্জের সহকারী বন সংরক্ষক দীপন চন্দ্র দাস জানান, ‘আমরা এখনো নিশ্চিত নই কিভাবে আগুনের সূত্রপাত হলো বা ঠিক কতটুকু ক্ষতি হয়েছে। তদন্ত শেষে বিস্তারিত জানানো হবে।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page