১লা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
শিবপুরে মহান মে দিবস পালিত পটুয়াখালীতে মে দিবস ও স্বাস্থ্য দিবস পালন: আলোচনায় শ্রমিকের নিরাপত্তা ও ন্যায্য মজুরি কক্সবাজারে প্রশ্ন ফাঁসের গুজব ছড়িয়ে প্রতারণা কিশোর গ্রেফতার। বাঁশখালী ইকোপার্কের আতংক ছিনতাইকারী জসিম গ্রেফতার চাঁপাইনবাবগঞ্জে বীরশ্রেষ্ঠ শহীদ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সেতুর টোল প্রত্যাহারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত অবশেষে পটিয়ায় নির্মিত হচ্ছে মিনি স্টেডিয়াম। চট্টগ্রামে কোস্ট গার্ডের হাতে ৭০ লাখ টাকার বিদেশি মদ জব্দ ইপিজেডে কোস্টগার্ডের অভিযান ৭০ লাখ টাকার বিদেশি মদ উদ্ধার প্রতিপক্ষকে ঘুষি দিয়ে ১৩ ম্যাচ নিষিদ্ধ আর্জেন্টাইন গোলরক্ষক শত্রুর হার্ট অ্যাটাক হওয়ার মতো অস্ত্র সামনে আনতে যাচ্ছে ইরান
আন্তর্জাতিক:
লেবাননে ইসরাইলি হামলা ৩ স্বাস্থ্যকর্মীসহ নিহত ৫ জাতিসংঘের পরবর্তী মহাসচিব কে লড়াইয়ে ৪ শীর্ষ প্রার্থী মধ্যপ্রাচ্য সংকটে বিপাকে ভারতের বিমান খাত: জ্বালানির আকাশচুম্বী দামে বন্ধ হওয়ার শঙ্কা দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা, জোরদার করা হয়েছে নজরদারি লাহোর থেকে যাতি উমরা স্মৃতির অলিন্দে পাঞ্জাবের আতিথ্য তুরস্কের কাছে ১০০ কোটি ডলার ও সুন্দরী স্ত্রী চাইলেন উগান্ডার সেনাপ্রধান ইউরেনিয়াম সমৃদ্ধকরণে কোনো সীমাবদ্ধতা মানবে না ইরান।। ইসরায়েলি ও মার্কিন বিমান হামলায় আহত ইরানি নেতা কামাল খারাজির মৃত্যু নিখোঁজ পাইলট উদ্ধারের আড়ালে ইউরেনিয়াম চুরির চেষ্টা ছিল বলে অভিযোগ ইরানের ইরানকে ট্রাম্পের আলটিমেটাম ৪৮ ঘণ্টায় হরমুজ না খুললে নামবে নরক
     
             

তানোরে দাদন ব্যবসায়ীর লাঞ্ছনা সইতে না পেরে বিষপানে আত্মহত্যা 

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

সোহেল রানা,তানোর(রাজশাহী)প্রতিনিধি >>> রাজশাহীর তানোরে ভয়ংকর সুদখোর যুবদল নেতা বিএম আলীর মারধর ও লাঞ্ছনা সইতে না পেরে এক ভুটভুটি চালক বিষপানে আত্মহত্যা করেছে। সোমবার দিবাগত রাতে চাঁন্দুড়িয়া ইউনিয়নের (ইউপি) ৫ নম্বর ওয়ার্ড  জুড়ানপুর গ্রামে এই ঘটনা ঘটেছে। নিহতের নাম আরিফ হোসেন (২৬)।সে চাঁন্দুড়িয়া ইউপির জুড়ানপুর গ্রামের ইয়াদ আলীর পুত্র। পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রামেক হাসপাতালে প্রেরণ করেছে।এ ঘটনায় মঙ্গলবার নিহতের ভাই শরিফুল ইসলাম বাদি হয়ে বিএম আলীসহ ৩জনকে আসামি করে তানোর থানায় আত্মহত্যা প্ররোচণার মামলা করেছে।এদিকে ঘটনার পরপরই আসামিরা গা-ঢাকা দিয়েছে।গ্রামবাসী জানান, চাঁন্দুড়িয়া ইউপির জুড়ানপুর গ্রামে হাজি দারেস আলীর পুত্র যুবদল নেতা ভয়ংকর সুদখোর বিএম আলী এলাকার খড়  ব্যবসায়ীসহ বিভিন্ন ব্যক্তিকে দ্বিগুণ দাদনে টাকা দেন। বিএম এর কাছে থেকে ভুটভুটি চালক আরিফ হোসেন ৮০ হাজার টাকা দাদন নেন এই টাকার প্রতি সপ্তাহে  সুদ ৮ হাজার টাকা।প্রায় দেড় বছর যাবত ৮০ হাজার টাকার বিপরীতে প্রতি সপ্তাহে ৮ হাজার টাকা সুদ দিয়ে আসছে আরিফ। কিন্ত্ত এখানো দাদনের ৮০ হাজার টাকা পরিশোধ হয়নি উল্টো এক লাখ ৬০ হাজার টাকা হয়েছে।নিহতের পরিবার জানান, গত সোমবার শেষ বিকেলে সুদের টাকা পরিশোধের জন্য আরিফকে মারধর ও তার পরিবারকে নিয়ে অপ্রকাশযোগ্য ভাষায় গালাগালি করে ভুটভুটি কেড়ে নেয় বিএম। বিএম এর দেয়া লাঞ্ছনা সইতে না পেরে সেই ক্ষোভে সোমবার দিবাগত রাতে আরিফ গ্যাসবড়ি (বিষ) পানে আত্মহত্যা করেছে।এদিকে গ্রামবাসি বিএমের শাস্তির দাবিতে সোচ্চার হয়ে উঠেছে।এবিষয়ে জানতে চাইলে তানোর থানার অফিসার ইনচার্জ(ওসি) আফজাল হোসেন বলেন,এঘটনায় আত্মহত্যা প্ররোচণার অভিযোগে মামলা হয়েছে। তিনি বলেন,লাশের ময়নাতদন্তের জন্য রামেক হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page