১৭ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
নামজারির ঘুষ কাণ্ডে রাঙ্গাবালীর ভূমি কর্মকর্তা  সোবাহান বরখাস্ত মদনে ২০ কেজি গাঁজা সহ নারী ও পুরুষ গ্রেপ্তার। স্বার্থের চর্চা ভুলে বিবেকের চর্চা করুন: পটিয়ায় ডিসি জাহিদ সুনামগঞ্জে মৎস্যপোনা অবমুক্ত ও বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন এমপি নূরুল ইসলাম নগরকান্দায় ফসলি জমি থেকে অবৈধভাবে বালু উত্তোলন করছেন আওয়ামী লীগ নেতা, বিপাকে কৃষক হাটহাজারীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৫ বসতঘর ছাই: প্রায় অর্ধ কোটি টাকার ক্ষয়ক্ষতি, সহযোগিতার আশ্বাস মহেশখালীতে চেকপোস্টে এলজি উদ্ধার, যুবক গ্রেপ্তার বাঘায় ১২৫ বোতল ফেনসিডিলসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার ১৩ বছর ধরে বিনা বেতনে কর্মরত ৫ হাজার স্কুল ২০ হাজার শিক্ষক পটিয়া থানার এসআই জুয়েল জেলার শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার।
আন্তর্জাতিক:
জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক ফিলিস্তিনি শরণার্থীদের সেবায় অটল ইউএনআরডব্লিউএ, কার্যক্রম বন্ধের দাবি প্রত্যাখ্যান বদলাচ্ছে বৈশ্বিক বিমান চলাচলের চিত্র: দুবাইয়ের ট্রানজিট প্রবণতা ও নতুন ডিজিটাল নিয়ম নেপালে বন্যা ও ভূমিধস: ১৫৭ জনের প্রাণহানি, নিখোঁজ চার শতাধিক জাতিসংঘের ভোকেশনাল কেন্দ্রে ইসরাইলি বাহিনীর তল্লাশি, অগ্নিনির্বাপণে বাধা বিশ্বজুড়ে মার্কিন ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত: ট্রাম্প প্রশাসনের নতুন পদক্ষেপ
     
             

ভূরুঙ্গামারীতে জোরপূর্বক জমির ফসল উত্তোলন ও সুপারী গাছ কর্তন

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

কুড়িগ্রাম প্রতিবেদক >>> কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে জোরপূর্বক জমির ফসল উত্তোলন করে নষ্ট করাসহ অর্থশতক সুপারী গাছ কর্তন ও তুলে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে।শুক্রবার (৩১ জানুয়ারি) সকালে উপজেলার আন্ধারীঝাড় ইউনিয়নের ৩নং ওয়ার্ডের বয়খন্ডপাড়ায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় থানায় অভিযোগ করেছে ভুক্তভোগী পরিবার।অভিযোগে জানা যায়, ২০২২ সালে রমজান খাঁর কাছে ৭ শতাংশ জমি ক্রয় করে স্ত্রী জোবেদা বেগমের নামে দেন ছলিমুদ্দিন। ক্রয়ের পর জমিতে সুপারি বাগান লাগিয়ে সবজি চাষাবাদ করছেন ক্রেতার পরিবার। সম্প্রতি এই জমির মালিকানা নিয়ে বিবাদে জড়ায় প্রতিবেশী মহির উদ্দিন। সে জমির মালিকানা দাবি করে বসেন। এ নিয়ে স্থানীয় পর্যায়ে কয়েকবার মিমাংসা হলেও কোন সুরাহা মেলেনি। পরে জমির দাগ ঠিক করা নিয়ে কোর্টে মামলাও করেন ভুক্তভোগী ছলিমুদ্দিন।ভুক্তভোগী পরিবারের অভিযোগ, মামলা চলমান থাকাবস্থায় বিবাদী মহির উদ্দিন জোরপূর্বক তার পাঁচ ছেলে ও ভাতিজাদের নিয়ে জমির ফসল উত্তোলন করে নিয়ে যায় ও নষ্ট করে। আজ সকালে তারা দলবল নিয়ে বাগানের প্রায় পঞ্চাশটি সুপারী গাছ কর্তন করে ও কিছু গাছ তুলে বাড়িতে নিয়ে যায়।অভিযোগের বিষয়ে বিবাদী মহির উদ্দিন বলেন, রমজান খাঁ ওই দাগের জমিটি আমার কাজে বিক্রি করেছেন। আমি সুপারী গাছসহ জমি কিনেছি।তবে সুপারী গাছ গুলো বাদী ছলিমুদ্দিন লাগিয়েছে স্বীকার করে প্রতিবেদকের কাছে মহির উদ্দিন জানান, সুপারি গাছ তোলা ভুল হয়েছে তার। বিবাদী বলেন, ৭শতাংশ জমির দাগ নিয়ে অনেকদিন থেকে বিবাদ চলছে। আমি অনেকদিন থেকেই তাদেরকে জমি থেকে সুপারী গাছ গুলো তুলে নেওয়ার কথা বলছি কিন্তু তারা গাছগুলো তোলেনি। সেজন্য আমি আজ গাছগুলো তুলেছি তারা যদি চায় আমি গাছগুলো ফিরিয়ে দিতে রাজি আছি।ঘটনার বিষয়ে ভূরুঙ্গামারী থানার ওসি আল হেলাল মাহমুদ বলেন,ভুক্তভোগী পরিবারের অভিযোগ পেয়েছি। তদন্তপূর্বক পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে বলে জানান তিনি।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page