৪ঠা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
পানছড়িতে এক মাদক কারবারি ৪০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার প্রধানমন্ত্রীর যুগান্তকারী উদ্যোগ কিশোরগঞ্জে উৎসব মুখর পরিবেশ ভাতা ও ঋণ মেলা সুনামগঞ্জে উপজেলা পরিষদের সম্প্রসারিত প্রশাসনিক ভবণের উদ্বোধন করেন সংসদ সদস্য এড. নুরুল ইসলাম বন্দর ইজারা ইস্যুতে সরকারকে জনগণের কথা শুনতে হবে: বন্দর রক্ষা কমিটি পণ্যজটে চট্টগ্রাম বন্দরের সক্ষমতার ৪০ শতাংশ অকার্যকর, অর্থনীতিতে বাড়ছে নেতিবাচক প্রভাব রাঙ্গুনিয়া যুবদলের নেতা মাকসুদ হত্যা: কিলিং স্কোয়াডের প্রধান দিদার ও সহযোগী আবসার গ্রেপ্তার গর্জনিয়ায় ইউএনও জিল্লুর রহমান: সবুজ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে ফরিদপুরের ভাঙ্গায় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে যায় পটিয়ায় নিহত তোহা মুন্সির হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন চট্টগ্রামে গ্যাসের তীব্র সংকট, রান্না বন্ধ বহু ঘরে রেস্তোরাঁর খাবারের ওপর নির্ভরশীল নগরবাসী
আন্তর্জাতিক:
শাম্মী তুলতুল—বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের সাহিত্য জগতে এক উজ্জ্বল নক্ষত্র হ্যাটট্রিক করে ইতিহাস গড়লেন মেসি কুরাসাওকে হারিয়ে ৭-১ গোলের স্মৃতি ফিরিয়ে আনল জার্মানি মিলান বাংলা প্রেসক্লাব ইতালির আয়োজনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত। মার্কিন বিমান ভূপাতিতের দাবি ইরানের অস্বীকার যুক্তরাষ্ট্রের লেবাননে ইসরাইলি হামলা ৩ স্বাস্থ্যকর্মীসহ নিহত ৫ জাতিসংঘের পরবর্তী মহাসচিব কে লড়াইয়ে ৪ শীর্ষ প্রার্থী মধ্যপ্রাচ্য সংকটে বিপাকে ভারতের বিমান খাত: জ্বালানির আকাশচুম্বী দামে বন্ধ হওয়ার শঙ্কা দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা, জোরদার করা হয়েছে নজরদারি লাহোর থেকে যাতি উমরা স্মৃতির অলিন্দে পাঞ্জাবের আতিথ্য
     
             

ভূয়া এনজিও কর্তৃক বিপুল পরিমাণ টাকা হাতিয়ে নেয়ার অভিযোগে মোড়েলগঞ্জে মানববন্ধন

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

এম ইদ্রিস ইমন,মোরেলগঞ্জ (বাগেরহাট):

বাগেরহাটের মোরেলগঞ্জে দুই শতাধিক মানুষকে প্রলোভনে জড়িয়ে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়ে গা ঢাকা দিয়েছেন মো.এবাদুল ওরফে সাজ্জাদ শেখ নামে এক এনজিও কর্মকর্তা। সাজ্জাদ ও তার সহযোগীদের গ্রেফতারের দাবিতে শনিবার বিকেল ৩টার দিকে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন ভূক্তভোগীরা। ব্যানার-ফেষ্টুনের লেখামতে রেজিষ্ট্রেশবিহীন ওই এনজিওটির নাম “শেখ ফজলুর রহমান সৌদিয়া বহুমুখী প্রকল্প”।
জানা গেছে, পার্শ্ববর্তী ইন্দুরকানি উপজেলার ফজলুর রহমান শেখের ছেলে সাজ্জাদ ওই এনজিওটির পরিচালক পরিচয় দিয়ে দু’বছর পূর্বে মোরেলগঞ্জের চর হোগলাবুনিয়া গ্রামে কিছু জমি কিনে স্থায়ী বাসিন্দা হন। এর পরে তিনি সেখানে বিভিন্ন লোকের জমি লিজ নিয়ে ‘শেখ ফজলুর রহমান ফাউন্ডেশন সৌদিয়া বহুমুখী প্রকল্প’ নামে এনজিও কার্যক্রম শুরু করেন। প্রকল্পের আওতায় কমিউনিটি ক্লিনিক, ছাত্র ও ছাত্রীদের জন্য পৃথক দুটি মাদরাসা, প্রতিবন্ধী বিদ্যালয়, হেফজখানা, গরু-ছাগলে খামার, হাস-মুরগীর খামার, মৎস্য চাষ ও ধান চাষের প্রকল্প প্রতিষ্ঠিত করেন। এসব প্রতিষ্ঠানে চাকুরি দিয়ে দুই শতাধিক নারী পুরুষের নিকট থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছেন। এ ছাড়াও মসজিদ, গৃহ নির্মাণ, লোন দেওয়া ও বিদেশে পাঠানোর কথা বলেও টাকা হাতিয়ে নিয়েছেন স্থানীয়দের নিকট থেকে। রাস্তা নির্মাণের জন্য একটি ভাটা থেকে কয়েক লাখ টাকার ইট, বালু বাকিতে নিয়েছেন।
এলাকাবাসির কাছে আস্থাভাজন হবার লক্ষে এই ‘সাজ্জাদ শেখ’ ওই গ্রামের একটি বেহাল সড়কে উন্নয়নমূলক কাজও শুরু করেছেন। ইউনিয়ন চেয়ারম্যান ও আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে রাস্তার কাজ উদ্বোধনের আনুষ্ঠানিকতায় অতিথির আসনে বসিয়ে সম্মানিত করেন। বিভিন্ন সময়ের অনুষ্ঠানে ব্যবহৃত ব্যানারগুলোতে ইউনিয়ন চেয়ারম্যান, আওয়ামী লীগ নেতা, স্থানীয় এমপি ও শেখ পরিবারের লোকদের ছবি ব্যবহার করা হয়েছে।
সুচতুর সাজ্জাদ এসব প্রতিষ্ঠানের পরিচালক হিসেবে মুহা.বাহ্া আল-দিন(সৌদি নাগরিক) বলে প্রচার করেছেন। নিজেকে দেখিয়েছেন প্রকল্প পরিচালক হিসেবে। প্রকল্পগুলোর আওতায় ৬টি পরিবারকে পাকা ঘর নির্মান করে দিয়েছেন এসব স্থাপনা দেখে মোরেলগঞ্জ ও ইন্দুরকানি উপজেলার ৮ গ্রামের ২৫০ টি পরিবারের লোক বিদেশ যাওয়া, লোন পাওয়া ও চাকুরির আশায় গত দুই বছরে ৩০ হাজার থেকে ৪ লাখ টাকা পর্যন্ত সাজ্জাদ ও তার প্রতিনিধিদের হাতে দিয়েছেন বলে অভিযোগ।
সম্প্রতি চাকুরি পাওয়া লোকজন বেতনের জন্য চাপ দিলে সে পালিয়ে যায়। ভূক্তভোগীরা সাজ্জাদ ও তার সহযোগীদের গ্রেফতার ও বিচারের দাবিতে গতকাল মানববন্ধন ও বিক্ষোভ করেন প্রকল্প এলাকায়। এর আগে তারা উপজেলা নির্বাহী কর্মকর্তা, থানার ওসি, ইউনিয়ন চেয়ারম্যান ও মোরেলগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপারের নিকট লিখিত অভিযোগ করেছেন।এ বিষয়ে কথিত ওই এনজিও কর্মকর্তা সাজ্জাদ মোবাইল ফোনে বলেন, ‘আমি পরিস্থতির শিকার। সরোয়ার মাষ্টারসহ কয়েকজনে আমার নাম করে টাকা নিয়েছে। আমি কারো টাকা আত্মসাৎ করিনি। দোকানে আমার কাছে কিছু টাকা পাবে তা দিয়ে দেব। আমি বসে নেই। আইনের আশ্রয় নেব। পরিস্থিতির কারনে আমি একটু অন্য জায়গায় আছি।এ সম্পর্কে থানার ওসি মো. সাইদুর রহমান বলেন, অভিযোগ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। ঘটনার তদন্ত শুরু হয়েছে।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

সাতকানিয়ায় বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ: শাহজাহান চৌধুরী এমপি
বাঁশখালীতে মাছের ঘের দখল নিয়ে সংঘর্ষ, গুলিতে হতাহত-৩, গ্রেফতার-১০
নগরকান্দায় সালিশ দরবারে উপস্থিত থাকায় মারপিটের ঘটনায় মারপিট, বাড়িঘর ভাঙচুর লুটপাট আহত-১
অস্ত্র উদ্ধারে ডেভিড ইমনসহ ৫ সন্ত্রাসীর ১০ দিনের রিমান্ড চাইবে পুলিশ
সংগীতে বিশেষ অবদান: সম্মাননা পেলেন শিল্পী জুলি
চট্টগ্রামে শিশু মাহফুজ হত্যা মামলায় মৃত্যুদণ্ড, বর্ষা হত্যা মামলায় সাক্ষ্যগ্রহণ শুরু
চট্টগ্রামে অতি ভারী বৃষ্টি টানা বর্ষণে নগরজুড়ে জলাবদ্ধতা, বাসাবাড়িতে পানি
দক্ষিণ আগ্রাপাড়া সমাজের নুতন কমিটি পরিচিতি ও সাধারন সভা অনুষ্ঠিত।

You cannot copy content of this page