২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
সংবাদ প্রকাশের পর প্রশাসনের সহায়তা পেলেন অসহায় বিধবা মিলন রাণী দাস হবিগঞ্জে এনসিপির পদযাত্রায় হামলার অভিযোগ, আহত সারজিস ও পাটওয়ারী অন্যের ব্যথা না বুঝলে সুস্থ সমাজ অসম্ভব: ডিসি জাহিদ নগরকান্দায় ভূমি কর্মকর্তার ঘুষ লেনদেন ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল চট্টগ্রামে শিশু মাহফুজ হত্যা মামলায় মৃত্যুদণ্ড, বর্ষা হত্যা মামলায় সাক্ষ্যগ্রহণ শুরু সাতকানিয়ায় ৭,৮৫০ পিস ইয়াবাসহ ট্রাকচালক আটক বাঁশখালীতে সরকারি নির্দেশ অমান্য করে চলছে এনজিওর কিস্তি আদায়: চরম বিপাকে বন্যা দুর্গতরা ঠাকূরগাঁওয়ে অবস্থায় ট্রাকভর্তি ৩৮০ বস্তা ডিএপি সার জব্দ। জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপন উপলক্ষে কিশোরগঞ্জে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত উখিয়ায় বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারে মুক্তি কক্সবাজারের আর্থিক সহায়তা প্রদান
আন্তর্জাতিক:
শাম্মী তুলতুল—বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের সাহিত্য জগতে এক উজ্জ্বল নক্ষত্র হ্যাটট্রিক করে ইতিহাস গড়লেন মেসি কুরাসাওকে হারিয়ে ৭-১ গোলের স্মৃতি ফিরিয়ে আনল জার্মানি মিলান বাংলা প্রেসক্লাব ইতালির আয়োজনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত। মার্কিন বিমান ভূপাতিতের দাবি ইরানের অস্বীকার যুক্তরাষ্ট্রের লেবাননে ইসরাইলি হামলা ৩ স্বাস্থ্যকর্মীসহ নিহত ৫ জাতিসংঘের পরবর্তী মহাসচিব কে লড়াইয়ে ৪ শীর্ষ প্রার্থী মধ্যপ্রাচ্য সংকটে বিপাকে ভারতের বিমান খাত: জ্বালানির আকাশচুম্বী দামে বন্ধ হওয়ার শঙ্কা দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা, জোরদার করা হয়েছে নজরদারি লাহোর থেকে যাতি উমরা স্মৃতির অলিন্দে পাঞ্জাবের আতিথ্য
     
             

জুট প্রেস শ্রমিকদের মজুরি বিষয়ে দীর্ঘদিনের সমস্যার সমাধান দিলেন শ্রম প্রতিমন্ত্রী

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

নিজস্ব প্রতিবেদক খুলনা

খুলনা অঞ্চলের জুট প্রেস এবং বেলিং সেক্টরের শ্রমিকদের মজুরি বৃদ্ধি বিষয়ে দীর্ঘদিনের চলে আসা সমস্যার সমাধান করলেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান।
গতকাল রাতে খুলনা মহানগরীর বিভাগীয় শ্রম অধিদপ্তরের সভাকক্ষে সরকার-মালিক-শ্রমিক নেতৃবৃন্দদের সাথে ত্রিপক্ষীয় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দীর্ঘ ১১ বছর থেকে চলে আসা সমস্যার সমাধান দেন। সভাটি গতরাত সাড়ে ৮টায় শুরু হয়ে আজ সকাল ১০ টায় সফল সমাধানের মধ্যে দিয়ে শেষ হয়।সভার সিদ্ধান্ত মোতাবেক জুট প্রেস এবং বেলিং সেক্টর শ্রমিকদের মজুরি বৃদ্ধির হার ২৫ শতাংশ। এ বর্ধিত মজুরি ২০১২ সালের ১ জানুয়ারি থেকে কার্যকর হবে। তবে প্রতি শ্রমিক ২০১২ সালের ১ জানুয়ারি থেকে ২০২৩ সালের ৩১ মার্চ পর্যন্ত বর্ধিত মজুরির ১০ শতাংশ এরিয়ার হিসেবে পাবেন। খুলনা অঞ্চলের জুট প্রেস এবং বেলিং সেক্টরের প্রায় ২০ হাজার শ্রমিক এ বর্ধিত মজুরি সুবিধা পাবেন বলে সভা সূত্রে জানা গেছে।খুলনা বিভাগীয় শ্রম দপ্তরের পরিচালক মোঃ মিজানুর রহমানের এর সভাপতিত্বে ইন্ডাস্ট্রিয়াল পুলিশের পুলিশ সুপার কানাই লাল সরকার, বাংলাদেশ জুট এসোসিয়েশনের সভাপতি শেখ সৈয়দ আলী, সাবেক সিনিয়র ভাইস প্রেসিডেন্ট শেখ আবদুল মান্নান, দৌলতপুর জুট প্রেস এন্ড বেলিং ওয়ার্কার ইউনিয়ন এর সভাপতি আব্দুল খালেক, সাধারণ সম্পাদক গাজী আব্দুল কাদের মাস্টারসহ শতাধিক মালিক-শ্রমিক নেতৃবৃন্দ সভায় অংশ করেন।খুলনা অঞ্চলের জুট প্রেস এবং বেলিং সেক্টরের শ্রমিকগণ ২০১১ সাল থেকে মজুরি বৃদ্ধির দাবী জানিয়ে আসছিলেন। এ বিষয়ে গত বছর ২০ অক্টোবর ত্রিপক্ষীয় সভায় মজুরি বৃদ্ধির সিদ্ধান্ত হয়েছিল। পরবর্তীতে এ বছর এ মাসের ৭ তারিখে আরো একটি ত্রিপক্ষীয় সভা অনুষ্ঠিত হয়।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page