১৭ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
সরবরাহ বাড়লেও কমেনি গ্যাস সংকট: পাম্পগুলোতে দীর্ঘ সারি অস্ট্রেলিয়াকে হারিয়ে ঐতিহাসিক জয়, উদযাপনের অপেক্ষায় শান্ত ট্রাম্পের মন্তব্যের কড়া জবাব দিলেন ইরানের সেনাপ্রধান, দিলেন কঠোর হুঁশিয়ারি সৌদিতে নিলামে ৪ কোটি ৩৫ লাখ টাকায় বিক্রি হলো বিরল সাদা বাজপাখির ছানা অস্ট্রেলিয়াকে হারিয়ে ঐতিহাসিক জয়: সাফল্যের নেপথ্যের রহস্য জানালেন শান্ত ফ্যাসিবাদ সরকার ছিল সেই সরকারের কোন সঠিক পলিসি ছিল না— শামা ওবায়েদ সুনামগঞ্জের জেলা প্রশাসকের সাথে বাংলাদেশ জন্মাষ্টমী উদযাপন পরিষদ সুনামগঞ্জ জেলা শাখার নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ দেশের সব জেলা প্রশাসকের জন্য ভূমি মন্ত্রণালয়ের ১৪ নির্দেশনা পুঠিয়ার রাজ- পরিবারের ব্যবহৃত আসবাবপত্র উদ্ধার উখিয়ার বালুখালী কুখ্যাত অস্ত্রধারী সন্ত্রাসী নূরুল আমিন এর সংঘবদ্ধ সন্ত্রাসী চক্রের আতংকে স্থানীয় জনসাধারণ
আন্তর্জাতিক:
ট্রাম্পের মন্তব্যের কড়া জবাব দিলেন ইরানের সেনাপ্রধান, দিলেন কঠোর হুঁশিয়ারি সৌদিতে নিলামে ৪ কোটি ৩৫ লাখ টাকায় বিক্রি হলো বিরল সাদা বাজপাখির ছানা প্রেক্ষাপট: যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের পরাজয় না হওয়া পর্যন্ত পিছু হটবে না ইরান ক্ষমতার পাঁচ বছর: তালেবান শাসিত আফগানিস্তানের অর্জিত সাফল্য ও মানবিক বিপর্যয়ের চিত্র গাজা যুদ্ধবিরতি নিয়ে আলোচনার জন্য মিসর যাচ্ছেন হামাসপ্রধান খলিল আল-হাইয়া আফগানিস্তানে তালেবান শাসনের পাঁচ বছর: অর্জন, ব্যর্থতা ও বর্তমান পরিস্থিতি ইরানি পাইলটদের আটক রাখার দাবি ভিত্তিহীন, জানাল কাতার পররাষ্ট্র মন্ত্রণালয় কারিগরি ত্রুটির কবলে সিঙ্গাপুর এয়ারলাইন্সের ফ্লাইট: নিরাপদে ফিরল সিঙ্গাপুরে ৯০০ কর্মীকে জুম কলে ছাঁটাই করা সেই সিইও বিশাল গার্গ নিজেই বরখাস্ত আলিঙ্গন কূটনীতি নিয়ে রাহুল-বিজেপি বিতর্ক: ইন্দিরা গান্ধীকে টেনে আনলেন নিশিকান্ত
     
             

শ্রমিকলীগ নেতা খোরশেদ এর গ্রেফতার দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ২৪ ঘন্টার আল্টিমেটাম

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

নিজস্ব প্রতিবেদক চট্টগ্রাম >>> বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও চট্টগ্রাম মহানগর আমির সাবেক এমপি ও হুইপ আলহাজ্ব শাহজাহান চৌধুরীর ইমেজ ও ভাবমূর্তি ক্ষুণ্ন করতে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য আবু রেজা নেজামুদ্দীন নদভীর ইশারায় শাহজাহান চৌধুরীর ব্যক্তিগত সচিব (পিএস) মো. আরমান উদ্দিনকে জড়িয়ে মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন সংবাদ সম্মেলনের প্রতিবাদে লোহাগাড়ায় মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।রবিবার ( ২৯ ডিসেম্বর) বিকেলে লোহাগাড়া উপজেলার আমিরাবাদ আধুনিক হাসপাতালের সামনে লোহাগাড়ার সচেতন নাগরিক সমাজ এর ব্যানারে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।মানববন্ধনে বক্তারা বলেন, ফ্যাসিস্ট শেখ হাসিনার অন্যতম দোসর আবু রেজা নদভীর ইন্ধনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র-জনতার উপর হামলাকারী শ্রমিকলীগ নেতা ড্যাম্পার খোরশেদ এর মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন সংবাদ সম্মেলনের মাধ্যমে আলহাজ্ব শাহজাহান চৌধুরীর ইমেজ ও ভাবমূর্তি ক্ষুণ্ন করার অপপ্রয়াসে লিপ্ত হয়েছে।লোহাগাড়ার সাবেক ওসি ও দুদকের মামলার আসামি শাহজাহানের সাথে খোরশেদের অবৈধ সম্পদের সম্পর্ক রয়েছে। এছাড়াও ছাত্র-জনতার আন্দোলনে করা হামলায় তার সরাসরি অংশগ্রহণ ছিল। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের করা মানিলন্ডারিংকারীদের তালিকায় লোহাগাড়া থেকে এক নম্বরে রয়েছে খোরশেদ। নদভীর ইন্ধনে আশ্রয়ে ও প্রশ্রয়ে খোরশেদ যুবলীগের ক্যাডার বাদশা খালেদকে সাথে নিয়ে গরীব অসহায় মানুষদের জায়গা-জমি বিভিন্নভাবে জাল-জালিয়াতি ও দখলের মাধ্যমে হাতিয়ে নিয়েছে।মানববন্ধনে মোহাম্মদ হোসেন নামের এক ভুক্তভোগী বলেন, সৌদি আরবে দীর্ঘ প্রবাসজীবনে আমার সারাজীবনের ইনকাম দিয়ে একটি মার্কেট তৈরি করেছিলাম সেটি সাবেক এমপি নদভীর ইন্ধনে আশ্রয়ে ও প্রশ্রয়ে যুবলীগের ক্যাডার বাদশা খালেদকে সাথে নিয়ে শ্রমিকলীগ নেতা খোরশেদ এস্কাভেটর দিয়ে ভেঙে দখল করে। এরপর আমাকে এবং আমার ছেলেদের ১০/১৫টি মিথ্যা মামলা দিয়ে হয়রানি করেছে। ৫ই আগষ্ট পরবর্তীতেও তাঁর অপতৎপরতা থেমে নেই আবারও মিথ্যা মামলার আসামী করেছে এবং শাহজাহান চৌধুরীর ব্যক্তিগত সচিব (পিএস) মো. আরমান উদ্দিন ও আমার ছেলেকে জড়িয়ে মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন সংবাদ সম্মেলন করে তাঁর দখলদারিত্ব অব্যাহত রাখতে চায়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে আমার অনুরোধ আমার জায়গা ও মার্কেট আমাকে বুঝিয়ে দেওয়া হোক।আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উদ্দেশ্যে বক্তারা বলেন, ফ্যাসিস্ট শেখ হাসিনার দোসর বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলনে হামলাকারী কিভাবে জনসমক্ষে ঘুরাঘুরি করে এবং মিথ্যা ও বানোয়াট সংবাদ সম্মেলন করার সুযোগ পায় সেটায় দায় আপনাদের নিতে আগামী ২৪ ঘন্টার মধ্যে শ্রমিকলীগ নেতা খোরশেদকে গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসার দাবী জানানো হয়।মানববন্ধন ও বিক্ষোভ মিছিলে লোহাগাড়ার সচেতন নাগরিক সমাজ এর পক্ষ থেকে মাস্টার নাছির উদ্দীন, আবদুল গণী, ইকবাল হোসেন, সাইদুর রহমান, মুছা তোরিন, মোহাম্মদ সেলিম সহ হাজার খানেক ছাত্র-জনতা ও সর্বস্তরের জনসাধারণ উপস্থিত ছিলেন।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

উখিয়ার বালুখালী কুখ্যাত অস্ত্রধারী সন্ত্রাসী নূরুল আমিন এর সংঘবদ্ধ সন্ত্রাসী চক্রের আতংকে স্থানীয় জনসাধারণ
উদ্বোধনের আগেই শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনালে পানি লিকেজ, নির্মাণ মান নিয়ে প্রশ্ন
অস্ট্রেলিয়ার মাটিতে ঐতিহাসিক জয়: টাইগারদের ভিডিও কলে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী
দোহাজারী হাইওয়ে থানার ওসির বিরুদ্ধে বেপরোয়া চাঁদাবাজির অভিযোগ
বিদ্যুৎ ও গ্যাস সংকটের জন্য দেশবাসীর কাছে দুঃখ প্রকাশ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
প্রয়াত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আজ
জাতীয় গ্রিডে আবারও গ্যাস সরবরাহ শুরু করলো সামিট এলএনজি টার্মিনাল
একযোগে চাকরি গেল ৪৯ পুলিশ পরিদর্শকের | দৈনিক এদিন

You cannot copy content of this page