২৩শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
শেষ মুহূর্তের গোলে নিউক্যাসলের মাঠে ড্র করল আর্সেনাল কপ-৩১ জলবায়ু সম্মেলন: মূল চুক্তি প্রত্যাখ্যান ইইউ ও বৃটেনের দুদককে অনন্য উচ্চতায় নিতে কাজ করছে বর্তমান কমিশন: চেয়ারম্যান কটিয়াদীতে রাস্তা নিয়ে বিরোধে চাচা শ্বশুরের হামলায় যুবদল নেতার মৃত্যু দুই গোল হজমের পর দুর্দান্ত জয়ে বার্সেলোনার পয়েন্টে এগিয়ে থাকা মধ্যপ্রাচ্যে উত্তেজনায় সৌদি-কাতারসহ উপসাগরীয় শেয়ারবাজারে বড় দরপতন বাংলাদেশসহ ৭ দেশে ত্রাণ বহর পাঠাবে কাতার চ্যারিটি ফিল সিমন্সের ভবিষ্যৎ নিয়ে কী ইঙ্গিত দিলেন বিসিবি সভাপতি তামিম ভিয়েতনামে প্রতিকূল আবহাওয়ায় ১৭ ফ্লাইট ব্যাহত সারাদেশব্যাপী নিষিদ্ধ সংগঠন আওয়ামীলীগের নৈরাজ্যে ও সন্ত্রাসের প্রতিবাদে সুনামগঞ্জ জেলা স্বেচ্ছাসেবকদলের বিক্ষোভ মিছিল
আন্তর্জাতিক:
কপ-৩১ জলবায়ু সম্মেলন: মূল চুক্তি প্রত্যাখ্যান ইইউ ও বৃটেনের মধ্যপ্রাচ্যে উত্তেজনায় সৌদি-কাতারসহ উপসাগরীয় শেয়ারবাজারে বড় দরপতন বাংলাদেশসহ ৭ দেশে ত্রাণ বহর পাঠাবে কাতার চ্যারিটি ভিয়েতনামে প্রতিকূল আবহাওয়ায় ১৭ ফ্লাইট ব্যাহত চট্টগ্রামে ড. ইউনূসের পৈতৃক বাড়ির পরিত্যক্ত গ্যারেজে আগুন, আ জ ম নাছিরের বাসায় পুলিশের তল্লাশি সাতকানিয়া-চন্দনাইশ সীমান্তে অবৈধ রোহিঙ্গা পল্লী: নিরাপত্তা ঝুঁকিতে এলাকা যুক্তরাষ্ট্রে আলী রিয়াজ জিজ্ঞাসাবাদের মুখোমুখি জাতিসংঘ জলবায়ু সম্মেলনে যাচ্ছেন সাতকানিয়ার তরুন মোঃ তহীদুল ইসলাম মাছুম ইসরাইলের জাতীয় নির্বাচনের চূড়ান্ত ফল প্রকাশ স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতির সঙ্গে আরজেএফ প্রতিনিধিদলের মতবিনিময়
     
             

চট্টগ্রাম মহানগরী জামায়াতে ইসলামী মহান বিজয় দিবসের আলোচনা সভায় শাহজাহান চৌধুরী  দেশের স্বাধীনতা- সার্বভৌমত্বের বিরুদ্ধে পরিচালিত ষড়যন্ত্র জনগণ ঐক্যবদ্ধভাবে রুখে দিবে

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

এনামুল হক রাশেদী,চট্টগ্রাম>>> বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য, সংসদীয় দলের সাবেক হুইপ, চট্টগ্রাম মহানগরীর আমীর ও সাবেক এমপি আলহাজ্ব শাহজাহান চৌধুরী বলেছেন আওয়ামীলীগ বাংলাদেশের পুরো ইতিহাসকে বিকৃত করেছে।বাংলাদেশ জামায়াতে ইসলামীকে সম্পূর্ণ অন্যায়ভাবে স্বাধীনতার বিরোধী আখ্যা দিয়ে ৫৩ বছর মিথ্যার আশ্রয়ে জাতিকে বিভ্রান্ত করেছে।এই আওয়ামী লীগ, শেখ মুজিব ও শেখ হাসিনা অপপ্রচারের মাধ্যমে জামায়াতে ইসলামীকে জনগণ থেকে বিচ্ছিন্ন করার অপচেষ্টা চালিয়েছে কিন্তু তারা পারেনি। বরং তারাই জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। দেশের স্বাধীনতা- সার্বভৌমত্বের বিরুদ্ধে পরিচালিত ষড়যন্ত্র জনগণ ঐক্যবদ্ধভাবে রুখে দিবে।জামায়াত ইসলামী চট্টগ্রাম মহানগরীর উদ্যােগে আয়োজিত বিজয় দিবসের এক আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সোমবার (১৬ই ডিসেম্বর) বিজয় দিবস উপলক্ষে চট্টগ্রাম নগরীর দেওয়ান বাজারস্থ বাংলাদেশ ইসলামিক একাডেমি (বিআইএ) মিলনায়তনে  আয়োজিত উক্ত আলোচনা সভায় নগর জামায়াতে সেক্রেটারি অধ্যক্ষ  মুহাম্মদ নুরুল আমিনের সঞ্চালনায়  অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য চট্টগ্রাম মহানগরী নায়েবে আমীর পরিবেশবিদ মুহাম্মদ নজরুল ইসলাম,নগর এসিস্ট্যান্ট সেক্রেটারি মোহাম্মদ উল্লাহ ও ফয়সাল মুহাম্মদ ইউনুস,নগর সাংগঠনিক সম্পাদক ও সাবেক ওয়ার্ড কাউন্সিলর অধ্যক্ষ শামসুজ্জামান হেলালী,শ্রমিক কল্যাণ ফেডারেশন চট্টগ্রাম মহানগরী সভাপতি এস এম লুৎফুর রহমান, নগর কর্মপরিষদ সদস্য আবু হেনা মোস্তফা কামাল ও কোতোয়ালি থানা আমীর আমির হোছাইন,চকবাজার থানা আমীর আহমদ খালেদুল আনোয়ার,বিশিষ্ট চিকিৎসক ও সমাজসেবক  ডা. খাইরুল আনোয়ার,কোতোয়ালী থানা সেক্রেটারি মোস্তাক আহমেদ, চকবাজার থানা সেক্রেটারি সাদুর রশিদ চৌধুরী।শাহজাহান চৌধুরী বলেন, ১৯৪৭, ৭০, ৭৫, ৯০ এর গণঅভ্যুত্থান ২০০১ ভোট বিপ্লবের পরে ২৪ এর ৩৬ জুলাই এটাই প্রমাণ করে হিন্দুস্তান যতই ষড়যন্ত্র করুক বাংলাদেশে এক ইঞ্চি জায়গার উপরেও হিন্দুস্তান আধিপত্য বিস্তার করতে পারবেনা।কারণ এই স্বাধীনতা সার্বভৌমত্ব ও ইসলামের জন্য জামায়াতের নেতৃবৃন্দরা ফাঁসির মঞ্চেও গিয়েছে।এই স্বাধীনতার জন্য ২৪ সালের ৩৬ জুলাই ১৫৮৩ জন দামাল যুবক ছাত্ররা তাদের বুকের তাজা রক্ত দিয়েছে। বাংলাদেশের বিডিআর  হত্যাকাণ্ড এটা সম্পুর্ণ ষড়যন্ত্র।শেখ হাসিনা আর নরেন্দ্র মোদি তাদের গোপন ফোনালাপ ও গোপন ষড়যন্ত্রের মাধ্যমে ২০০৯ সালের ২৫শে ফেব্রুয়ারি বিডিআর হত্যাকাণ্ড সংঘটিত করেছিল।তিনি আরো বলেন,বিজয় দিবসকে তারা তাদের একক সম্পত্তি বানিয়ে ফেলেছিল অথচ আজকে কত সুন্দর সারাদেশে সব দলের অংশগ্রহণে বিজয় দিবস উদযাপন করা হচ্ছে।বিজয় দিবসের নামে হাজার কোটি টাকা লুটপাট করেছে। চিকিৎসার নামে লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করেছে। আমার দেশকে নিয়ে গভীর ষড়যন্ত্র করা হয়েছে। এক এক করে সব ষড়যন্ত্র উন্মোচিত হচ্ছে।

এতে আরো উপস্থিত ছিলেন নগর কর্মপরিষদ সদস্য আবু বকর সিদ্দিক, অধ্যক্ষ মোঃ সাইফুল্লাহ ও হামেদ হাসান ইলাহি।

নগর নায়েবে আমীর পরিবেশবিদ মুহাম্মদ নজরুল ইসলাম বলেন, আওয়ামীলীগ দীর্ঘ ১৮ বছর জামায়াতে ইসলামীকে বিজয় দিবস ও স্বাধীনতা দিবস উদযাপনের সুযোগ দেয়নি। বাংলাদেশের মানচিত্র নিয়ে বিভিন্ন ষড়যন্ত্র চলছে। পূর্ব পাকিস্তানের সীমানাই বাংলাদেশের সীমানা।  এই সীমানার এক ইঞ্চি জায়গাও আমরা ছাড়বো না ইনশাল্লাহ। তারা ১৯০৫ সালের বঙ্গভঙ্গ মেনে নিলে ১৯৪৭ সালে আরো বড় এলাকা নিয়ে বাংলাদেশ স্বাধীন হতো এবং স্বাধীন সত্ত্বা নিয়ে আমরা দাঁড়িয়ে যেতে পারতাম। কিন্তু তারা ১৯০৫ সালের বঙ্গভঙ্গ মেনে নেয়নি যার ফলে ১৯১১ সালে বঙ্গভঙ্গ রদ করতে হয়েছে। এতে করে তারা প্রমাণ করেছে তারা বাংলাদেশের স্বাধীনতা বিরোধী। যারা ১৯০৫ সালের বঙ্গভঙ্গ মেনে নেয়নি তারা আবার ১৯৭১ সালের বঙ্গভঙ্গের সহযোগিতা করেছে তাদের স্বার্থেই। ১৯৪৭ সালকে ধারণ করতে হবে এবং সেটাকে চর্চা করতে হবে। ১৯৪৭ সালে যদি আমরা ব্রিটিশ থেকে স্বাধীনতা অর্জন না করতাম তাহলে বাংলাদেশ স্বাধীন হতো না। কাশ্মীরের স্বাধীনতা চেয়ে তিনি বলেন কাশ্মীরে তাদের গণভোটের অধিকার দিতে হবে। বিশ্বের মানবতাবাদীদেরকে ফিলিস্তিনে স্বাধীনতার পক্ষে দাঁড়ানোর আহ্বান জানান। পাহাড়িদের কে আদিবাসী ঘোষণা দিয়ে উস্কে দিচ্ছে একটি মহল। তাদেরকে উস্কানি দিয়ে পাহাড়কে বিচ্ছিন্ন করার ষড়যন্ত্র করছে। এই ষড়যন্ত্রের বিরুদ্ধে জামায়াতে ইসলামী সব সময় স্বোচ্চার রয়েছে। কোন আন্তর্জাতিক ষড়যন্ত্র, কোন ইন্ডিয়ান ষড়যন্ত্র এদেশে বাস্তবায়ন হতে দেয়া হবে না। হয় বিজয় না হয় শাহাদাত, শাহাদাতের তামান্না নিয়ে এগিয়ে যেতে হবে।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

দুদককে অনন্য উচ্চতায় নিতে কাজ করছে বর্তমান কমিশন: চেয়ারম্যান
পানছড়িতে বিএনপির বিক্ষোভ মিছিল আওয়ামী সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে।
মহেশখালীতে অস্ত্রসহ ২ ডাকাত আটক
মহেশখালীতে সনাতনী সম্প্রদায়ের মাঝে এমপি ফরিদের শীতবস্ত্র বিতরণ
চট্টগ্রামে মেঘলা আকাশ ও গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে বাড়ছে শীতের আমেজ
খেলাধুলার পাশাপাশি মানবিকতায় সতিপাড়া এফসি স্টার ক্লাবের ফ্রি মেডিকেল ক্যাম্প
কক্সবাজার জেলা মহিলা দলের ৫১ সদস্যের নতুন কমিটি অনুমোদন সভাপতি হালেছা বেগম, সাধারণ সম্পাদক ফরিদা ইয়াছমিন
পটিয়ায় মুক্তি পণ দিয়ে ১৮জনের মুক্তি। পাহাড়ী সন্ত্রাসীদের থেকে মুক্তি পেতে সেনাক্যাম্পের দাবি -স্হানীয়দের।

You cannot copy content of this page