২৫শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ ইমাম নির্বাচিত মাওলানা মুহাম্মদ সেলিম আহমদ ঈদুল আজহা উপলক্ষে সুনামগঞ্জ জেলা কারাগারের বন্দীদের মাঝে ঈদুল আযহা উপলক্ষে বস্ত্র বিতরণ চাটখিলে ইসলামী ব্যাংক রক্ষায় গ্রাহকদের মানববন্ধন: স্মারকলিপি হস্তান্তর চাটখিলে শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার দ্রুত বিচারের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান ফরিদপুরের নগরকান্দায় বাস-এ্যাম্বুলেন্স সংঘর্ষে নিহত ৫, আহত কয়েকজন নবাবগঞ্জে কালবৈশাখীর আঘাত,গাছ, ফসল ও বসতবাড়ির ব্যাপক ক্ষতি রপ্তানি কার্গো নিরাপত্তা সক্ষমতায় বড় অগ্রগতি: ঢাকায় EDD পুনর্বহাল, সিলেটে দ্বিতীয় EDS চালু সুনামগঞ্জে চাহিদার চেয়ে বেশি কোরবানিযোগ্য পশু প্রস্তুত, উদ্বৃত্ত ৩ হাজার বিশ্বাসের জায়গাগুলো কতটা নিরাপদ শিশুদের জন্য কক্সবাজার আদালত চত্বরে গোলাগুলি গুলিবিদ্ধ ৫
আন্তর্জাতিক:
লেবাননে ইসরাইলি হামলা ৩ স্বাস্থ্যকর্মীসহ নিহত ৫ জাতিসংঘের পরবর্তী মহাসচিব কে লড়াইয়ে ৪ শীর্ষ প্রার্থী মধ্যপ্রাচ্য সংকটে বিপাকে ভারতের বিমান খাত: জ্বালানির আকাশচুম্বী দামে বন্ধ হওয়ার শঙ্কা দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা, জোরদার করা হয়েছে নজরদারি লাহোর থেকে যাতি উমরা স্মৃতির অলিন্দে পাঞ্জাবের আতিথ্য তুরস্কের কাছে ১০০ কোটি ডলার ও সুন্দরী স্ত্রী চাইলেন উগান্ডার সেনাপ্রধান ইউরেনিয়াম সমৃদ্ধকরণে কোনো সীমাবদ্ধতা মানবে না ইরান।। ইসরায়েলি ও মার্কিন বিমান হামলায় আহত ইরানি নেতা কামাল খারাজির মৃত্যু নিখোঁজ পাইলট উদ্ধারের আড়ালে ইউরেনিয়াম চুরির চেষ্টা ছিল বলে অভিযোগ ইরানের ইরানকে ট্রাম্পের আলটিমেটাম ৪৮ ঘণ্টায় হরমুজ না খুললে নামবে নরক
     
             

মীরসরাইয়ে বিজয় দিবস’র রাতে শহীদ মিনারে ফুল দিতে যাওয়ার পথে বাসের ধাক্কায় যুবদল কর্মী নিহত

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

এম,এ কাশেম,বিশেষ প্রতিনিধি চট্টগ্রাম>>> চট্টগ্রামের মীরসরাইয়ে মহান বিজয় দিবস উপলক্ষে শহীদদের স্মরণে শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানাতে যাওয়ার পথে বাস চাপায় মোঃ আলী হোসেন সুমন (৩৮) নামে এক যুবদল কর্মী নিহত হয়েছেন।রোববার (১৫ ডিসেম্বর) রাত ১১টা ৫০ মিনিটের দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নিজামপুর পুলিশ তদন্ত কেন্দ্রের সামনে এ দুর্ঘটনা ঘটে।নিহত আলী হোসেন মীরসরাই উপজেলার ১৫ নং ওয়াহেদপুর ইউনিয়নের দক্ষিণ ওয়াহেপুর গ্রাম এলাকার মোঃ আখেরুজ্জামানের পুত্র বলে নিশ্চিত হওয়া গেছে।পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, দলীয় কর্মসূচির অংশ হিসেবে মুক্তিযুদ্ধে শহীদদের স্মরণে নিজামপুর সরকারি কলেজ এ থাকা শহীদ মিনারে ফুল দিতে যাচ্ছিলেন আলী হোসেন।তখন দ্রুতগতির একটি বাস থাকা তাকে ধাক্কা দেয়।এতে ঘটনাস্থলেই নিহত হন তিনি।নিহতের চাচা শহিদুল ইসলাম বলেন, আমরা সবাই নিজামপুর সরকারি কলেজ এলাকায় স্থাপিত শহীদ মিনারে ফুল দিতে যাচ্ছিলাম। এ সময় আলী হোসেন পেছনের দিকে ছিলেন।মহাসড়ক ধরে নিজামপুর পুলিশ তদন্ত কেন্দ্রের সামনে আসা মাত্র-ই পেছন থেকে একটি বাস তাকে ধাক্কা দিয়ে ফেলে দেয়।এতে তিনি ঘটনাস্থলেই মৃত্যু বরণ করেন।এ বিষয়ে নিজামপুর পুলিশ তদন্ত কেন্দ্রের সহকারী উপ-পুলিশ পরিদর্শক মোঃ জাহাঙ্গীর আলম বলেন, সেন্টমার্টিন পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা কাভার্ড ভ্যানকে ধাক্কা দিলে বাসের সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়।তখন সড়কের পাশ ধরে হেঁটে যাওয়া পথচারীদের সাথে বাসের ধাক্কা লাগে।এর মধ্যে আলী হোসেন নামে একজন নিহত হন।দুর্ঘটনার পর বাস ফেলে চালক ও তার সহকারী পালিয়ে যান।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page