১৭ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
জঙ্গল সলিমপুরে উচ্ছেদ আতঙ্কে বিক্ষোভ, পুলিশের লাঠিপেটা চুয়েটে অনলাইন সিন্ডিকেট সভা, উপস্থিত ছিলেননা কোন সিন্ডিকেট সদস্য শিবপুরের কালুয়ার কান্দা গ্রামে ফাইনাল ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত ক্যান্সার রোগীদের চিকিৎসায় কাঞ্চনা জামায়াতের ১ লাখ টাকা অনুদান কক্সবাজার রামাদা হোটেলে ‘হানি ট্র্যাপ’ বিতর্ক ও জসিম উদ্দিনের ভূমিকা নিয়ে প্রশ্ন ১৫ নভেম্বরের মধ্যেই মোটরসাইকেলের সামনেও নম্বরপ্লেট লাগানো বাধ্যতামূলক প্রথম স্ত্রীর কথা জানার পরিণতি, পরিকল্পিত হত্যার শিকার শিকলবাহার জান্নাতুল বগুড়ায় দুর্গাপূজা উপলক্ষে সোলায়মান আলীর উদ্যোগে পূজার সামগ্রী বিতরণ মহেশখালীতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মোতায়েনকৃত আনসার সদস্যদের ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত ফরিদপুরে পুলিশের বিশেষ অভিযান: অস্ত্র-মাদকসহ গ্রেপ্তার ৭
আন্তর্জাতিক:
নারীর নিরাপত্তায় পথ দেখাচ্ছে ‘সেইভ আওয়ার উইমেন’ সাতকানিয়ায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে সংবাদ সম্মেলন। রিয়াদ বিমানবন্দরে হামলা: ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের সহায়তার দাবি এনসিপির নেপালে সাহসী সাংবাদিকতার জন্য শহীদুল ইসলাম বাবরকে ফুলেল শুভেচ্ছা সমাজসেবায় বিশেষ অবদান: স্বর্ণপদক ও সম্মাননা পেলেন নাহিদ উজ্জামান শিল্পী শিমলার মুকুটে নেপাল-বাংলাদেশ বন্ধুত্বের অনন্য স্বীকৃতি জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা
     
             

মসজিদে নববীর আদলে গড়ে তোলা হবে আন্দরকিল্লা শাহী মসজিদ-ধর্ম উপদেষ্টা ।

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

নিউজ ডেক্স>>> ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, মসজিদে নববীর আদলে গড়ে তোলা হবে আন্দরকিল্লা শাহী জামে মসজিদ।মসজিদটি মুঘল স্থাপত্যের একটি অনন্য নিদর্শন।এখানকার মুসল্লিদের আকাঙ্ক্ষাকে বিবেচনায় রেখে এটিকে একটি আইকনিক মসজিদ হিসেবে গড়ে তোলা হবে।গতকাল শুক্রবার আন্দরকিল্লা শাহী জামে মসজিদ পরিদর্শন শেষে সাংবাদিক ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।এক সাংবাদিকের প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, আন্দরকিল্লা শাহী জামে মসজিদটি প্রায় ৪০০ বছরের পুরাতন। এই মসজিদের মূল ভবনটি অবিকৃত রেখে উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করা যায় কিনা সে বিষয়ে প্রত্নতাত্ত্বিক অধিদপ্তরের সাথে আলোচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে।খবর বাসসের।অপর এক প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন,মসজিদের জায়গার যথাযথ ব্যবহার নিশ্চিত করে উল্লেখযোগ্য সংখ্যক মুসল্লীর নামাজের ব্যবস্থা যাতে করা যায় সেভাবে নকশা প্রণয়ন করা হবে।তিনি আরো বলেন,কুয়েত চ্যারিটি ফান্ড থেকে প্রাপ্ত ১০ কোটি টাকা মন্ত্রণালয়ের তহবিলে জমা আছে।এর বেশি টাকা দরকার হলে সেটা ইসলামিক ফাউন্ডেশন ও মন্ত্রণালয়ের তহবিল থেকে সংস্থানের ব্যবস্থা করা হবে।ড. খালিদ বলেন, মসজিদের নকশা প্রণয়নের জন্য স্থাপত্য অধিদপ্তরকে নির্দেশ দেয়া হয়েছে।ইতোমধ্যে স্থ্যপত্য অধিদপ্তর থেকে সয়েল টেস্ট ও ডিজিটাল সার্ভে সম্পন্ন করা হয়েছে।এবছরের ডিসেম্বরের মধ্যে নকশা প্রণয়নের কাজ শেষ হবে এবং আসছে জানুয়ারি এ মসজিদের উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হবে বলে উপদেষ্টা আশাবাদ ব্যক্ত করেন।এ সময় ইসলামিক ফাউন্ডেশনের বিভাগীয় পরিচালক বোরহান উদ্দিন মো. আবু আহসান,ইমাম প্রশিক্ষণ একাডেমির উপ–পরিচালক মো. আশরাফুজ্জামান,আন্দরকিল্লা শাহী জামে মসজিদের খতিব মাওলানা সৈয়দ মো. আনোয়ার হোসাইন তাহের জাবেরী আল–মাদানী,মসজিদের ইমাম মাওলানা মো. আনোয়ারুল হক, মুসল্লী পরিষদের সভাপতি সালাউদ্দিন কাসেম খান প্রমুখ উপস্থিত ছিলেন।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page