২২শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
চাটখিলে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত ফরিদপুরের নগরকান্দায় পিতা কর্তৃক প্রবাসী ছেলের বউকে তালাক সুনামগঞ্জে মারামারির ঘটনার সিসিটিভির ফুটেজ ও প্রত্যক্ষদর্শীর বক্তব্যে যাচাই করে ন্যায় বিচারের দাবিতে সংবাদ সম্মেলন চট্টগ্রামে ঘুসের টাকাসহ দুদকের হাতে সাব-রেজিস্ট্রার গ্রেফতার চাটখিলে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ পীরগঞ্জে ইয়াবা-ট্যাপেন্টাডলসহ গ্রেপ্তার পটিয়ায় দীর্ঘদিন ধরে হাসপাতালের বেডে শুয়ে আছেন অচেনা অজ্ঞাত এক বৃদ্ধরোগী। রাজশাহী মোহনপুরে বিধবা নারীকে মারধরের অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে মাছের রাজা জাতীয় মাছ ইলিশ। নগরকান্দায় মামলার বাদীর বসতঘরে আগুন, থানায় অভিযোগ
আন্তর্জাতিক:
জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক ফিলিস্তিনি শরণার্থীদের সেবায় অটল ইউএনআরডব্লিউএ, কার্যক্রম বন্ধের দাবি প্রত্যাখ্যান বদলাচ্ছে বৈশ্বিক বিমান চলাচলের চিত্র: দুবাইয়ের ট্রানজিট প্রবণতা ও নতুন ডিজিটাল নিয়ম নেপালে বন্যা ও ভূমিধস: ১৫৭ জনের প্রাণহানি, নিখোঁজ চার শতাধিক জাতিসংঘের ভোকেশনাল কেন্দ্রে ইসরাইলি বাহিনীর তল্লাশি, অগ্নিনির্বাপণে বাধা বিশ্বজুড়ে মার্কিন ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত: ট্রাম্প প্রশাসনের নতুন পদক্ষেপ
     
             

রেড ব্রিজ স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্লাশ পার্টি ও জমজমাট সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

এনামুল হক রাশেদী,চট্টগ্রাম>>> চট্রগ্রাম নগরীর মুরাদপুর আতুরার ডিপু এলাকার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান রেড ব্রিজ স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্লাস পার্টি ও জমজমাট সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।অনুষ্ঠানে বাংলাদেশ কিন্ডার গার্টেন(বিকেএ) মেধা বৃত্তি  পরীক্ষা’২০২৩ এ অত্র স্কুল এন্ড কলেজ থেকে বৃত্তিপ্রাপ্তদের সম্মাননা, সনদ প্রদান করা হয়েছে।২১ নভেম্বর’২৪ ইং বৃহস্পতিবার সকাল ১০ টায় চট্টগ্রাম নগরীস্থ আতুরার ডিপো মীরপাড়ায় প্রতিষ্ঠিত রেড ব্রিজ স্কুল এন্ড কলেজের  বার্ষিক এ অনুষ্ঠান আতুরার ডিপো চিটাগং পার্ক কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়।বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন চট্টগ্রাম বিভাগের সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক এবং রেড ব্রিজ স্কুল এন্ড কলেজের প্রতিষ্ঠাতা পরিচালক অধ্যক্ষ অর্পন  বড়ুয়ার সভাপতিত্বে শিক্ষিকা তৃষা আক্তার ও তৃণা দাসের সঞ্চালনায় সম্পন্ন হয়। এতে প্রধান অতিথি  হিসাবে উপস্থিত ছিলেন বিকেএ কেন্দ্রীয় কমিটির  তথ্য ও প্রযুক্তি বিষয়ক সচিব লেখক ও গণমাধ্যমকর্মী মোহাম্মদ কামরুল ইসলাম।বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিকেএ চট্টগ্রাম বিভাগীয়  কমিটির সভাপতি  লায়ন  মোহাম্মদ কবিরুল ইসলাম।শুভেচ্ছা  বক্তব্য রাখেন শিক্ষিকা সোলতানা আক্তার,হাসনাহেনা,ফাইরুজ হুমাইরা,জয় সুশীল, মোঃ আকবর,পম্পি  বড়ুয়া,জাকিয়া সুলতানা,মনিরা ইসলাম,আনিকা  আক্তার, শাহানাজ রুমি ও জেসমিন  আক্তার প্রমুখ।প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, গত এক দশক ধরে স্বনামধন্য এই শিক্ষা প্রতিষ্ঠানটি ছাত্র ছাত্রীদের শিক্ষার মান উন্নয়ন ও শিক্ষকদের মান উন্নয়নে নানা শিক্ষা মুলক কাজে সফলতার সাক্ষর রেখেছে।তিনি  বলেন, সাহিত্য,সংস্কৃতি হচ্ছে মানব চরিত্রের এক একটি প্রতিচ্ছবি। আজ খেলা-ধুলা, নাচ-গান,  বিতর্ক প্রতিযোগীতা নেই বললেই চলে। তথ্য প্রযুক্তির এই যুগে সবাই মোবাইল নির্ভর হওয়ায়  সংস্কৃতি চর্চা হতে আজ সবাই দিন দিন দুরে সরে যাচ্ছে যার ফলে সমাজে  নানা অবক্ষয় ও সমস্যা সৃষ্টি হচ্ছে। রেড ব্রিজ স্কুলে ছাত্র ছাত্রিদের সৃজনশীল মেধা বিকাশে বছরব্যাপী একাডেমীকেল কার্যক্রমের পাশাপাশি সৃজনশীল কর্মসুচী বাস্তবায়নে আন্তরিক হওয়ায় তিনি প্রতিষ্ঠান পরিচালক অর্পন বড়ুয়া সহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান।সকাল থেকে মধ্যাহ্ন পর্যন্ত অনুষ্ঠানে ছাত্র ছাত্রিদের সাথে শতশত অভিভাবকের অংশগ্রহন অনুষ্ঠানকে উজ্বল ও প্রানবন্ত করে তোলে।সফল এ আয়োজনে স্কুলের ছাত্র ছাত্রিরা নাচ, গান, আবৃত্তি,অভিনয়ে তাদের চৌকষ পারফর্মেন্স প্রদর্শন করে উপস্থিত সকলের মাঝে মুগ্ধতা ছড়িয়েছে।পরিশেষে সভাপতি এসুন্দর আয়োজনে উপস্থিত থেকে অনুষ্ঠানকে সার্থক করায় সকলের প্রতি  কৃতজ্ঞতা প্রকাশ করেন।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page