২১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
বন্যার পর চট্টগ্রামে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ, প্রতিরোধে জোর দিচ্ছে চসিক ও জেলা প্রশাসন কিশোরগঞ্জে বাল্যবিবাহরোধ ও মোবাইল আসক্তির উপর শিশুনেতৃত্বাধিন প্রচার অভিযান  শিবপুরে পোল্ট্রি ব্যবসায়ীদের মানববন্ধন কক্সবাজার জেলার আইনশৃঙ্খলার উন্নয়ন, ট্রাফিক ব্যবস্থাপনা ও জননিরাপত্তা জোরদারে গুরুত্বারোপ মহেশখালী থানা পুলিশের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত খালেদা জিয়ার প্রতিশ্রুত স্থানে বগুড়া বিশ্ববিদ্যালয় স্থাপনের দাবীতে মানববন্ধন বেসরকারি উদ্যোগ সরকারের কাজকে শক্তিশালী করেছে এমপি শাহজাহান চৌধুরী পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্তদের মাঝে কারিতাসের ত্রাণ বিতরণ। চকরিয়ায় বন্যাদুর্গতদের মাঝে উপজেলা প্রশাসনের ত্রাণ বিতরণ অব্যাহত পাবনা পল্লী বিদ্যুৎ সমিতি-১ এ সংরক্ষিত সংসদ সদস্য আরিফা সুলতানা রুমার মতবিনিময়
আন্তর্জাতিক:
শাম্মী তুলতুল—বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের সাহিত্য জগতে এক উজ্জ্বল নক্ষত্র হ্যাটট্রিক করে ইতিহাস গড়লেন মেসি কুরাসাওকে হারিয়ে ৭-১ গোলের স্মৃতি ফিরিয়ে আনল জার্মানি মিলান বাংলা প্রেসক্লাব ইতালির আয়োজনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত। মার্কিন বিমান ভূপাতিতের দাবি ইরানের অস্বীকার যুক্তরাষ্ট্রের লেবাননে ইসরাইলি হামলা ৩ স্বাস্থ্যকর্মীসহ নিহত ৫ জাতিসংঘের পরবর্তী মহাসচিব কে লড়াইয়ে ৪ শীর্ষ প্রার্থী মধ্যপ্রাচ্য সংকটে বিপাকে ভারতের বিমান খাত: জ্বালানির আকাশচুম্বী দামে বন্ধ হওয়ার শঙ্কা দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা, জোরদার করা হয়েছে নজরদারি লাহোর থেকে যাতি উমরা স্মৃতির অলিন্দে পাঞ্জাবের আতিথ্য
     
             

রেলের টিকিট ব্লক করে রাখার দিন শেষ :উপদেষ্টা কালোবাজারি বন্ধে কমিটি গঠন

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান বলেছেন, রেলওয়ে থেকে মৌখিকভাবে ট্রেনের টিকিট ব্লক করে রাখা হয়। এখন থেকে মৌখিক বা টেলিফোনে টিকিট বিতরণ বন্ধ হয়ে যাবে। আবার বিভিন্ন স্টেশন থেকেও টিকিট বরাদ্দ আছে। এখন সেটা এক স্টেশনে বিক্রি না হলে অন্য স্টেশন থেকে পাওয়া যাবে।

মঙ্গলবার (২৯ অক্টোবর) তিনি একথা বলেন। তিনি জানান, এই কালোবাজারি বন্ধে, রেলের এক অতিরিক্ত সচিবের নেতৃত্বে কমিটি গঠন করা হয়েছে। প্রত্যাশা করা হচ্ছে কালোবাজারি দ্রুতই বন্ধ হবে। এছাড়াও উচ্চ পর্যায়ের মৌখিক নির্দেশে রেলের টিকিট রেখে দেয়ার সংস্কৃতি বাদ দিতে হবে বলেও উল্লেখ করেন তিনি।

তিনি আরও জানান, সচিবের জন্য, মন্ত্রীর জন্য সব সুযোগ সুবিধা, এই প্রথা বাদ দিতে হবে। সাধারণ মানুষের কাছে তাদের অধিকার ফিরিয়ে দেয়ার কাজ চলছে বলেও জানান রেল উপদেষ্টা।

দীর্ঘদিন থেকে রেলের কর্মকর্তা–কর্মচারীরা রেলের টিকিট ব্লক করে রাখতেন। এই কারণে যাত্রীদের টিকিট নিয়ে দুর্ভোগে পড়তে হতো। এখন থেকে কোনো ট্রেনের কোনো টিকিট রেলের কোনো কর্মকর্তা–কর্মচারী মৌখিক বা টেলিফোনে ব্লক করে রাখতে পারবেন না বলে নির্দেশনা দিয়েছেন রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। তিনি বলেছেন, রেলওয়ে থেকে মৌখিকভাবে ট্রেনের টিকিট ব্লক করে রাখা হয়। এখন থেকে মৌখিক বা টেলিফোনে টিকিট বিতরণ বন্ধ করা যাবে না। রেলের টিকিট নিয়ে দুর্ভোগের কারণ তারাই। যারা টিকিট ব্লক করে রাখবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। আবার বিভিন্ন স্টেশন থেকেও টিকিট বরাদ্দ আছে। এখন সেটা এক স্টেশনে বিক্রি না হলে অন্য স্টেশন থেকে পাওয়া যাবে।

কালোবাজারি শিগগিরই বন্ধ করা হবে উল্লেখ করে উপদেষ্টা ফাওজুল কবির খান বলেন, টিকিট কালোবাজারি বন্ধে রেলের এক অতিরিক্ত সচিবের নেতৃত্বে কমিটি গঠন করা হয়েছে। গত ২৯ অক্টোবর রেল ভবনে বাংলাদেশ রেলওয়ের রুট রেশনালাইজেশন এবং ই–টিকেটিং ব্যবস্থায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার বিষয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে রেলের টিকিট নিয়ে যাত্রীদের দুর্ভোগ, কালোবাজারি বন্ধ এবং টিকিটিং ব্যবস্থা আরো সহজীকরণে তিনি এই নির্দেশনা দেন। এদিকে ট্রেনের অনলাইন টিকিট পদ্ধতিতে বেশ কিছু পরিবর্তন আনা হচ্ছে। এই ব্যাপারে উপদেষ্টা বলেন, এখন যাত্রীরা কমলাপুর থেকে টিকিট চাইলেন সেখানে টিকিট নেই। কিন্তু তেজগাঁও থেকে আছে। আবার ৭টার ট্রেনে টিকিট নাই, কিন্তু ১০টার ট্রেনে আছে। রেলওয়ের অনলাইন টিকিট পদ্ধতির সহযোগী সহজকে নির্দেশ দেওয়া হয়েছে ‘যাত্রী যেন এখন থেকে এটা দেখতে পান কখন, কোথায় কোন স্টেশন থেকে টিকিট আছে। আগামী দুই–তিন দিনের মধ্যে এটা ঠিক হবে বলে জানায় রেলওয়ের অনলাইন টিকিট পদ্ধতির সহযোগী ‘সহজ ডটকম’।

রেলওয়ের বিভিন্ন রুটে ট্রেন চলাচলের অব্যবস্থাপনার অভিযোগ দীর্ঘদিন থেকে থাকলেও ক্ষমতার দাপটে তা বছরের পর বছর চলে আসছে।

যে সব রুটে যাত্রী নেই সেখানে নতুন নতুন ট্রেন দেয়া হয়েছে। আবার যেখানে যাত্রী আছে সেখানে চাহিদা মোতাবেক ট্রেন নেই। এই অব্যবস্থাপনা শিগগিরই বন্ধ হবে। যেখানে যাত্রী আছে সেখানে ট্রেনের সংখ্যা বাড়ানোর আশ্বাস দেন উপদেষ্টা। বিদেশীরা যেসব জায়গায় যায় যেমন ঢাকা–সিলেট, ঢাকা–চট্টগ্রাম এসব রুটে আলাদা ব্যবস্থা নেয়া হবে বলেও জানান রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান

এখন থেকে রেলের কর্মকর্তা ও কর্মচারীরা কোনো ট্রেনের টিকিট ব্লক করে রাখতে পারবে না। যারা টিকিট ব্লক করে রাখবেন তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে। কোন ট্রেনের কত টিকিট আছে তা সব স্টেশন থেকে যাত্রীরা দেখতে পাবেন। একই সাথে টিকিট কালোবাজারি বন্ধে শিগগিরই ব্যবস্থা নেয়া হচ্ছে।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page