৩রা নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
জাতিসংঘ জলবায়ু সম্মেলনে যাচ্ছেন সাতকানিয়ার তরুন মোঃ তহীদুল ইসলাম মাছুম চাটখিলে সাংবাদিক সাইফুল ইসলাম রিয়াদের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন, ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের দাবি শিবপুরে শিশু রায়হানের চিকিৎসা শেষে অবশিষ্ট অর্থ বাবার হাতে হস্তান্তর নবনিযুক্ত সাব-রেজিস্ট্রার মাসুদ রানাকে সংবর্ধনা ও ফুলেল শুভেচ্ছা ঈদগাঁওতে অবৈধভাবে বালি উত্তোলনের দায়ে ৫০ হাজার টাকা জরিমানা ও ড্রেজার মেশিন আটক পুঠিয়া সাবরেজিস্ট্রি অফিসের দলিল লেখক সমিতির উদ্যোগে বিদায় ও বরণ সংবর্ধনা শহীদ নজমুল হক বালিকা উচ্চ বিদ্যালয়ের সুবর্ণজয়ন্তী: রাসিক প্রশাসকের সহযোগিতার আশ্বাস চট্টগ্রাম প্রতিদিন -এর সংবাদের তীব্র প্রতিবাদ জামায়াত নেতার চট্টগ্রামের ডিসি’র সাথে টিভি সাংবাদিকদের সৌজন্য সাক্ষাৎ চাটখিলে সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিকের ওপর মাদক কারবারীদের সংঘবদ্ধ হামলা, থানায় মামলা
আন্তর্জাতিক:
জাতিসংঘ জলবায়ু সম্মেলনে যাচ্ছেন সাতকানিয়ার তরুন মোঃ তহীদুল ইসলাম মাছুম ইসরাইলের জাতীয় নির্বাচনের চূড়ান্ত ফল প্রকাশ স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতির সঙ্গে আরজেএফ প্রতিনিধিদলের মতবিনিময় আনোয়ারায় চায়না ইকোনমিক জোনের প্রথম কারখানা চালু হবে ১৮ মাসের মধ্যেই অনুমোদন ছাড়াই কেরানীহাটে বাণিজ্য মেলা: অচল মহাসড়ক ক্ষুব্ধ স্থানীয়রা নারীর নিরাপত্তায় পথ দেখাচ্ছে ‘সেইভ আওয়ার উইমেন’ সাতকানিয়ায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে সংবাদ সম্মেলন। রিয়াদ বিমানবন্দরে হামলা: ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের সহায়তার দাবি এনসিপির নেপালে সাহসী সাংবাদিকতার জন্য শহীদুল ইসলাম বাবরকে ফুলেল শুভেচ্ছা সমাজসেবায় বিশেষ অবদান: স্বর্ণপদক ও সম্মাননা পেলেন নাহিদ উজ্জামান
     
             

নিষেধাজ্ঞার পরও পলিথিনের ব্যবহার

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন
পরিবেশের ক্ষতিকর দিক বিবেচনা করে গতকাল শুক্রবার থেকে সারা দেশে একযোগে পলিথিন বা পলিপ্রপিলিনের ব্যাগ ব্যবহারে নিষেধাজ্ঞা দেয় সরকার। এর পরিবর্তে পাট, কাপড়ের ব্যাগ বা পরিবেশবান্ধব ব্যাগ ব্যবহার করতে বলা হয়। কিন্তু নিষেধাজ্ঞা অমান্য করে চট্টগ্রাম নগরে সর্বত্র অবাধে হচ্ছে পলিথিনের ব্যবহার। থেমে নেই এর উৎপাদন ও বাজারজাতকরণ। গতকাল নগরের বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, ভ্রাম্যমাণ দোকান কিংবা ক্ষুদ্র ব্যবসায়ী থেকে শুরু করে সুপারশপগুলোতে পলিথিন ব্যাগের ব্যবহার দেখা যায়। পাইকারি বিক্রেতারা পলিথিনের ব্যাগ বিক্রি করছেন। নিষিদ্ধের বিষয়টি জানলেও তেমন আমলে নিচ্ছেন না ব্যবসায়ীরাও। অন্যদিকে পলিথিন ছাড়া যেন কিছু কেনা কল্পনাই করা যায় না। ক্রেতারা বাসা থেকে ব্যাগ নিয়ে বাজারে না যাওয়ায় দোকানিকে বাধ্য হয়ে ব্যাগ দিতে হয়। আর সেটি পলিথিন ব্যাগ। পলিথিন ছাড়া বিকল্প কোনো কিছুতে কিনতে ক্রেতাদেরও চরম অনীহা দেখা গেছে। এ নিয়ে প্রশাসনেরও তেমন তদারকি চোখে পড়েনি। তবে শীঘ্রই পলিথিনের বিরুদ্ধে অভিযান চালানো হবে বলে জানা গেছে। এর আগে গত ১ অক্টোবর সুপারশপগুলোতে পলিথিন ব্যবহার বর্জন করতে নির্দেশনা দেয় সরকার। কিন্তু সেটিও পুরোপুরি মানা হচ্ছে না। গত দুই মাসে চট্টগ্রাম নগরের বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে এক হাজার কেজির বেশি পলিথিন জব্দ এবং আইন অনুসারে ব্যবস্থা নিতে দেখা গেছে। তবু থেমে নেই এর ব্যবহার।

জানা যায়, মাঠ পর্যায়ে পলিথিনের ব্যবহার নিয়ন্ত্রণ করতে এরই মধ্যে কঠোর পদক্ষেপ নিয়েছে অন্তর্বর্তী সরকার। নির্বাহী ম্যাজিস্ট্রেটদের নেতৃত্বে দেশজুড়ে হাটবাজার ও কারখানায় অভিযান চালানো হবে। এসব বিষয় কেন্দ্রীয়ভাবে মনিটর করবে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় কর্তৃক গঠিত পাঁচ সদস্যের কমিটি। এর আগে ২০০২ সালে সরকার আইন করে সাধারণ পলিথিনের উৎপাদন, বিপণন ও বাজারজাতকরণ নিষিদ্ধ করলেও মাঠ পর্যায়ে আইনটির বাস্তবায়ন করা যায়নি। অনিয়ন্ত্রিত ব্যবহারের কারণে বিগত বছরে পলিথিনের ব্যাগ পরিবেশের হুমকি হয়ে দাঁড়িয়েছে। খাল, নালা–নর্দমায় পলিথিনের স্তূপের কারণে পানি নিষ্কাশন হচ্ছে না। ফলে সৃষ্টি হচ্ছে জলাবদ্ধতা। প্লাস্টিক ফাউন্ডেশন অব বাংলাদেশের তথ্য অনুযায়ী, দেশে প্রায় তিন হাজার কারখানায় প্লাস্টিক ও পলিথিন তৈরি হয়। এসব প্রতিষ্ঠানে দিনে ১ কোটি ৪০ লাখ ব্যাগ উৎপাদন হয়। বাজার মনিটরিং ও বিকল্প–দুটিকেই গুরুত্ব দিয়ে পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান সমপ্রতি বলেছেন, আগেও পলিথিন বন্ধের উদ্যোগ অনেকখানি সফল হয়েছিল শুধু বাজার মনিটরিংয়ের কারণে। পলিথিনের বিকল্প নিয়েও কাজ চলছে। তবে দেশে সব সময়ই পলিথিনের সুস্পষ্ট বিকল্প ছিল। এখন পাট, কাপড় ও কাগজকে বিকল্প হিসেবে রাখা হয়েছে।

 

নগরের বিভিন্ন মুদি ও কাঁচাবাজারের দোকানগুলোতে অবাধে চলছে পলিথিনের ব্যাগের ব্যবহার। গ্রাহক ও দোকানি অনেকেই জানেন না পলিথিন ব্যাগ যে নিষিদ্ধ করা হয়েছে। বিভিন্ন বাজার ঘুরে কাউকে বাসা থেকে ব্যাগ আনতে দেখা যায়নি। সবাই দোকান থেকে দেওয়া পলিথিনের ব্যাগে বাজার করতে দেখা গেছে। দোকানদাররা জানান, সরকার পলিথিন নিষিদ্ধ করেছে শুনেছি। কিন্তু মানতে কাউকে দেখছি না। বাজারে অনেকে ব্যাগ নিয়ে আসে না। প্রায় সবাই খালি হাতে বাজারে চলে আসে, এখন ব্যাগ না দিলে কাস্টমার অন্য দোকানে চলে যায়। যার কারণে বাধ্য হয়ে দিতেই হয়। এছাড়া সবাই আগের মত পলিথিনে বেচাকেনা করছে। অভিযান করতেও কেউ আসেনি। কয়েকজন ক্রেতা জানান, পলিথিনের ব্যবহার বন্ধ করতে হলে এর সরবরাহ আগে পুরোপুরি বন্ধ করে কার্যকর পদক্ষেপ নিতে হবে।

পলিথিন নিয়ে শীঘ্রই মাঠে অভিযান চালানো হবে বলে জানিয়েছেন পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম নগরের সিনিয়র কেমিস্ট রুবাইয়াত তাহরিন সৌরভ। তিনি আজাদীকে বলেন, আমরা আজ (শুক্রবার) বিভিন্ন জায়গায় পলিথিন বর্জন করার জন্য ক্যাম্পেইন করেছি, লিফলেট বিতরণ করেছি। মানুষদের সতর্ক করেছি। যাতে পরে কেউ বলতে না পারে যে আমরা এটা জানতাম না। এছাড়া বাজার ব্যবসায়ী এবং দোকানদারসহ প্রশাসনের ব্যক্তিবর্গদের নিয়ে আমরা স্টেকহোল্ডার বৈঠক করেছি। সবাইকে সাবধান করে দেওয়া হয়েছে যে আমরা অভিযানে যাব। তিনি বলেন, গত ১৫ বছর যে পরিমাণ পলিথিন ব্যবহার হয়েছে এর আগের ৮০ বছরেও এই পরিমাণ পলিথিন ব্যবহার হয়নি। তার মানে দিন দিন উদ্বেগজনকভাবে বাড়ছে পলিথিনের ব্যবহার। আমাদের সচেতন হতে হবে। বিকল্প ব্যবহারে প্রথম প্রথম কষ্ট হবে পরে ঠিক হয়ে যাবে। আমরা বাজার ঘুরে পলিথিনের বিকল্প ব্যাগ ব্যবহার করতে বিক্রেতাদের চেয়ে ক্রেতাদের বেশি অনীহা লক্ষ্য করেছি। নানাভাবে পলিথিনের বিকল্প তৈরি করার সুযোগ রয়েছে বলেও জানান তিনি।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

জাতিসংঘ জলবায়ু সম্মেলনে যাচ্ছেন সাতকানিয়ার তরুন মোঃ তহীদুল ইসলাম মাছুম
চাটখিলে সাংবাদিক সাইফুল ইসলাম রিয়াদের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন, ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের দাবি
শিবপুরে শিশু রায়হানের চিকিৎসা শেষে অবশিষ্ট অর্থ বাবার হাতে হস্তান্তর
নবনিযুক্ত সাব-রেজিস্ট্রার মাসুদ রানাকে সংবর্ধনা ও ফুলেল শুভেচ্ছা
ঈদগাঁওতে অবৈধভাবে বালি উত্তোলনের দায়ে ৫০ হাজার টাকা জরিমানা ও ড্রেজার মেশিন আটক
পুঠিয়া সাবরেজিস্ট্রি অফিসের দলিল লেখক সমিতির উদ্যোগে বিদায় ও বরণ সংবর্ধনা
শহীদ নজমুল হক বালিকা উচ্চ বিদ্যালয়ের সুবর্ণজয়ন্তী: রাসিক প্রশাসকের সহযোগিতার আশ্বাস
চট্টগ্রাম প্রতিদিন -এর সংবাদের তীব্র প্রতিবাদ জামায়াত নেতার

You cannot copy content of this page