৩রা নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
জাতিসংঘ জলবায়ু সম্মেলনে যাচ্ছেন সাতকানিয়ার তরুন মোঃ তহীদুল ইসলাম মাছুম চাটখিলে সাংবাদিক সাইফুল ইসলাম রিয়াদের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন, ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের দাবি শিবপুরে শিশু রায়হানের চিকিৎসা শেষে অবশিষ্ট অর্থ বাবার হাতে হস্তান্তর নবনিযুক্ত সাব-রেজিস্ট্রার মাসুদ রানাকে সংবর্ধনা ও ফুলেল শুভেচ্ছা ঈদগাঁওতে অবৈধভাবে বালি উত্তোলনের দায়ে ৫০ হাজার টাকা জরিমানা ও ড্রেজার মেশিন আটক পুঠিয়া সাবরেজিস্ট্রি অফিসের দলিল লেখক সমিতির উদ্যোগে বিদায় ও বরণ সংবর্ধনা শহীদ নজমুল হক বালিকা উচ্চ বিদ্যালয়ের সুবর্ণজয়ন্তী: রাসিক প্রশাসকের সহযোগিতার আশ্বাস চট্টগ্রাম প্রতিদিন -এর সংবাদের তীব্র প্রতিবাদ জামায়াত নেতার চট্টগ্রামের ডিসি’র সাথে টিভি সাংবাদিকদের সৌজন্য সাক্ষাৎ চাটখিলে সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিকের ওপর মাদক কারবারীদের সংঘবদ্ধ হামলা, থানায় মামলা
আন্তর্জাতিক:
জাতিসংঘ জলবায়ু সম্মেলনে যাচ্ছেন সাতকানিয়ার তরুন মোঃ তহীদুল ইসলাম মাছুম ইসরাইলের জাতীয় নির্বাচনের চূড়ান্ত ফল প্রকাশ স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতির সঙ্গে আরজেএফ প্রতিনিধিদলের মতবিনিময় আনোয়ারায় চায়না ইকোনমিক জোনের প্রথম কারখানা চালু হবে ১৮ মাসের মধ্যেই অনুমোদন ছাড়াই কেরানীহাটে বাণিজ্য মেলা: অচল মহাসড়ক ক্ষুব্ধ স্থানীয়রা নারীর নিরাপত্তায় পথ দেখাচ্ছে ‘সেইভ আওয়ার উইমেন’ সাতকানিয়ায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে সংবাদ সম্মেলন। রিয়াদ বিমানবন্দরে হামলা: ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের সহায়তার দাবি এনসিপির নেপালে সাহসী সাংবাদিকতার জন্য শহীদুল ইসলাম বাবরকে ফুলেল শুভেচ্ছা সমাজসেবায় বিশেষ অবদান: স্বর্ণপদক ও সম্মাননা পেলেন নাহিদ উজ্জামান
     
             

ঋণখেলাপি বিরোধী অভিযান এবং অর্থনীতির গতি 

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

জেমস রানা বিশ্বাস উপজেলা প্রতিনিধি,সাভার ঢাকা>>> বিগত আওয়ামী লীগ সরকারের দীর্ঘ সময়ে ব্যাংক ঋণের নামে কী পরিমাণ অর্থ আত্মসাৎ ও পাচার হয়েছে,তা আগেই যেমন প্রকাশ ছিল এখন সেটা স্পষ্ট থেকে স্পষ্টতর হচ্ছে।একাধিক গণমাধ্যমের প্রতিবেদনে জানা যায়,শিল্প জগতে যেসব প্রতিষ্ঠান পরিচিত নয়,সেগুলোও হাজার হাজার কোটি টাকা নামে-বেনামে এবং অস্তিত্বহীন প্রতিষ্ঠান দেখিয়ে ঋণের নামে ব্যাংক থেকে বের করে নিয়েছে।এরকম প্রতিটি কোম্পানিই এখন ঋণখেলাপি।এসব ছাড়াও সরকারের সময়ে সংসদ অধিবেশনে ব্যাংক খাতে শীর্ষ ৩০ ঋণখেলাপির একটি তালিকা উত্থাপনের কথা থাকলেও তা আর জনসম্মুখে আসেনি।আশ্চর্যের বিষয়,সেই তালিকায় বড়ো বড়ো ঋণখেলাপি কারও নামই অন্তর্ভুক্ত হয়নি।সংশ্লিষ্টদের মতে, তৎকালীন অর্থমন্ত্রী অন্যায় সুবিধা দেওয়ার কারণে বড়ো ঋণখেলাপিরা আড়ালে থেকে যান।এভাবে একই সুবিধা ব্যবহার করে বড়ো বড়ো ঋণখেলাপি বরাবরই তালিকা থেকে বের হয়ে গেছেন।অন্তর্বর্তী সরকারের অর্থ ও বাণিজ্য উপদেষ্টা ঋণখেলাপিদের প্রসঙ্গে জানিয়েছেন,অস্থিরতা কমিয়ে ব্যাংকগুলো সচল করা এবং এ খাতে শৃঙ্খলা ফেরানোকে অগ্রাধিকার দেওয়া হয়েছে।এরপর ব্যাংক খাত সংস্কারের জন্য ব্যাংক কমিশন গঠিত হলে ঋণখেলাপিদের বিষয়টিও আসবে। ঋণখেলাপিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হলে জালিয়াতির মাধ্যমে ব্যাংক থেকে যারা হাজার হাজার কোটি টাকা হাতিয়ে নিয়েছেন,তারা আইনের আওতায় আসবেন বলে আমরা মনে করি।আশঙ্কার কথা,এসব পদক্ষেপ বাস্তবায়নে যত দেরি হবে সফলতার সম্ভাবনা ততই ক্ষীণ হয়ে পড়বে।বিগত সরকারের সময়ে সীমাহীন দুর্নীতি,অর্থ পাচার ও খেলাপি ঋণের কারণে দেশের অর্থনীতিতে যে ভয়াবহ সংকট সৃষ্টি হয়েছে,তা এখন ক্রমশ প্রকাশমান।সংকট সমাধানে কালক্ষেপণ না করে দ্রুত বিশেষ কমিশন গঠন অথবা বৃহত্তর কর্মপরিকল্পনা গ্রহণ করা জরুরি।একইসঙ্গে দুর্নীতিবাজদের অর্থসম্পদ বাজেয়াপ্ত ও বিচারের মাধ্যমের কঠিন শান্তি নিশ্চিতের প্রক্রিয়াও দ্রুত করতে হবে।দেশ থেকে বছরের পর বছর বিপুল অঙ্কের অর্থ পাচার হয়ে গেছে।এ অবস্থায় দুর্নীতি রোধ,সম্পৃক্তদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ,অর্থ পাচারের পথগুলো চিহ্নিত করা এবং আইনের যথাযথ প্রয়োগ নিশ্চিত করা প্রয়োজন।আশার কথা বাংলাদেশ ব্যাংক-খেলাপি ঋণে জর্জর ব্যাংক খাতে খেলাপিদের ‘ঋণমুক্ত’ হতে দিতে নতুন নীতিমালা জারি করেছে।যেখানে ঋণখেলাপিদের নিয়ে নতুন সিদ্ধান্ত এসেছে।কীভাবে,কোন কোন মাধ্যম দিয়ে অর্থ পাচার হচ্ছে,তা সঠিকভাবে চিহ্নিত করে দরকার সেই ফাঁকগুলো বন্ধে কার্যকর ব্যবস্থা নেওয়া।সকলের প্রত্যাশা অন্তর্বর্তী সরকার দ্রুত এ বিষয়ে কার্যকর পদক্ষেপ নেবে।দেশের অর্থনীতি আবারও সচল করতে সময়পোযোগী দ্রুত ও কঠোর হতে হবে।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

শিবপুরে শিশু রায়হানের চিকিৎসা শেষে অবশিষ্ট অর্থ বাবার হাতে হস্তান্তর
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর অনুদান থেকে সাংবাদিক বোরহান আনিস কে দুই লাখ টাকার প্রদান
স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতির সঙ্গে আরজেএফ প্রতিনিধিদলের মতবিনিময়
সুনামগঞ্জ-বিশ্বম্ভরপুর সড়কে ৮৭ কোটি টাকার কাজে অনিয়মের অভিযোগ,পরিদর্শনে এমপি নুরুল ইসলাম
রাজশাহী সীমান্তে বিজিবি কর্তৃক পৃথক স্থানে অভিযান পরিচালনা করে চোরাচালানী মালামালসহ ভারতীয় মাদকদ্রব্য জব্দ
রাজশাহীতে বাড়িতে হামলা, বৈদ্যুতিক মিটার ভাঙচুর ও টাকা-স্বর্ণালংকার চুরির অভিযোগ
অনুমোদন ছাড়াই কেরানীহাটে বাণিজ্য মেলা: অচল মহাসড়ক ক্ষুব্ধ স্থানীয়রা
কক্সবাজার সদরে দুর্গাপূজা উপলক্ষে জিআর চালের অর্থ বিতরণ

You cannot copy content of this page