৫ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম ৮০ ডলারের নিচে শেখ হাসিনার রাজনৈতিক কর্মকাণ্ডে ভারতের সুযোগ ও ঢাকার তীব্র প্রতিক্রিয়া: সম্পর্কের নতুন সংকট বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় উত্থান: আউন্সপ্রতি দাম ৪ হাজার ৯২ ডলার ছাড়াল ট্রাম্পের সঙ্গে ঘনিষ্ঠতাই এখন ইনফান্তিনোর গলার কাঁটা: ফিফা সভাপতির কঠিন সময় ক্লাব ফুটবলে নিজের ভবিষ্যৎ নিয়ে যা বললেন নেইমার ভারতের ব্রাজিল সফর নিয়ে বাইচুং ভুটিয়ার কড়া সমালোচনা, তুলনা করলেন শাহরুখ খানের সঙ্গে আজ টিভিতে খেলার সূচি: ৫ আগস্ট ২০২৬ ইরানের বিরুদ্ধে যুদ্ধে প্রায় ফুরিয়ে গেছে যুক্তরাষ্ট্রের নিখুঁত ক্ষেপণাস্ত্রের মজুত উপসাগরীয় অঞ্চলে উত্তেজনা কমাতে কাতারের தீவிர কূটনৈতিক তৎপরতা টিভির পর্দায় পাকিস্তান-ওয়েস্ট ইন্ডিজ টেস্টের সঙ্গে থাকছে ফুটবল খেলা
আন্তর্জাতিক:
বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম ৮০ ডলারের নিচে শেখ হাসিনার রাজনৈতিক কর্মকাণ্ডে ভারতের সুযোগ ও ঢাকার তীব্র প্রতিক্রিয়া: সম্পর্কের নতুন সংকট ইরানের বিরুদ্ধে যুদ্ধে প্রায় ফুরিয়ে গেছে যুক্তরাষ্ট্রের নিখুঁত ক্ষেপণাস্ত্রের মজুত উপসাগরীয় অঞ্চলে উত্তেজনা কমাতে কাতারের தீவிர কূটনৈতিক তৎপরতা গাজায় স্বাস্থ্যসেবা স্থাপনায় ইসরায়েলি হামলার নিন্দা জানাল বিশ্ব স্বাস্থ্য সংস্থা নাম বদলে ‘রিপাবলিক অব নাওয়েরো’ হলো বিশ্বের তৃতীয় ক্ষুদ্রতম দেশ বিশ্বকাপের লভ্যাংশ নিয়ে বিতর্ক: ফিফা সভাপতি ইনফান্তিনোর বিরুদ্ধে আইনি পথে উয়েফা কাতারের মার্কিন ঘাঁটিতে অভিযানে নিহত ইরানি পাইলটের মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি দেশে হস্তান্তর শাম্মী তুলতুল—বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের সাহিত্য জগতে এক উজ্জ্বল নক্ষত্র হ্যাটট্রিক করে ইতিহাস গড়লেন মেসি
     
             

বেলকুচিতে গ্রামবাসীর উদ্যোগে নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত,

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

আশিকুল ইসলাম সিরাজগঞ্জ প্রতিনিধি>>> উৎসবমুখর পরিবেশে সিরাজগঞ্জের বেলকুচিতে মুকন্দগাঁতী ও ক্ষিদ্রমাটিয়া গ্রামবাসীর উদ্যোগে অনুষ্ঠিত হলো গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা।বৈঠার সলাৎ সলাৎ শব্দ আর বাদ্য যন্ত্রের তালে তালে জারি আর সারি গান গেয়ে মাঝি মাল্লারা প্রতিযোগিতায় অংশ নেয়।হাজারো মানুষ নদীতে নৌকা নিয়ে এবং দুই তীরে কাদামাটিতে কেউবা পানিতে দাঁড়িয়ে নেচে গেয়ে উল্লাস করে প্রতিযোগিদের উৎসাহ দেন।নৌকা বাইচ প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের নৌকাগুলো সোনারতরী, প্রথম আলো সহ বিভিন্ন রংবেরঙের বিভিন্ন আকারের নৌকা অংশ নেয়।নৌকা বাইচ দেখতে আসা একাধিক তরুণ-তরুণীর সাথে আলাপকালে তারা জানান, কালের আবর্তনে এই নৌকা বাইচ প্রতিযোগিতা প্রায় বিলুপ্তির পথে।বর্তমান প্রজন্মকে এই খেলায় উদ্বুদ্ধ করার জন্য এই নৌকা বাইচ প্রতিযোগিতার গুরুত্ব অপরিসীম।এ বছরের ন্যায় প্রতি বছরই মানুষের ভিন্নধর্মী আনন্দদায়ক এই নৌকা বাইচ আয়োজন করতে আয়োজক কমিটিকে অনুরোধ জানান তারা।পাশাপাশি ঢোলের তালে তালে বৈঠা মারা।হেইয়ো হেইয়ো আওয়াজ করে পানিতে ঝোপাত ঝোপাত শব্দ তুলে সামনে এগিয়ে যাওয়ার দৃশ্যগুলো ছিল অসাধারণ।এক কথায় নৌকা বাইচ দেখে মুগ্ধ এসব তরুণ-তরুণী সহ নানা বয়সের মানুষেরা।বৃহস্পতি ও শুক্রবার ২৪-২৫ অক্টোবর দুইদিন ব্যাপি নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠানে বেলকুচি উপজেলা নির্বাহী অফিসার আফিয়া সুলতানা কেয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকার এসোসিয়েশন অফ বাংলাদেশ, ঢাকা ব্যাংক পিএলসি ও পূর্বানী গ্রুপের চেয়ারম্যান আব্দুল হাই সরকার,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক কেন্দ্রীয় বিএনপির সহ প্রচার সম্পাদক ও কেন্দ্রীয় বিএনপির রাজশাহী বিভাগের সহ সাংগঠনিক সম্পাদক আমীরুল ইসলাম খাঁন আলিম।কেন্দ্রীয় কমিটির তাঁতী দলের যুগ্ম আহবায়ক গোলাম মওলা খাঁন বাবলু,সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেলকুচি থানা সার্কেল অফিসার রাফিউর রহমান,বেলকুচি থানা অফিসার ইনচার্জ জাকেরিয়া হোসেন,বেলকুচি সরকারি কলেজের অধ্যক্ষ মোস্তাফিজুর রহমান,ঢাকা ব্যাংক বেলকুচি শাখার ম্যানেজার মনির হোসেন, বেলকুচি উপজেলা বিএনপির আহবায়ক নূরুল ইসলাম গোলাম,বেলকুচি ওসি তদন্ত আব্দুল বারিক।অনুষ্ঠানে সার্বিক তত্বাবধানে পৌর বিএনপির আহবায়ক হাজী আলতাফ হোসেন, পৌর বিএনপির যুগ্ম আহবায়ক সাইফুল ইসলাম,মুকন্দগাতী বনিক সমিতির সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন প্রামাণিক, বনিক সমবায় সমিতির পরিচালক মোহাম্মদ আলী,সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আফজাল হোসেন মিয়া, সাবেক মেম্বার সোবহান প্রামানিক সহ হাজার হাজার দর্শনার্থীরা উপস্থিত ছিলেন।অনুষ্ঠানের শুরুতে অতিথিদের ফুলেল শুভেচছা জানানো হয় ও সম্মাননা স্মারক ক্রেষ্ট প্রদান করা হয়।পরে বিজয়ী নৌকার মাঝির হাতে প্রথম পুরস্কার মোটরসাইকেল ও দ্বিতীয় পুরস্কার ফ্রিজ তুলে দেওয়া হয়।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

বাল্যবিবাহ প্রতিরোধে গণমাধ্যমের ভূমিকা জোরদারে নোয়াখালীতে সংবাদকর্মীদের সেমিনার
জলাবদ্ধতামুক্ত চট্টগ্রাম গড়তে খাল পুনরুদ্ধারে জোর দিলেন চসিক মেয়র
সিলেট রেঞ্জের মধ্যে শ্রেষ্ট অফিসার হিসেবে সম্মাননাপত্র গ্রহন করেন দিরাই থানার ওসি মোঃ আমিনুল ইসলাম
রাজশাহীতে সাংবাদিকদের মানববন্ধন: হামলাকারীদের গ্রেফতারে ৭২ ঘণ্টার আলটিমেটাম
কর্ণফুলী টানেলে যান চলাচল বাড়াতে টোল কমানোর চিন্তা করছে সরকার
নদীতে ঝাঁপ দিয়েও শেষ রক্ষা হলো না শীর্ষ মাদক ব্যবসায়ী ইলিয়াসের অস্ত্রসহ আটক আটক
পটিয়ায় ৪সিএনজি উদ্ধার সহ,৩চোর চক্রের সদস্যকে গ্রেপ্তার করে পুলিশ।
গাজীপুরে জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে গণভোটের গণরায় বাস্তবায়নের জন্য এবং গণহত্যার বিচারের দাবিতে গণ সমাবেশ অনুষ্ঠিত হতে যাচ্ছে

You cannot copy content of this page