২৫শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
আন্তর্জাতিক:
লাহোর থেকে যাতি উমরা স্মৃতির অলিন্দে পাঞ্জাবের আতিথ্য তুরস্কের কাছে ১০০ কোটি ডলার ও সুন্দরী স্ত্রী চাইলেন উগান্ডার সেনাপ্রধান ইউরেনিয়াম সমৃদ্ধকরণে কোনো সীমাবদ্ধতা মানবে না ইরান।। ইসরায়েলি ও মার্কিন বিমান হামলায় আহত ইরানি নেতা কামাল খারাজির মৃত্যু নিখোঁজ পাইলট উদ্ধারের আড়ালে ইউরেনিয়াম চুরির চেষ্টা ছিল বলে অভিযোগ ইরানের ইরানকে ট্রাম্পের আলটিমেটাম ৪৮ ঘণ্টায় হরমুজ না খুললে নামবে নরক ভারতকে হারিয়ে সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়ন বাংলাদেশ হরমুজ: ভূ-রাজনীতির অগ্নিপথ ও বাংলাদেশের অর্থনৈতিক উদ্বেগ ইরান-যুক্তরাষ্ট্র সংঘাত: মার্কিন কোষাগারে বিপুল খরচের বোঝা ৫৪ বছর পর চাঁদের পথে মানুষ: নাসার আর্টেমিস-২ অভিযানের সফল শুরু
     
             

জৈন্তাপুরে কিশোরীদের টিকা নিবন্ধনের আহবান জানালেন ইউএনও রুমাইয়া

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

সাইফুল ইসলাম বাবু জৈন্তাপুর উপজেলা প্রতিনিধি>>> আগামী ২৪শে অক্টোবর থেকে দেশব্যাপী জরায়ুমুখী ক্যান্সার প্রতিরোধে এইচ পি ডি ভ্যাক্সিনেশন ক্যাম্পেইন শুরু হতে যাচ্ছে।এই লক্ষ্যকে সামনে রেখে জৈন্তাপুর উপজেলার প্রতিটি স্কুল,মাদ্রাসা পড়ুয়া ১০-১৪ বছর বয়সী কিশোরীদের অনলাইনে টিকা নিবন্ধন করার আহবান জানিয়েছেন জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে সালিক রুমাইয়া।মঙ্গলবার (২২শে অক্টোবর) বেলা ১১:০০ ঘটিকায় এক ভিভিও বার্তার মাধ্যমে তিনি এই আহবান জানান।২ মিনিট ৭ সেকেন্ডের এই ভিডিওতে তিনি উপজেলার সকল ১০-১৪ বছর ও ৫ম থেকে ৯ম শ্রেনী পড়ুয়া কিশোরী ও অভিভাবকদের উদ্দেশ্যে তিনি বলেন,

“” এক ডোজ এইচপিভি টিকা নিন
জরায়ুমুখ ক্যান্সার রুখে দিন “”

এই স্লোগান নিয়ে আগামী ২৪ অক্টোবর থেকে সমগ্র বাংলাদেশর ৭ টি বিভাগে একযোগে জরায়ু মুখের ক্যান্সার প্রতিরোধের জন্য এইচপিভি ভ্যাক্সিনেশন ক্যাম্পেইন শুরু হচ্ছে।আমাদের জৈন্তাপুর উপজেলায় ২৪ অক্টোবর থেকে সকল স্কুল ও সমমনা প্রতিষ্ঠানগুলোর ৫ম শ্রেনী থেকে ৯ম শ্রেণীর কিশোরীদেরকে এবং স্কুল বহির্ভূত ১০ বছর বয়স থেকে ১৪ বছর বয়সের কিশোরীদেরকে এই টিকা দেয়া হবে।
এই টিকা বিশ্বব্যাপী পরীক্ষিত ,নিরাপদ ও কার্যকর।বিশ্বের ১৪০ টিরও বেশি দেশের কিশোরীদেরকে এই টিকা দেয়া হচ্ছে।এ সময় তিনি অনলাইনে www.vaxepi.gov.bd এই ওয়েবসাইট এ গিয়ে সকলের কন্যা সন্তান এর ১৭ ডিজিট এর জন্ম নিবন্ধন কার্ড এর মাধ্যমে আজই রেজিষ্ট্রেশন করা ও টিকা কার্ড ডাউনলোড করা সহ টিকা নেয়ার আহবান জানান।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page