২৪শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
কক্সবাজারে চাঞ্চল্যকর শিশু ধর্ষণ মামলার মূলহোতা ৪ বছর পর গ্রেফতার ডেমরা থানা বিএনপি নেতার বোনের ইন্তেকাল জানাজা শেষে দাফন সম্পন্ন হাটহাজারীতে খাল খনন কার্যক্রম পরিদর্শন কৃষি পানি ও বন্যা ব্যবস্থাপনায় নতুন আশার বার্তা পটিয়ায় ভোর রাতে সড়ক দূঘর্টনায় আহত ২১ মানবকল্যাণ ও নৈতিক সমাজ গঠনে আত্মনিয়োগের আহ্বান শাহজাহান চৌধুরীর চট্টগ্রামের বাজারে নিত্যপণ্যের মূল্য বৃদ্ধিতে চাপের মুখে স্বল্প আয়ের মানুষ চাটখিলে দিনব্যাপী বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত পটিয়ায় গরুচোর খ্যাতি জামাই ফারুকসহ ৪জন গ্রেপ্তার।জনমনে স্বস্তি। পানির অভাবে কাপ্তাই বিদ্যুৎ কেন্দ্রে হাহাকার ৫ ইউনিটের ৪টিই বন্ধ সাতকানিয়ায় কাঞ্চনা ইউনিয়ন জামায়াতের কর্মী শিক্ষা বৈঠক সম্পন্ন
আন্তর্জাতিক:
লাহোর থেকে যাতি উমরা স্মৃতির অলিন্দে পাঞ্জাবের আতিথ্য তুরস্কের কাছে ১০০ কোটি ডলার ও সুন্দরী স্ত্রী চাইলেন উগান্ডার সেনাপ্রধান ইউরেনিয়াম সমৃদ্ধকরণে কোনো সীমাবদ্ধতা মানবে না ইরান।। ইসরায়েলি ও মার্কিন বিমান হামলায় আহত ইরানি নেতা কামাল খারাজির মৃত্যু নিখোঁজ পাইলট উদ্ধারের আড়ালে ইউরেনিয়াম চুরির চেষ্টা ছিল বলে অভিযোগ ইরানের ইরানকে ট্রাম্পের আলটিমেটাম ৪৮ ঘণ্টায় হরমুজ না খুললে নামবে নরক ভারতকে হারিয়ে সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়ন বাংলাদেশ হরমুজ: ভূ-রাজনীতির অগ্নিপথ ও বাংলাদেশের অর্থনৈতিক উদ্বেগ ইরান-যুক্তরাষ্ট্র সংঘাত: মার্কিন কোষাগারে বিপুল খরচের বোঝা ৫৪ বছর পর চাঁদের পথে মানুষ: নাসার আর্টেমিস-২ অভিযানের সফল শুরু
     
             

বাঁশখালী উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক গফুর আটক!!

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

সালাহ্ উদ্দিন ফারুকী।বাঁশখালী প্রতিনিধি>>> চট্টগ্রাম জেলার বাঁশখালী উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক অধ্যাপক আব্দুল গফুরকে আটক করেছে বাঁশখালী থানা পুলিশ।রবিবার (২০ অক্টোবর) রাত পৌনে ১২ টার সময় বাঁশখালী পৌর সভার মিয়ার বাজার থেকে তাকে আটক করা হয় বলে জানা গেছে।বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম অধ্যাপক গফুরকে আটকের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন রাতেই।ওসি সাইফুল বলেন,রবিবার রাতে স্থানীয় লোকজন হেলমেট পড়া অবস্থায় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক আবদুল গফুর মিয়ার বাজারে অবস্থান করছেন মর্মে স্থানীয় জনগনের কাছ থেকে তথ্য পাওয়ার সাথে সাথে বাঁশখালী থানা পুলিশের একটি টিম দ্রুত মিয়াবাজার ঘটনাস্থলে পৌঁছে তাকে আটক করে।তার বিরুদ্ধে প্রাথমিকভাবে ৩টি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।বাঁশখালী উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোস্তাফিজুর রহমান চৌধুরী ও সাধারণ সম্পাদক আব্দুল গফুরের মধ্যে দীর্ঘদিনের বিরোধ চলার মধ্যেই ২০২২ সালের ১০ ডিসেম্বর চট্টগ্রাম মহানগরীর নাসিরাবাদ এলাকার সামারা কনভেনশন সেন্টারে প্রায় সমঝোতার ভিত্তিতে ত্রি-বার্ষিক সম্মেলনে অধ্যাপক আব্দুল গফুরকে বাঁশখালী উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ঘোষনা করা হয়।১৭ অক্টোবর বৃহস্পতিবার বাঁশখালী পৌরসভার সাবেক মেয়র তোফাইল বিন হোছাইনের দুই সহযোগী শাহনুর মোহাম্মদ ইলিয়াস ও মিনারুল ইসলামকে গ্রেফতার করেছিল থানা পুলিশ।অধ্যাপক আবদুল গফুরের গ্রেফতারের খবরে উপজেলা আওয়ামীগের নেতা কর্মীদের মধ্যে নতুন করে গ্রেফতার আতংক ছড়িয়ে পড়েছে।বিশ্বস্থ সূত্রে জানা গেছে, বাঁশখালী আওয়ামীলীগ,যুবলীগ,ছাত্রলীগের যেসব নেতা কর্মিরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন প্রতিহত করতে সক্রিয়ভাবে মাঠে ছিল তাদের অনেকে এলাকা ছেড়ে গা ঢাকা দিয়ে থাকলেও চিহ্নিত অনেক সন্ত্রাসী মামলার আসামী এখনো স্ব-স্ব এলাকায় অবস্থান করছে।তাদেরকে গ্রেফতারে সাধারন জনতার দাবীও ক্রমান্বয়ে জোরালো হচ্ছে।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page