১৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
মিথ্যা অপপ্রচারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানিয়েছেন খুনিয়া পালং ইউনিয়নের চেয়ারম্যান আবদুল হক কোম্পানি  ঠাকুরগাঁওয়ে রুহিয়ায় শ্রী শ্রী বিশ্বকর্মা পূজা উদযাপন। রাজশাহী জেলা সমাজসেবা কমপ্লেক্সে প্রভাবশালীর বাঁশের আড়ত প্রায় ২০ বছর ধরে সরকারি জায়গা বাণিজ্যিক কাজে ব্যবহারের অভিযোগ নারীসহ অবরুদ্ধ সাবেক ওসি মাহবুবকে উদ্ধার: দরজা ভেঙে বের করল পুলিশ ও ফায়ার সার্ভিস ‎মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যানের সাথে নবনির্বাচিত সিবিএ নেতাদের সৌজন্য সাক্ষাৎ কিশোরগঞ্জে নাগরিক প্ল্যাটফর্মের উদ্যোগে জলবায়ু, নারী ও কিশোরীদের প্রজনন স্বাস্থ্য সুরক্ষায় করণীয় বিষয়ক সভা  অনুষ্ঠিত  সুনামগঞ্জের নতুনপাড়ায় পূজা উদযাপন পরিষদের অফিস উদ্বোধন করে পৌর প্রশাসক রুহিয়ায় গাছের চারা বিতরণ, অস্থায়ী উপজেলা কার্যালয়ে বৃক্ষরোপণ ইউএনও ২৪ দিন পর ব্রহ্মপুত্রের শাখা নদীতে ভেসে উঠল নিখোঁজ শিশুর রোহান মিয়ার মরদেহ নগরকান্দায় ডাঙ্গী ইউনিয়ন চেয়ারম্যানের বিরুদ্ধে উন্নয়ন প্রকল্পে অনিয়ম-অর্থ লুটপাটের অভিযোগ
আন্তর্জাতিক:
জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক ফিলিস্তিনি শরণার্থীদের সেবায় অটল ইউএনআরডব্লিউএ, কার্যক্রম বন্ধের দাবি প্রত্যাখ্যান বদলাচ্ছে বৈশ্বিক বিমান চলাচলের চিত্র: দুবাইয়ের ট্রানজিট প্রবণতা ও নতুন ডিজিটাল নিয়ম নেপালে বন্যা ও ভূমিধস: ১৫৭ জনের প্রাণহানি, নিখোঁজ চার শতাধিক জাতিসংঘের ভোকেশনাল কেন্দ্রে ইসরাইলি বাহিনীর তল্লাশি, অগ্নিনির্বাপণে বাধা বিশ্বজুড়ে মার্কিন ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত: ট্রাম্প প্রশাসনের নতুন পদক্ষেপ
     
             

মোংলায় এশিয়া দিবসে বক্তারা

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

মোংলা বাগেরহাট প্রতিনিধি>>> খাদ্য,ভূমি,জল ও জলবায়ু ধ্বংসের জন্য উন্নত বিশ্বকে আমাদেরকে ক্ষতিপূরণ দিতে হবে।জলবায়ু পরিবর্তন থেকে আমাদের খাদ্য ব্যবস্থাকে রক্ষা করতে হবে।জমি,খাদ্য,পানি মানুষের জন্য মুনাফার জন্য নয়।টেকসই খাদ্য ব্যবস্থাপনার জন্য বাংলাদেশ সরকারকে পদক্ষেপ নিতে হবে।জাতিসংঘের খাদ্য নিরাপত্তা সংক্রান্ত কমিটির সভা চলাকালীন ২১ অক্টোবর সোমবার দুপুরে মোংলার দক্ষিণ কাইনমারিতে পশুর নদের পাড়ে ক্ষুদ্র কৃষক, ক্ষেতমজুর,দিন মজুর,জেলে,বাওয়ালি,মৌয়ালী,বনজীবী, মৎস্যজীবী ও নারীদের অংশগ্রহণে অবস্থান কর্মসুচিতে বক্তারা এসব কথা বলেন।ধরিত্রী রক্ষায় আমরা (ধরা),ওয়াটারকিপার্স বাংলাদেশ ও পশুর রিভার ওয়াটারকিপারের আয়োজনে এ অবস্থান কর্মসুচি পালিত হয়।সোমবার দুপুর ১২টায় অবস্থান কর্মসুচিতে সভাপতিত্ব করেন এবং প্রধান অতিথির বক্তব্য রাখেন পশুর রিভার ওয়াটারকিপার পরিবেশযোদ্ধা মোঃ নূর আলম শেখ।অবস্থান কর্মসুচিতে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন নারীনেত্রী কমলা সরকার,তন্বী মন্ডল,চন্দ্রিকা মন্ডল, ইয়ুথ লিডার হাসিব সরদার,প্রদীপ সরকার,মার্টিন সরকার প্রমূখ।অবস্থান কর্মসুচিতে বক্তারা আরো বলেন বাংলাদেশ সরকারকে আমদানি নির্ভরতা কমিয়ে খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করার পদক্ষেপ নিতে হবে।লবণাক্ততার কবল থেকে উপকূলের কৃষি,পরিবেশ,বাস্তুতন্ত্র ও প্রাণীজ আমিষ মৎস্য সম্পদকে রক্ষা করতে হবে।নদী ভাঙ্গনে বাস্তুচ্যুত এবং জলবায়ু উদ্বাস্তুদের পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে।সভাপতির বক্তব্যে পশুর রিভার ওয়াটারকিপার পরিবেশযোদ্ধা মোঃ নূর আলম শেখ বলেন বিশ্ব বাজার নয়,জনগণের খাদ্যের জন্য টেকসই খাদ্য ব্যবস্থায় অর্থায়ন করুন।বিশ্ব নেতৃবৃন্দকে জলবায়ু ন্যায্যতা নিশ্চিত করতে হবে।খাদ্য ও জলবায়ু সংকটের জন্য উন্নত দেশগুলিকে ক্ষতিপূরণ দিতে হবে এবং জলবায়ু অর্থায়ন বৃদ্ধি করতে হবে।উল্লেখ্য ২১-২৫ অক্টোবর জাতিসংঘের খাদ্য নিরাপত্তা সংক্রান্ত কমিটি (সিএফএস) এর ২০তম বার্ষিকী উপলক্ষে খাদ্য অধিকারের নির্দেশিকা নিয়ে রোমে পূর্ণাঙ্গ অধিবেশন অনুষ্ঠিত হচ্ছে।এসভাকে কেন্দ্র করে এশিয় দিবস উপলক্ষে বাংলাদেশের মোংলায় খাদ্য,ভূমি,জল ও জলবায়ু ধ্বংসের ক্ষতিপূরণ এবং টেকসই খাদ্য ব্যবস্থাপনা রূপান্তরের দাবিতে অবস্থান কর্মসুচির আয়োজন করা হয়।খাদ্য উৎপাদন ও সংগ্রহের সাথে জড়িত শতাধিক কৃষক,ক্ষেত মজুর,দিন মজুর,জেলে,মৎসজীবী,বনজীবী ও নারীরা এই অবস্থান কর্মসুচিতে অংশগ্রহণ করেন।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

ঠাকুরগাঁওয়ে রুহিয়ায় শ্রী শ্রী বিশ্বকর্মা পূজা উদযাপন।
রাজশাহী জেলা সমাজসেবা কমপ্লেক্সে প্রভাবশালীর বাঁশের আড়ত প্রায় ২০ বছর ধরে সরকারি জায়গা বাণিজ্যিক কাজে ব্যবহারের অভিযোগ
নারীসহ অবরুদ্ধ সাবেক ওসি মাহবুবকে উদ্ধার: দরজা ভেঙে বের করল পুলিশ ও ফায়ার সার্ভিস
‎মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যানের সাথে নবনির্বাচিত সিবিএ নেতাদের সৌজন্য সাক্ষাৎ
কিশোরগঞ্জে নাগরিক প্ল্যাটফর্মের উদ্যোগে জলবায়ু, নারী ও কিশোরীদের প্রজনন স্বাস্থ্য সুরক্ষায় করণীয় বিষয়ক সভা  অনুষ্ঠিত 
সুনামগঞ্জের নতুনপাড়ায় পূজা উদযাপন পরিষদের অফিস উদ্বোধন করে পৌর প্রশাসক
রুহিয়ায় গাছের চারা বিতরণ, অস্থায়ী উপজেলা কার্যালয়ে বৃক্ষরোপণ ইউএনও
২৪ দিন পর ব্রহ্মপুত্রের শাখা নদীতে ভেসে উঠল নিখোঁজ শিশুর রোহান মিয়ার মরদেহ

You cannot copy content of this page