৫ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
নগরকান্দায় ৯ নং লস্করদিয়া ইউনিয়নে কৃষক, দুস্হ মহিলা ও প্রতিবন্ধীদের মাঝে সেলাই মেশিন- -হুইল চেয়ার ও বালাইনাশক স্প্রে মেশিন বিতরণ নিয়তি চলছে গাড়ি। সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরকে পরিকল্পিত নগর হিসেবে গড়ে তোলার উদ্যোগ: ডিসি কুড়িগ্রাম সদর সেনাই একদতাদুর্যোগের নষ্ট হয়ে যাওয়া রাস্তা এখনো অকেজো হয়ে আছে। ঠাকূরগাঁওয়ে সড়ক দূর্ঘটনা, ট্রাক ক্ষতিগ্রস্ত। কুতুবদিয়ায় ৩৭২ দরিদ্র-অসহায় মানুষের মাঝে প্রায় ৩০ লাখ টাকার অনুদানের চেক বিতরণ পটিয়া হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরিদর্শন। রাজশাহীর পুঠিয়ায় মাদকের ছড়াছড়ি, তালিকা নিয়ে প্রশ্ন রাজশাহী সীমান্তে বিজিবি’র অভিযানে জাপানিজ টয়োটা প্রাইভেট কারসহ ভারতীয় মাদকদ্রব্য জব্দ
আন্তর্জাতিক:
নেপালে সাহসী সাংবাদিকতার জন্য শহীদুল ইসলাম বাবরকে ফুলেল শুভেচ্ছা সমাজসেবায় বিশেষ অবদান: স্বর্ণপদক ও সম্মাননা পেলেন নাহিদ উজ্জামান শিল্পী শিমলার মুকুটে নেপাল-বাংলাদেশ বন্ধুত্বের অনন্য স্বীকৃতি জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক ফিলিস্তিনি শরণার্থীদের সেবায় অটল ইউএনআরডব্লিউএ, কার্যক্রম বন্ধের দাবি প্রত্যাখ্যান বদলাচ্ছে বৈশ্বিক বিমান চলাচলের চিত্র: দুবাইয়ের ট্রানজিট প্রবণতা ও নতুন ডিজিটাল নিয়ম
     
             

চট্টগ্রাম নগর ও বিভিন্ন উপজেলায় টাস্কফোর্স ও ভ্রাম্যমান আদালতের অভিযান,জরিমানা ২ লক্ষাধিক

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

এনামুল হক রাশেদী,চট্টগ্রাম>>> চট্টগ্রাম সফরে এসে ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ ভূঁইয়া সরকারের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সাথে বৈঠকে দুস্কৃতিকারী সিন্ডিকেট সদস্যদের কারসাজীতে বাজারে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্ঠির কড়া সমালোচনার পর নড়েচড়ে বসেছেন কর্মকর্তারা।১৯ অক্টোবর নগরীর  সার্কিট হাউজে বিভিন্ন দপ্তরের কর্মকর্তার সাথে অনুষ্ঠানে এক বৈঠকের পর খাতুনগঞ্জ,পাহাড়তলী বহাদ্দহাটসহ নগরীর বিভিন্ন বাজারে বিভিন্ন দলে ভাগ হয়ে একযোগে অভিযান পরিচালনা করে টাস্কফোর্স কমিটি সদস্যরা।এদিকে সাতকানিয়া, বাঁশখালী সহ বিভিন্ন উপজেলায়ও উপজেলা প্রশাসনের উদ্যোগে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করে ব্যবসায়ীদের বিভিন্ন অনিয়ম অপরাধে মামলা ও জরিমানা করা হয়েছে।১৯ অক্টোবর শনিবার খাতুনগঞ্জ এলাকার অভিযানে টাস্কফোর্সের সদস্যরা সোনা মিয়া মার্কেটের বিভিন্ন নিত্যপণ্যের এজেন্ট প্রতিষ্ঠানগুলোতে পণ্য সরবারহ তথ্য, গুদামে পণ্য মজুদ তালিকা, মূল্য তালিকা,ক্রয় বিক্রয় ভাউচার, নানান তথ্য খতিয়ে দেখে ক্রয়-বিক্রয় তথ্যের মধ্যে গরমিল থাকার অভিযোগে খাতুনগঞ্জের সোনা মিয়া মার্কেটের এজেন্ট প্রতিষ্ঠান মেসার্স জাহানারা এন্টারপ্রাইজকে ১০ হাজার টাকা, কাগজপত্রে গরমিল থাকায় দীন এন্ড কোম্পানিকে ৫০ হাজার টাকা এবং লাইসেন্স,পাকা রশিদ না থাকায় মেসার্স দ্বীন সিন্ডিকেটকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।এছাড়া দেশি, বিদেশি বাদাম,কিশমিস,খেজুর বিভিন্ন ওজনের প্যাকেটজাত করে সেখানে মেয়াদ না লিখায় মেসার্স আল আমানত ট্রেডার্সকে ৫ হাজার টাকা মোট ১ লক্ষ ১৫ হাজার টাকা জমিরানা করে টাস্কফোর্স কমিটি। তবে জরিমানা অযৌক্তিক দাবি করেন ওই ব্যবসায়ী।তার অভিযোগ ক্রেতাদের সুবিধার জন্য আগেভাগে কেজি আধা কেজি ওজনে প্যাকেট করা হয়েছে।প্যাকেটে কোন কোম্পানরি নাম ছাপানো হয়নি।এই জরিমানা কোনভাবে যুক্তিসঙ্গত হয়নি।আমি মনে করি আমার কোন অপরাধ হয় নেই।অপরদিকে পাহাড়তলী বাজারে টাস্কফোর্স কমিটির অভিযানে ক্রয় রশিদ সংরক্ষণ না করাসহ নানা অভিযোগে বেলাল স্টোরকে ১০ হাজার টাকা, সততা পোল্ট্রিকে ৬ হাজার টাকা,মোঃ শাহাদাতের পোল ৩ হাজার টাকা,মাহবুব ইকবাল পোল্ট্রিকে ২ হাজার টাকা সহ মোট ২১ হাজার টাকা জরিমানা করা হয়।এদিকে ২০ অক্টোবর রোববার দুপুরে দক্ষিন চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার ব্রীজঘাট বাজার এবং সৈন্যার টেক এলাকায় অভিযান পরিচালনা করে মূল্য তালিকা না রাখা এবং বিএসটিআইয়ের লাইসেন্স না থাকার অপরাধে দুই দোকানিকে ২ টি মামলা দিয়ে ২২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।অভিযানে নেতৃত্ব দেন কর্নফুলী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রয়া ত্রিপুরা।অভিযানে স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) চট্টগ্রাম সিএম পরিদর্শক ফারহানা জাহান পারুলসহ সিএমপি কর্ণফুলী থানার পুলিশ টিম সহয়তা করেন।নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে সাতকানিয়ায় বাজার মনিটরিং করেছে উপজেলা প্রশাসন,এ সময় মূল্য তালিকা প্রদর্শন না করা,বেশি দামে বিক্রি এবং মালামাল ক্রয়ের চালানপত্র দেখাতে না পারায় ৯টি মামলায় ৮ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।রবিবার (২০শে অক্টোবর) বাজার মনিটরিং কার্যক্রমের অংশ হিসেবে সাতকানিয়া উপজেলার কেরানীহাট কাঁচা বাজারে ও মুদি দোকানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারিস্তা করিম।অভিযানে সহযোগিতা করেন সাতকানিয়া থানার পুলিশ সদস্যবৃন্দ এবং উপজেলা ভূমি অফিসের কর্মচারীবৃন্দ।বাঁশখালী গুনাগরী বাজারে অভিযান পরিচালনা করে অধিক মূল্যে পণ্য বিক্রি,লাইসেন্স ছাড়া অস্বাস্থ্যকর পরিবেশে খাবার হোটেল পরিচালনা অপরাধে ৫ ব্যবসায়ীকে ৬০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।অভিযানে নেতৃত্ব দেন,উপজেলা সহকারী কমিশনার(ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জসিম উদ্দিন।সহযোগিতা করেন রামদাশ মুন্সির হাট পুলিশ তদন্ত কেন্দ্রের একদল পুলিশ ও ভূমি অফিসের কর্মকর্তা কর্মচারীরা।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page