২৩শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ |
আন্তর্জাতিক:
আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম আরও কমল ইউরোপ সফর শেষে জার্মানি ত্যাগ করলেন কাতারের আমির কপ-৩১ জলবায়ু সম্মেলন: মূল চুক্তি প্রত্যাখ্যান ইইউ ও বৃটেনের মধ্যপ্রাচ্যে উত্তেজনায় সৌদি-কাতারসহ উপসাগরীয় শেয়ারবাজারে বড় দরপতন বাংলাদেশসহ ৭ দেশে ত্রাণ বহর পাঠাবে কাতার চ্যারিটি ভিয়েতনামে প্রতিকূল আবহাওয়ায় ১৭ ফ্লাইট ব্যাহত চট্টগ্রামে ড. ইউনূসের পৈতৃক বাড়ির পরিত্যক্ত গ্যারেজে আগুন, আ জ ম নাছিরের বাসায় পুলিশের তল্লাশি সাতকানিয়া-চন্দনাইশ সীমান্তে অবৈধ রোহিঙ্গা পল্লী: নিরাপত্তা ঝুঁকিতে এলাকা যুক্তরাষ্ট্রে আলী রিয়াজ জিজ্ঞাসাবাদের মুখোমুখি জাতিসংঘ জলবায়ু সম্মেলনে যাচ্ছেন সাতকানিয়ার তরুন মোঃ তহীদুল ইসলাম মাছুম
     
             

রাঙ্গুনিয়ায় গ্রামবাসী অর্থে সড়ক সংস্কার

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

নুরুল আবছার চৌধুরী, চট্টগ্রাম উত্তর সংবাদদাতা >>> রাঙ্গুনিয়া উপজেলার বন গ্রামের পূর্ব পাড়া এক কিলোমিটার সড়ক গত ১৬ বছর ধরে সংস্কার ছাড়া অবস্থায় পড়ে ছিল। অবশেষে স্থানীয়রা নিজেদের উদ্যোগে সড়কটি সংস্কার করা হচ্ছে। জানা যায়, ওই গ্রামের লোকজন গত দেড়যোগ ধরে স্থানীয় আও,লীগ এমপি, মন্ত্রী ও উপজেলা প্রশাসনের নিকট তদবির করেও সড়কটি সংস্কার করা সম্ভব হয়ে উঠেনি। ব্যর্থ হয়ে স্থানীয়রা নিজ থেকে চাঁদা তুলে সড়ক সংস্কারের জন্য উদ্যোগ নেয়া হয়েছিল। ওই সময় এ কাজেও চেয়ারম্যান, মেম্বার ও আও,লীগ সিন্ডিকেট মিলে বাঁধা প্রদান করেছিল। যাতে করে সড়কটি সংস্কার করা না হয়। ওদের এক কথায় বিএনপি সড়ক হিসাবে ওটা পড়ে থাকবে। সাম্প্রতি সময়ে ফ্যাসিস আও,লীগ সরকারের পরিবর্তন হয়। গত কিছুদিন থেকে ওই মহল্লার গুলির লোকজন মিলে খুশি মনে নিজেদের অর্থয়ানে সংস্কার কাজ শুরু করেছে। সড়কে বনগ্রাম স্কুল থেকে দরগাহ টিলা পর্যন্ত সংস্কার কাজ শেষ হয়েছে। বর্তমানে কাজ চলমান আছে। সরেজমিনে গেলে স্থানীয় বিএনপি নেতা মো: ওবায়দুল্লা ও যুবদল নেতা জসিম উদ্দিন জানান, এই এলাকার লোকজন প্রায় বিএনপি পন্থি বিধায় সড়কটি সংস্কার করা হয়নি। এখন ওই স্বৈরাচার সরকার নেই। এখন দেশ স্বাধীন। আপাততে গ্রামের লোকজন চলাচলের জন্য নিজেদের মধ্যে থেকে টাকা তুলে সংস্কার করতে হচ্ছে। মহল্লার অনেকে বলতে দেখি, নিজেদের থেকে টাকা তুলে কাজ করতে গেলে ওই সময় পরিষদ থেকে বাধাঁ দিত। ওরা বলতো সরকারি সড়ক, সরকারে করবে। তারা আরো বলেন, বনগ্রাম পূর্ব পাড়া সড়ক সহ এরখম অনেক সড়ক ভুয়া প্রকল্পের কাজ দেখিয়ে এখানকার চেয়ারম্যান ও মেম্বারগণ মিলে আত্মসাৎ করার অভিযোগ আছে। সড়ক সংলগ্নে আরেকজন বিএনপি নেতা আজাদ জানান, ওই সড়কের বসবাস কারিরা নিজ অর্থে সংস্কারের বাঁধা দেওয়ার কারণ ছিল, রোডটি মেরামত হলে পরিষদের চেয়ারম্যান ও আও,লীগের সিন্ডিকেট মাধ্যমে যে প্রজেক্ট বার বার দেখানো হতো তা হাত ছাড়া হবে ওই কারণে সড়কটি সংস্কার বিহীন করে রেখেছিল। আর স্থানীয়দের নিজ উদ্যোগেও করতে দিত না। ওই গ্রামের একাধিক লোকজন জানান, বসবাসকারীদের মধ্যে প্রায় মানুষ বিএনপি’র সাপোর্ট থাকায় মামলার ভয়ে প্রতিবাদ করার সুযোগ থাকতো না। আর যারা প্রতিবাদ করেছিল ওরা ২০-২৫টি মামলায় আক্রান্ত হয়ে বাড়ী ছাড়া হয়েছিল। ওই গ্রামগুলির লোকজনের দাবী, যাতে করে বর্তমানে নির্বাহী কর্মকর্তা মহোদয় আমাদের বনগ্রাম পূর্ব পাড়ার সড়কটি দৃষ্টি গোচরে এনে সংস্কারের ব্যবস্থা করা হয়। ***

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

দুদককে অনন্য উচ্চতায় নিতে কাজ করছে বর্তমান কমিশন: চেয়ারম্যান
সারাদেশব্যাপী নিষিদ্ধ সংগঠন আওয়ামীলীগের নৈরাজ্যে ও সন্ত্রাসের প্রতিবাদে সুনামগঞ্জ জেলা স্বেচ্ছাসেবকদলের বিক্ষোভ মিছিল
পানছড়িতে বিএনপির বিক্ষোভ মিছিল আওয়ামী সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে।
শান্তিগঞ্জের দরগাপাশা ইউপির ২টি কেন্দ্রে ৭ শতাধিক শিক্ষার্থীদের অংশগ্রহনে প্রাথমিক মেধা যাচাই পরীক্ষা অনুষ্ঠিত
বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে পৃথক স্থানে অভিযান পরিচালনা করে ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট এবং বিপুল পরিমাণ ভারতীয় ইলেকট্রিক রেজিস্টেন্স জব্দ
মহেশখালীতে অস্ত্রসহ ২ ডাকাত আটক
আড়াইহাজারে এক রাতেই চার বাড়িতে ডাকাতি, বাধা দিতে গিয়ে আহত ১
মহেশখালীতে সনাতনী সম্প্রদায়ের মাঝে এমপি ফরিদের শীতবস্ত্র বিতরণ

You cannot copy content of this page